Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Friday, July 17 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » বিএনপি সরকারের বিগত ছয় মাসে ৪০৪ ধর্ষণ, নারী-শিশু নির্যাতন বেড়েছে ৫৬%
    ব্রেকিং

    বিএনপি সরকারের বিগত ছয় মাসে ৪০৪ ধর্ষণ, নারী-শিশু নির্যাতন বেড়েছে ৫৬%

    Desk ReportBy Desk ReportJuly 17, 2026Updated:July 17, 2026No Comments1,149 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    দেশে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও গভীর হয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)-এর অর্ধবার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে, চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে ৪০৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৩৮ জনই শিশু ও কিশোরী। ধর্ষণের পর হত্যা করা হয়েছে অন্তত ১৭ জনকে। একই সময়ে নারী ও কন্যাশিশু নির্যাতনের ঘটনা গত বছরের তুলনায় প্রায় ৫৬ শতাংশ বেড়েছে।

    এই পরিসংখ্যান প্রকাশের পর দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিএনপি সরকারের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অপরাধ দমনে দুর্বলতা, বিচারহীনতার সংস্কৃতি এবং কার্যকর প্রতিরোধমূলক উদ্যোগের অভাবের কারণে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা আশঙ্কাজনক হারে বাড়ছে।

    প্রতিবেদনে উল্লেখ করা হয়, যৌতুকের কারণে ১৯ জন নারী নিহত হয়েছেন, ৮ জন আহত হয়েছেন এবং নির্যাতনের শিকার হয়ে ৩ জন নারী আত্মহত্যা করেছেন। পারিবারিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন ৩২০ জন নারী, আহত হয়েছেন ২১১ জন এবং আত্মহত্যা করেছেন আরও ১৪৭ জন। একই সময়ে এসিড সহিংসতায় আহত হয়েছেন ৪ জন নারী।

    শিশু নির্যাতনের চিত্রও অত্যন্ত উদ্বেগজনক। প্রতিবেদনে বলা হয়েছে, গত ছয় মাসে ১ হাজার ৭৭ জন শিশু নির্যাতনের শিকার হয়েছে। তাদের মধ্যে ৩০৫ জনের মৃত্যু হয়েছে এবং ৭৭২ জন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। তুলনামূলকভাবে ২০২৫ সালের একই সময়ে শিশু নির্যাতনের শিকার হয়েছিল ৬৭৩ জন এবং নিহত হয়েছিল ১৩২ জন।

    সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতা, মব সহিংসতা, কারাগার ও হেফাজতে মৃত্যু, নারী ও শিশু নির্যাতন, সাংবাদিক ও শ্রমিকদের ওপর হামলার মতো ঘটনাগুলো কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা না গেলে দেশের মানবাধিকার পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। তিনি আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা এবং মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্র ও সমাজের সব স্তরে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

    কেবল অপরাধের পর মামলা দায়ের করলেই দায়িত্ব শেষ হয় না; অপরাধ প্রতিরোধ, দ্রুত বিচার এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের উদ্যোগ প্রত্যাশিত ফল দিতে পাচ্ছে না।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার আজ

    July 13, 202625,657

    রংপুর ঘিরে যুদ্ধের গুঞ্জন, সামাজিক মাধ্যমে ভাইরাল সেনাবাহিনীর প্রশিক্ষণ ভিডিও

    July 13, 202618,630

    বাংলাদেশ সেনাবাহিনীর ইসলামী মোড়: ফিদেল কাস্ত্রোর সেই সতর্কবার্তা কি আবারও প্রাসঙ্গিক?

    July 17, 202615,457

    শেখ হাসিনা কেনো বিশ্ব মিডিয়ার কেন্দ্রবিন্দু?

    July 11, 202612,051
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়েই নাহিদ এক দফার ঘোষণা দিয়েছিল’- রাশেদ খান

    July 17, 2026871

    কথিত জুলাই গণঅভ্যুত্থান ঘিরে ‘এক দফা’ ঘোষণার প্রেক্ষাপট নিয়ে বক্তব্য দিয়েছেন রাশেদ খান। তিনি দাবি…

    ঘোড়াশাল সার কারখানায় ট্রাকপ্রতি চাঁদা আদায় বিএনপির; মাসে ৩৫ লাখ টাকার চাঁদাবাজি

    July 17, 2026

    অযত্ন-অবহেলায় ধ্বংসের পথে নাটোরের কোটি টাকার সিড স্টোর, সেবা থেকে বঞ্চিত কৃষক

    July 17, 2026

    সুতা বিক্রির আড়ালে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বাণিজ্য

    July 17, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?