Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sunday, August 9 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » বিদ্যুৎহীন খামারে চরম ক্ষতি: ৮ ঘণ্টায় ৪০০ মুরগির মৃত্যু
    ব্রেকিং

    বিদ্যুৎহীন খামারে চরম ক্ষতি: ৮ ঘণ্টায় ৪০০ মুরগির মৃত্যু

    Desk ReportBy Desk ReportAugust 9, 2026No Comments391 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    যশোরের অভয়নগরে টানা আট ঘণ্টা বিদ্যুৎ না থাকায় একটি পোলট্রি খামারে চার শতাধিক মুরগির মৃত্যু হয়েছে। ঋণের টাকা নিয়ে বেকারত্ব ঘোচাতে খামার গড়ে তোলা দুই তরুণ উদ্যোক্তার স্বপ্ন এখন বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে। দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় স্থানীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন উঠেছে।

    শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বুইকরা গ্রামে এ ঘটনা ঘটে।

    খামারের উদ্যোক্তা যমজ ভাই মো. হাসান ও মো. হোসেন ২০২৩ সালে একটি এনজিও থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ঋণ নিয়ে পোলট্রি ব্যবসা শুরু করেন। বার্ষিক ৫০ হাজার টাকা ভাড়ায় ২৫ শতাংশ জমিতে গড়ে তোলা খামারটিই ছিল তাদের পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস।

    শুক্রবার পর্যন্ত খামারে বিভিন্ন বয়সী প্রায় আড়াই হাজার মুরগি ছিল। এর মধ্যে প্রায় ৫০০টি মুরগি কয়েক দিনের মধ্যেই বিক্রির উপযোগী হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার রাত ১২টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত টানা আট ঘণ্টা বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে বিক্রির উপযোগী চার শতাধিক মুরগি মারা যায়।

    খামারি হাসান বলেন, ‘আমার সব শেষ হয়ে গেল। ধারদেনা করে খামার করেছি। ভেবেছিলাম মুরগি বিক্রি করে দেনা পরিশোধ করব। কিন্তু বিদ্যুৎ না থাকায় এক রাতেই সব শেষ হয়ে গেল।’

    তিনি জানান, খাবার ও ওষুধের দোকানে বাকি এবং অন্যান্য ঋণসহ তাদের প্রায় সোয়া লাখ টাকা দেনা রয়েছে। মুরগিগুলো বিক্রি করে সেই দেনা পরিশোধের পরিকল্পনা থাকলেও এখন তা অনিশ্চিত হয়ে পড়েছে।

    বেকারত্ব ঘোচাতে ঋণের টাকায় খামার গড়ে তোলা দুই ভাইয়ের কাছে চার শতাধিক মুরগির মৃত্যু শুধু ব্যবসায়িক ক্ষতি নয়, বরং তাদের পরিবারের ভবিষ্যৎ নিয়েও বড় অনিশ্চয়তা তৈরি করেছে। বিদ্যুৎ ব্যবস্থাপনার এই ব্যর্থতার দায় শেষ পর্যন্ত কে নেবে- এখন সেই প্রশ্নই ভুক্তভোগী পরিবারের সামনে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,641

    “ক্ষমতা নয়, মানুষের সেবাই আমার একমাত্র লক্ষ্য”: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    August 3, 202635,995

    বঙ্গভবনের ইতিহাসে একই কালোছায়া; ৪৯ বছর পর ফিরে এলো সেই জিয়ার কুখ্যাত ‘সাইন ইট’

    July 25, 202635,905
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ফ্যামিলি কার্ডের নিয়োগে বিএনপি পন্থী স্বজনপ্রীতি ও দলীয় প্রভাবের অভিযোগ

    August 9, 2026770

    ময়মনসিংহের তারাকান্দায় ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’-এর সুপারভাইজার নিয়োগ নিয়ে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব খাটানোর…

    যে বাবার হাত ধরে বিশ্বজয়; তাকেই শেষ বিদায় মেসির

    August 9, 2026

    বিদ্যুৎহীন খামারে চরম ক্ষতি: ৮ ঘণ্টায় ৪০০ মুরগির মৃত্যু

    August 9, 2026

    নারীর ঘরে বস্ত্রহীন অবস্থায় আটক যুবদল নেতা

    August 8, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?