Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sunday, September 20 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ভাত ‘চুরি’ করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যা
    ব্রেকিং

    ভাত ‘চুরি’ করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যা

    Desk ReportBy Desk ReportSeptember 20, 2026No Comments489 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    খুলনায় মেসে অন্যের ভাত ‘চুরি করে’ খাওয়ার অভিযোগে মো. আজমুল হোসেন (২১) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধরের পর ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

    শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের খাজা খানজাহান আলী আবাসিক হলের পেছনে ইসলামনগর রোডের একটি ছাত্র মেসে এ ঘটনা ঘটে।

    নিহত আজমুল নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা থানার বড় শলুয়া গ্রামে।

    স্থানীয় বাসিন্দা ও মেসের শিক্ষার্থীদের ভাষ্য, মেসের ম্যানেজার মেহেদীর ভাত খেয়ে ফেলার অভিযোগে আজমুলকে কয়েকজন ছাত্র ও বহিরাগত ছাদে নিয়ে মারধর করেন। পরে ছাদ থেকে পড়ে যাওয়ার বিকট শব্দ শুনে আশপাশের বাসিন্দারা গলিতে তাঁকে পড়ে থাকতে দেখেন।

    মেসের শিক্ষার্থীরাই তাঁকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুর খবর পাওয়ার পর মেসের কয়েকজন শিক্ষার্থী জরুরি বিভাগের সামনে থেকে দ্রুত চলে যান।

    খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানান, আজমুলের শরীরজুড়ে আঘাতের চিহ্ন ছিল এবং তাঁর দুই পা ভাঙা ছিল।

    মেসের বুয়া ফাতেমা দাবি করেন, তিনি মারধরে বাধা দিলেও অভিযুক্তরা তা শোনেননি। এদিকে, মেসের ছাদে ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে।

    আজমুলকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে, নাকি অন্য কোনোভাবে তাঁর মৃত্যু হয়েছেতা- তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে। তবে মেসের ছাদে মারধরের অভিযোগ, আজমুলের শরীরের একাধিক আঘাত এবং দুই পা ভাঙার তথ্য ঘটনাটিকে ঘিরে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    মায়ের নিথর দেহ আঁকড়ে শিশুর কান্না, রক্তাক্ত নারীকে উদ্ধারের পর মৃত্যু

    September 20, 2026421

    ভারতের কর্ণাটকের রায়চুর জেলায় রক্তাক্ত অবস্থায় এক নারীকে উদ্ধারের পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। নিহত…

    গোবিন্দগঞ্জে আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট: প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

    September 20, 2026

    ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই অগ্রাধিকার: জয়শঙ্কর

    September 20, 2026

    ১০০ দেশে উত্তর কোরীয় হ্যাকারদের ভয়ঙ্কর সাইবার হামলা: চুরি ১৩৪ কোটি টাকার ক্রিপ্টো

    September 20, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?