Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tuesday, September 1 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » মাঠে ফাইনালের লড়াই, বাণিজ্যে আর্জেন্টিনা থেকে আমদানি বেশি; স্পেনে রপ্তানির জোয়ার
    ব্রেকিং

    মাঠে ফাইনালের লড়াই, বাণিজ্যে আর্জেন্টিনা থেকে আমদানি বেশি; স্পেনে রপ্তানির জোয়ার

    Desk ReportBy Desk ReportJuly 17, 2026No Comments867 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    বিশ্বকাপ ফুটবলের উত্তাপ যখন চূড়ান্ত পর্যায়ে, তখন মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় এসেছে ফাইনালিস্ট দুই দেশ- আর্জেন্টিনা ও স্পেনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কও। ফুটবলপ্রেমে দুই দেশের জনপ্রিয়তা থাকলেও অর্থনৈতিক সম্পর্কের চিত্র একেবারেই ভিন্ন। আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে আমদানির পাল্লা ভারী, আর স্পেনের সঙ্গে সম্পর্ক মূলত রপ্তানিনির্ভর।

    বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে আর্জেন্টিনা থেকে বাংলাদেশ প্রায় ৭৮ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে, যা দেশীয় মুদ্রায় প্রায় ৯ হাজার ৫০৫ কোটি টাকা। বাংলাদেশের মোট আমদানির প্রায় ১.২ শতাংশ আসে দেশটি থেকে। আর্জেন্টিনা বাংলাদেশের ১৭তম বৃহৎ আমদানির উৎস। দেশটি থেকে প্রধানত ভোজ্যতেল, গম, ভুট্টা, পশুখাদ্য ও তৈরি পোশাক শিল্পের কাঁচামাল তুলা আমদানি করা হয়। এর মধ্যে শুধু ভেজিটেবল অয়েলই মোট আমদানির প্রায় ৭৫ শতাংশ।

    অন্যদিকে রপ্তানির ক্ষেত্রে আর্জেন্টিনায় বাংলাদেশের অবস্থান এখনও সীমিত। ২০২৫-২৬ অর্থবছরে দেশটিতে মাত্র ৩ কোটি ৪৯ লাখ ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছে। এর বেশিরভাগই তৈরি পোশাক; পাশাপাশি কিছু পাটজাত ও অন্যান্য সাধারণ পণ্যও রপ্তানি করা হয়।

    তবে আর্জেন্টিনা ভবিষ্যতে বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় বাজার হতে পারে। বাজার বৈচিত্র্য আনার কৌশলের অংশ হিসেবে দেশটিতে পোশাক রপ্তানি ধীরে ধীরে বাড়ছে।

    অন্যদিকে স্পেন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি গন্তব্য। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে জার্মানির পর দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার এবং বিশ্বব্যাপী বাংলাদেশের চতুর্থ বৃহত্তম রপ্তানি বাজার স্পেন। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে স্পেনে প্রায় ৩৮০ কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে শুধু তৈরি পোশাক থেকেই এসেছে ৩৬০ কোটি ডলারের বেশি, যা আগের বছরের তুলনায় প্রায় ৬ শতাংশ বেশি।

    স্পেনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য মূলত রপ্তানিনির্ভর। দেশটি থেকে আমদানি হয় তুলনামূলক খুবই কম। ২০২৪-২৫ অর্থবছরে স্পেন থেকে আমদানি হয়েছে মাত্র ১৩ কোটি ২৫ লাখ ডলার মূল্যের পণ্য। প্রধান আমদানির মধ্যে রয়েছে বস্ত্রশিল্পে ব্যবহৃত রাসায়নিক, বৈদ্যুতিক সরঞ্জাম, ওষুধ ও কসমেটিকস।

    এদিকে লাতিন আমেরিকার আরেক ফুটবল পরাশক্তি ব্রাজিলের সঙ্গেও বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। গত অর্থবছরে ব্রাজিলে বাংলাদেশের রপ্তানি ছিল ২১ কোটি ৪৭ লাখ ডলার, বিপরীতে ব্রাজিল থেকে আমদানি হয়েছে প্রায় ২৬৪ কোটি ডলার মূল্যের পণ্য।

    বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন মাঠে শিরোপার লড়াইয়ে নামলেও, বাণিজ্যের অঙ্কে বাংলাদেশের সঙ্গে দুই দেশের সম্পর্কের চিত্র একেবারেই আলাদা। আর্জেন্টিনার সঙ্গে আমদানিনির্ভর সম্পর্কের বিপরীতে স্পেন বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধির অন্যতম বড় চালিকাশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,862

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,439

    বিএনপির গুম-খুনের রাষ্ট্র বিনির্মাণ; তারেকের আয়নায় ২০০১-০৬ অপশাসন

    August 30, 202655,984
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    বিদায় সংবর্ধনার কয়েক ঘণ্টা আগে চিরবিদায় প্রধান শিক্ষক তপন কুমার সাহার

    September 1, 2026523

    কর্মজীবনের শেষ দিনে সহকর্মী, শিক্ষার্থী ও অতিথিদের ভালোবাসায় বিদায় নেওয়ার কথা ছিল তাঁর। বিদ্যালয়ে প্রস্তুত…

    টিস্যুতে শুরু, চিঠিতে বিদায়; কিংবদন্তী মেসির অমর ফুটবলগল্পের শেষ অধ্যায়

    September 1, 2026

    ভারতের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বাংলাদেশের জাতীয় স্বার্থেই প্রয়োজন: দ্য সানডে গার্ডিয়ানকে শেখ হাসিনা

    September 1, 2026

    রংপুরের চাঞ্চল্যকর চার খুন: রহস্যের কেন্দ্রে বিএনপি নেতা, নারী গৃহশিক্ষক ও পুলিশ কর্মকর্তার ভূমিকা!

    September 1, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?