Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tuesday, August 4 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » যুক্তরাজ্যে ভয়াবহ ট্রেন সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ৮৯
    আন্তর্জাতিক সাক্ষ্য

    যুক্তরাজ্যে ভয়াবহ ট্রেন সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ৮৯

    Desk ReportBy Desk ReportJune 20, 2026No Comments95 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত ৮৯ জন আহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে বেডফোর্ডের দক্ষিণে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

    ব্রিটিশ পরিবহন পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় জড়িত ছিল ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি যাত্রীবাহী ট্রেন। সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে ব্যাপক উদ্ধার অভিযান শুরু করা হয়।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি ট্রেনের সামনের অংশ অপর ট্রেনের পেছনের অংশের সঙ্গে সজোরে ধাক্কা লেগে জড়িয়ে গেছে। তবে সৌভাগ্যবশত ট্রেনের বগিগুলো পুরোপুরি লাইনচ্যুত না হয়ে রেললাইনের ওপরই সোজাভাবে দাঁড়িয়ে ছিল।

    দুর্ঘটনার পর পূর্ব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সেবা সংস্থা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে। ঘটনাস্থলে ২০টিরও বেশি অ্যাম্বুলেন্স এবং ছয়টি বিমান অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক, ২২ জন গুরুতর আহত এবং আরও ৫৬ জন সামান্য আহত হয়েছেন।

    দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এক বিবৃতিতে তিনি নিহত ব্যক্তির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

    ব্রিটিশ পরিবহন পুলিশের উপপ্রধান কর্মকর্তা স্টুয়ার্ট ক্যান্ডি বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে জরুরি সেবাকর্মীরা নিবিড়ভাবে কাজ করছেন। কীভাবে এই সংঘর্ষ ঘটেছে, তা জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

    এদিকে দুর্ঘটনাকবলিত ট্রেনের যাত্রী ও চিকিৎসক পিটার ন্যাপ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি হঠাৎ একটি প্রচণ্ড ধাক্কা অনুভব করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সংঘর্ষের ফলে একটি বগি আংশিকভাবে লাইনচ্যুত হয় এবং তিনি নিজেও সামান্য আহত হন।

    দুর্ঘটনার পর যুক্তরাজ্যের রেল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি। তবে কর্তৃপক্ষ দ্রুত ঘটনার রহস্য উদঘাটনের আশ্বাস দিয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,437

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,640

    “ক্ষমতা নয়, মানুষের সেবাই আমার একমাত্র লক্ষ্য”: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    August 3, 202635,995

    বঙ্গভবনের ইতিহাসে একই কালোছায়া; ৪৯ বছর পর ফিরে এলো সেই জিয়ার কুখ্যাত ‘সাইন ইট’

    July 25, 202635,905
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    পূর্বে চারবার বিয়ে, এবার পরনারীর ঘরে আটক জামায়াত নেতা

    August 4, 2026563

    পঞ্চগড়ের সদর উপজেলায় এক নারীর ঘর থেকে জামায়াত নেতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন…

    জামায়াতের উপজেলা আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষনের চেষ্টা; বিক্ষোভে স্কুলে ভাঙচুর-অগ্নিসংযোগ

    August 4, 2026

    ৫ আগস্ট : বাংলাদেশের পতন দিবস

    August 4, 2026

    দুর্যোগের চালেও দুর্নীতির পুকুরচুরি: পীরগঞ্জে ৪১০ কেজি চাল আত্মসৎ বিএনপি-পন্থী পৌর সচিবের

    August 4, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?