Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sunday, September 20 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » শিলংয়ে ভারত ও বাংলাদেশের মর্যাদার ম্যাচ গোল ছাড়াই শেষ
    খেলাধুলা

    শিলংয়ে ভারত ও বাংলাদেশের মর্যাদার ম্যাচ গোল ছাড়াই শেষ

    Desk ReportBy Desk ReportSeptember 9, 2025No Comments1 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের বহুপ্রতীক্ষিত ম্যাচে ভারত ও বাংলাদেশ শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করল। বাংলাদেশের হয়ে এটি ছিল প্রিমিয়ার লীগ তারকা হামজা চৌধুরীর অভিষেক ম্যাচ, কিন্তু শেষ পর্যন্ত দলকে জেতাতে পারলেন না তিনিও।

    মেঘালয়ের রাজধানী শিলংয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দুটি দলই একাধিক গোল করার সুযোগ বা ‘হাফ চান্স’ পেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ভারত বা বাংলাদেশ কেউই গোলের মুখ দেখতে পায়নি।

    প্রথমার্ধে বাংলাদেশ বেশি সুযোগ তৈরি করলেও দ্বিতীয়ার্ধে আবার তুলনামূলকভাবে ভারতের দাপট ছিল বেশি।

    অভিষেক ভেঙে আন্তর্জাতিক ফুটবলে সদ্য ফিরে আসা ভারতের সুনীল ছেত্রী নিজেও গোলের সুযোগ ফসকেছেন।

    ভারতের স্প্যানিশ কোচ মানোলো মার্কোয়েজ যে দলের পারফরমেন্সে ‘ক্রদ্ধ ও হতাশ’ – সে কথা তিনি ম্যাচের শেষে কোনও রাখঢাক না করেই জানিয়েছেন।

    ভারত বাংলাদেশ ম্যাচের একটি দৃশ্য
    ছবির ক্যাপশান,ভারত বাংলাদেশ ম্যাচের একটি দৃশ্য

    এই ম্যাচ থেকে ভারতের ‘পজিটিভ’ কী, সে প্রশ্নের জবাবে মার্কোয়েজ বলেন, “একমাত্র পজিটিভ হল আমরা সৌভাগ্যবান ছিলাম, যে বাংলাদেশ তাদের চান্সগুলো থেকে গোল করতে পারেনি!”

    অন্য দিকে বাংলাদেশ কোচ হাবিয়ার কাবরেরাও স্বীকার করেন, চান্সগুলো ‘কনভার্ট’ করতে না-পারার ব্যর্থতাই তাদের ভুগিয়েছে।

    তবে ভারতের বিরুদ্ধে ‘আশাব্যঞ্জক’ পারফরম্যান্স গ্রুপে সিঙ্গাপুর ও হংকং-এর বিরুদ্ধে অন্য ম্যাচগুলোতে তাদের উৎসাহ জোগাবে বলেও দাবি করেন কাবরেরা।

    গ্রুপে কে কোথায় দাঁড়িয়ে?

    প্রসঙ্গত, এই গ্রুপে এদিন সিঙ্গাপুর বনাম হংকং-এর অন্য ম্যাচটিও গোলশূন্য ড্র হয়েছে, ফলে গ্রুপের চারটি টিমের পয়েন্টই এখন সমান।

    গ্রুপ থেকে একটিমাত্র দলই চূড়ান্ত পর্বে যেতে পারবে, ফলে এদিনের ম্যাচটা ভারত ও বাংলাদেশ দুই দলই প্রবলভাবে জিততে চেয়েছিল। কিন্তু গোলের মুখ খোলার ব্যর্থতায় শেষ পর্যন্ত তিন পয়েন্ট তুলতে পারল না কোনও দলই।

    বাংলাদেশের গোলকিপার মিতুল মারমা রুখে দিচ্ছেন একটি আক্রমণ
    ছবির ক্যাপশান,বাংলাদেশের গোলকিপার মিতুল মারমা রুখে দিচ্ছেন একটি আক্রমণ

    বাংলাদেশের নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইঞাকে এদিন প্রথম একাদশে রাখা হয়নি।

    তার জায়গায় দলের ক্যাপ্টেন হিসেবে মাঠে নামেন তপু বর্মন। কিন্তু ২১ মিনিটের মাথাতেই আঘাত পেয়ে বেরিয়ে যেতে হয় তাকে, তার জায়গায় মাঠে নামেন রহমত মিঁয়া।

    প্রায় সতেরো হাজার দর্শক এদিনের ম্যাচ দেখার জন্য মাঠে উপস্থিত ছিলেন, যে স্টেডিয়ামটি ‘পোলো গ্রাউন্ড’ নামেই বেশি পরিচিত।

    হামজা চৌধুরী বনাম সুনীল ছেত্রী

    পাহাড়ি শহর শিলং-য়ে এদিনের ম্যাচটিকে অনেকেই হামজা চৌধুরী বনাম সুনীল ছেত্রীর ব্যক্তিগত দ্বৈরথ হিসেবে দেখছিলেন – আর ম্যাচটিকে ঘিরে প্রবল আকর্ষণের পেছনে সেটাও ছিল একটা বড় কারণ।

    ইংলিশ প্রিমিয়ার লীগের তারকা, ২৭ বছর বয়সী হামজা চৌধুরী লেস্টার সিটির হয়ে এযাবত মোট ৫৭টি ম্যাচ খেলেছেন। গত জানুয়ারিতে তিনি ‘লোনে’ শেফিল্ড ইউনাইটেডে যান।

    হামজা চৌধুরীর মাপের আন্তর্জাতিক তারকা এর আগে দক্ষিণ এশিয়ার কোনও জাতীয় দলের হয়েই কখনও খেলেননি, যে কারণে দলে তার যোগদানের পর বাংলাদেশ দলকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা্ও ছিল তুঙ্গে।

    অন্য দিকে ভারতের হয়ে সর্বকালের সেরা গোলদাতা সুনীল ছেত্রী এই ম্যাচের ঠিক আগেই অবসর ভেঙে আবার জাতীয় দলের হয়ে খেলাতে ফিরে আসেন।

    ভারতের একটি আক্রমণ বাংলাদেশ রক্ষণের বাধার মুখে
    ছবির ক্যাপশান,ভারতের একটি আক্রমণ বাংলাদেশ রক্ষণের বাধার মুখে

    চল্লিশ পেরোনো সুনীল গত সপ্তাহেই এই মাঠে মালদ্বীপের বিরুদ্ধে প্রীতি ম্যাচে নিজে গোল করেছেন, সেই কামব্যাক ম্যাচে ভারতকে ৩-০ ব্যবধানে জেতানোতেও বড় ভূমিকা রেখেছিলেন তিনি।

    এদিনের ম্যাচে ডিফেন্সিভ মিডফিল্ডার পোজিশনে খেলা হামজাকে বারে বারেই সেন্টার ফরোয়ার্ড সুনীল ছেত্রীকে ‘মার্ক’ করতে দেখা গেছে। দু’জনের টক্কর দর্শকরা উপভোগও করেছেন পুরো মাত্রায়।

    ভারত-বাংলাদেশ ‘হেড টু হেড’

    আজকের আগে পর্যন্ত ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হয়েছে মোট ২৮টি। এর মধ্যে ভারত জিতেছিল ১৪টিতে, এবং দেশের মাটিতে তারা কখনও বাংলাদেশের বিরুদ্ধে হারেনি।

    বাংলাদেশ দল ভারতের বিরুদ্ধে জিতেছিল মোট ৪বার, যার শেষটি ২২ বছর আগে। সেবার সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ ২-১ গোলে ভারতকে হারিয়েছিল।

    খেলা ফুটবল বাংলাদেশ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    মায়ের নিথর দেহ আঁকড়ে শিশুর কান্না, রক্তাক্ত নারীকে উদ্ধারের পর মৃত্যু

    September 20, 2026421

    ভারতের কর্ণাটকের রায়চুর জেলায় রক্তাক্ত অবস্থায় এক নারীকে উদ্ধারের পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। নিহত…

    গোবিন্দগঞ্জে আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট: প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

    September 20, 2026

    ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই অগ্রাধিকার: জয়শঙ্কর

    September 20, 2026

    ১০০ দেশে উত্তর কোরীয় হ্যাকারদের ভয়ঙ্কর সাইবার হামলা: চুরি ১৩৪ কোটি টাকার ক্রিপ্টো

    September 20, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?