Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, September 24 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে কলকাতায় টেলিছবি, প্রদর্শনী ২৬ সেপ্টেম্বর
    ব্রেকিং

    শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে কলকাতায় টেলিছবি, প্রদর্শনী ২৬ সেপ্টেম্বর

    Desk ReportBy Desk ReportSeptember 24, 2026No Comments87,423 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    বাংলাদেশে গত ৫ই অগাষ্ট, ২০২৪-এ ব্যপক জঙ্গী হামলার মুখে বাধ্য হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ও এর পেছনের প্রেক্ষাপট নিয়ে ‘আমি শেখ মুজিবের মেয়ে’ নামে একটি টেলিছবি নির্মাণ করেছেন কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগপন্থি প্রবাসী বাংলাদেশিরা। শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ছয় দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ সেপ্টেম্বর কলকাতায় ছবিটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

    শনিবার সন্ধ্যায় কলকাতার সল্টলেকের উন্নয়ন ভবনে প্রায় ৫০ মিনিটের টেলিছবিটি প্রদর্শন করা হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত এক বছর ধরে কলকাতার বিভিন্ন স্থানে ছবিটির শুটিং হয়েছে। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সহিদ রাহমান।

    পরিচালক সহিদ রাহমান বলেন, ‘এটি কোনো রাজনৈতিক ছবি নয়। কেন এবং কোন পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে, সেই বিষয়টিই এখানে তুলে ধরা হয়েছে।’

    বুধবার (২৩ সেপ্টেম্বর) সল্টলেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র, কানাডা, গ্রিস, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগপন্থি প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। তারা দাবি করেন, নিজ নিজ দেশে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করছেন।

    অস্ট্রেলিয়া আওয়ামী লীগের প্রতিনিধি ড. মোল্লা হক বলেন, অস্ট্রেলিয়ার তিনজন মন্ত্রী ও একজন সিনেটরের সঙ্গে তিনি যোগাযোগ করে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরেছেন।

    অন্যদিকে কানাডা আওয়ামী লীগের সভাপতি সারওয়ার হোসেন বলেন, ‘শেখ হাসিনার সঙ্গে ডিসেম্বরে আমরাও বাংলাদেশে ফিরব। কেউ আটকাতে পারবে না।’

    আয়োজকদের ভাষ্য অনুযায়ী, কলকাতার প্রদর্শনীর পাশাপাশি নয়াদিল্লিতেও শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হবে। এসব কর্মসূচির মধ্য দিয়ে শেখ হাসিনার দেশত্যাগ, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগপন্থি প্রবাসীদের অবস্থান তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    নিত্যপণ্যের দামে ফের অস্বস্তি: জ্বালানি মূল্যবৃদ্ধির ধাক্কায় বাড়ছে বাজারচাপ

    September 24, 2026449

    জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর পরিবহন ব্যয় বাড়ার প্রভাবে দেশের নিত্যপণ্যের বাজারে নতুন করে অস্থিরতার আশঙ্কা…

    রাশিয়ার জ্বালানি সরবরাহ সংকটে ভারতের ডিজেলের রেকর্ড রপ্তানি তুরস্কে

    September 24, 2026

    শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে কলকাতায় টেলিছবি, প্রদর্শনী ২৬ সেপ্টেম্বর

    September 24, 2026

    থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর গ্যাং সদস্য

    September 24, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?