Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Wednesday, September 23 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » শ্রীপুর পৌরসভার কেনাকাটায় দুর্নীতির পুকুরচুরি: ৪ টাকার কলমের বিল ১২০ টাকা
    ব্রেকিং

    শ্রীপুর পৌরসভার কেনাকাটায় দুর্নীতির পুকুরচুরি: ৪ টাকার কলমের বিল ১২০ টাকা

    Desk ReportBy Desk ReportAugust 9, 2026No Comments731 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    গাজীপুরের শ্রীপুর পৌরসভায় স্টেশনারি সামগ্রী কেনাকাটায় অনিয়মের অভিযোগ উঠেছে। মাত্র ৪-৫ টাকার একটি মেটাডোর বলপেনের বিপরীতে বিলে প্রতিটির দাম ১২০ টাকা দেখিয়ে সরকারি অর্থ উত্তোলনের অভিযোগ ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতাসীন বিএনপি সরকারের আমলে সরকারি দপ্তরের কেনাকাটায় এমন অস্বচ্ছতা ও অনিয়ম প্রশাসনের জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

    জানা গেছে, গত ৭ জুলাই শ্রীপুর পৌরসভার প্রকৌশল বিভাগ ১০ ধরনের স্টেশনারি সামগ্রী কেনার জন্য কোটেশন আহ্বান করে। ১২ জুলাই কোটেশন খোলা হলে তিনটি প্রতিষ্ঠান- সততা এন্টারপ্রাইজ, সেবা এন্টারপ্রাইজ ও মোরাদ এন্টারপ্রাইজ- অংশ নেয়। পরে মোরাদ এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেওয়া হয়।

    কোটেশনে ১০০টি মেটাডোর বলপেনের প্রতিটির মূল্য ৫ টাকা নির্ধারণ করা হলেও পরবর্তী বিল ভাউচারে প্রতিটি কলমের দাম দেখানো হয় ১২০ টাকা। অর্থাৎ কোটেশনের দামের তুলনায় প্রতিটি কলমে অস্বাভাবিকভাবে ১১৫ টাকা বেশি দেখানোর অভিযোগ উঠেছে। এভাবে ১০০টি কলমে মোট বিল দাঁড়ায় ১২ হাজার টাকা।

    শুধু কলম নয়, অফসেট পেপার, পিন রিমুভার, স্ট্যাপলার পিন, পেন্সিল, ব্যাটারি, ক্যালকুলেটর, রেজিস্টার খাতা ও পাঞ্চ মেশিনসহ বিভিন্ন সামগ্রী কেনার জন্য কোটেশনে আনুমানিক ব্যয় ধরা হয়েছিল ১ লাখ ১৬ হাজার ৮৭৪ টাকা। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ১ লাখ ২২ হাজার টাকার বিল জমা দেয়।

    আরও অভিযোগ রয়েছে, কোটেশনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর কাগজপত্র নিয়েও প্রশ্ন রয়েছে। সততা এন্টারপ্রাইজের পূর্ণাঙ্গ ঠিকানা ও মোবাইল নম্বর পাওয়া যায়নি। কার্যাদেশ পাওয়া মোরাদ এন্টারপ্রাইজের ক্ষেত্রেও কোনো মোবাইল নম্বর উল্লেখ নেই। অন্যদিকে সেবা এন্টারপ্রাইজের মোবাইল নম্বর থাকলেও পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি।

    স্থানীয়দের অভিযোগ, পৌরসভার সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. মিজানুর রহমান প্রভাব খাটিয়ে ঘনিষ্ঠ ব্যক্তিদের প্রতিষ্ঠানের নামে কোটেশন প্রক্রিয়া পরিচালনা করেছেন। তাদের দাবি, কোটেশনে এক ধরনের মূল্য দেখিয়ে পরে বিল ভাউচারে অস্বাভাবিকভাবে বেশি মূল্য দেখানো হয়ে থাকলে সেটি সরকারি অর্থ ব্যবস্থাপনায় গুরুতর অনিয়মের শামিল। এ ঘটনায় স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য বের করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

    ৪-৫ টাকার একটি কলমের বিল ১২০ টাকা দেখানোর বিষয়টি কীভাবে অনুমোদনের টেবিল পার হলো- সেটিই এখন বড় প্রশ্ন। সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রতিটি ক্রয় ও বিলের স্বচ্ছতা নিশ্চিত করা যেখানে প্রশাসনের দায়িত্ব, সেখানে একই পণ্যের কোটেশন ও বিলের দামে এত বড় পার্থক্য থাকলে সেটির নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    সুতিয়া নদীর খালে ড্রামের ভেতর বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

    September 23, 2026512

    ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি এলাকায় সুতিয়া নদীর খালের স্লুইসগেটের নিচ থেকে প্লাস্টিকের ড্রামের ভেতর বস্তাবন্দি…

    দুই জেলায় দুই পরিবারে ছয়জনের লাশ উদ্ধার

    September 23, 2026

    ‘সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ না করলে নিউইয়র্ক-লন্ডনের রাস্তায় ঘুরত’: শেহবাজ শরিফ

    September 23, 2026

    বাংলাদেশে সন্ত্রাসবাদের হুমকি অত্যন্ত গুরুতর: শেখ হাসিনা

    September 23, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?