Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Friday, September 25 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » সাতক্ষীরায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা হাজী নজরুল ইসলাম কারাগারে
    ব্রেকিং

    সাতক্ষীরায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা হাজী নজরুল ইসলাম কারাগারে

    Desk ReportBy Desk ReportAugust 10, 2026No Comments439 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    সাতক্ষীরার শ্যামনগরে জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি, হামলা ও নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াত নেতা ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. নজরুল ইসলাম এবং তার সহযোগী বিশ্বজিৎ মণ্ডলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

    সোমবার (১০ আগস্ট) সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন হাজী মো. নজরুল ইসলাম ও বিশ্বজিৎ মণ্ডল। শুনানি শেষে বিচারক মো. সাইদুর রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    মামলার বাদীপক্ষের আইনজীবী পবিত্র কুমার জানান, আসামিরা জামিনে থাকলে সরকারি প্রকল্পের নির্মাণকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তাদের জামিনের বিরোধিতা করা হয়।

    জানা গেছে, এর আগে উচ্চ আদালত থেকে হাজী মো. নজরুল ইসলাম ও বিশ্বজিৎ মণ্ডল ছয় সপ্তাহের জামিন পেয়েছিলেন। ওই জামিনের মেয়াদ শেষ হওয়ার পর সোমবার তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের আবেদন প্রত্যাখ্যান করেন।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ মে রাতে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান আর-রাদ করপোরেশনের আইন কর্মকর্তা মো. জালাল উদ্দিন শ্যামনগর থানায় মামলাটি করেন। মামলায় হাজী মো. নজরুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া তার ছেলে আব্দুর রহমান, বিশ্বজিৎ মণ্ডলসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়।

    এজাহারে অভিযোগ করা হয়েছে, শ্যামনগরের পূর্ব দুর্গাবাটি এলাকায় জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণকাজ চলাকালে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করা হচ্ছিল। চাঁদা না দেওয়ায় প্রকল্পের সংশ্লিষ্টদের ওপর হামলা এবং নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগও করা হয়েছে। এ সময় এক প্রকৌশলীকে মারধরের অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।

    এদিকে সোমবার আদালত চত্বরে হাজী নজরুল ইসলামের ছবি তুলতে গেলে সাংবাদিকদের সঙ্গে তার পরিবারের সদস্যদের বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। সাংবাদিকদের অভিযোগ, নজরুল ইসলামের ছোট ছেলে সাইফুল ইসলাম ছবি তুলতে বাধা দেওয়ার সময় কয়েকজন সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ফোন ফেলে দেন।

    সরকারি গুরুত্বপূর্ণ একটি বাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি ও কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগে করা মামলায় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতার কারাগারে যাওয়ার ঘটনায় এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    আট মাসে নারী ও কন্যাশিশু নির্যাতনের ১,৯১৯ ঘটনা; ধর্ষণের শিকার ৩৩১

    September 24, 20262,933

    চলতি বছরের প্রথম আট মাসে সারাদেশে নারী ও কন্যাশিশু নির্যাতনের ১ হাজার ৯১৯টি ঘটনা নথিভুক্ত…

    অবৈধ যৌন উত্তেজক ওষুধের কারখানায় অভিযান: এনসিপি নেতা কারাগারে

    September 24, 2026

    নিত্যপণ্যের দামে ফের অস্বস্তি: জ্বালানি মূল্যবৃদ্ধির ধাক্কায় বাড়ছে বাজারচাপ

    September 24, 2026

    রাশিয়ার জ্বালানি সরবরাহ সংকটে ভারতের ডিজেলের রেকর্ড রপ্তানি তুরস্কে

    September 24, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?