Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Friday, July 31 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ১০ মাসেও স্বাভাবিক হয়নি কাঁচা পাট রপ্তানি; সংকটে লক্ষাধিক শ্রমিক-ব্যবসায়ী
    ব্রেকিং

    ১০ মাসেও স্বাভাবিক হয়নি কাঁচা পাট রপ্তানি; সংকটে লক্ষাধিক শ্রমিক-ব্যবসায়ী

    Desk ReportBy Desk ReportJuly 31, 2026No Comments633 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    গুদামে জমছে পাট, বাড়ছে লোকসান ও ব্যাংকঋণের বোঝা; কৃষকদের ন্যায্য মূল্য নিয়েও শঙ্কা

    দীর্ঘ ১০ মাস ধরে কাঁচা পাট রপ্তানি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় দেশের পাটখাত গভীর সংকটে পড়েছে। এর প্রভাব পড়েছে জুট প্রেস শ্রমিক, রপ্তানিকারক, ব্যবসায়ী এবং কৃষকদের ওপর। বিকল্প কর্মসংস্থানের অভাবে লক্ষাধিক শ্রমিক পরিবার মানবেতর জীবনযাপন করছে। অন্যদিকে গুদামে দীর্ঘদিন ধরে পড়ে থাকায় নষ্ট হচ্ছে রপ্তানির অপেক্ষায় থাকা কাঁচা পাট, বাড়ছে ব্যাংকঋণের সুদ, গুদামভাড়া ও সংরক্ষণ ব্যয়। এতে চলতি মৌসুমে কৃষকরাও পাটের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

    ব্যবসায়ী ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা জারির পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলের গুদামে হাজার হাজার মণ পাট আটকে রয়েছে। খুলনার দৌলতপুরসহ বিভিন্ন এলাকায় রপ্তানির জন্য প্রস্তুত বিপুল পরিমাণ পাট দীর্ঘদিন সংরক্ষণে থাকায় গুণগত মান হারাচ্ছে। অনেক পাটে পচন ধরেছে, ফলে বাজারমূল্যও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যে পাটের এক বেল ৫ হাজার ৫০০ টাকায় কেনা হয়েছিল, বর্তমানে তার মূল্য নেমে এসেছে ৪ হাজার টাকারও নিচে।

    রপ্তানি ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের অবস্থান দুর্বল হচ্ছে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। একসময় ৪০ থেকে ৪৫টি দেশে কাঁচা পাট রপ্তানি হলেও বর্তমানে সেই সংখ্যা কমে প্রায় ১০ থেকে ১২টিতে নেমে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ব্যাংকঋণের সুদ, গুদামভাড়া ও সংরক্ষণ ব্যয় বাড়তে থাকায় লোকসানের বোঝাও ভারী হচ্ছে।

    বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরে আট লাখ ৬২ হাজার ৯৬৫ বেল কাঁচা পাট রপ্তানি করে এক হাজার ২৪১ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়েছিল। কিন্তু ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি নেমে এসেছে মাত্র ৮৩ হাজার ৯৩১ বেলে। এতে বৈদেশিক মুদ্রা আয়ও কমে দাঁড়িয়েছে ১৪২ কোটি টাকায়।

    গাজী জুট ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী গাজী শরীফুল ইসলাম বলেন, কাঁচা পাট রপ্তানি দীর্ঘদিন বাধাগ্রস্ত থাকায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদেশি ক্রেতারা বিকল্প উৎসের দিকে ঝুঁকে পড়লে ভবিষ্যতে সেই বাজার পুনরুদ্ধার কঠিন হয়ে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

    জেএইচ জুট ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. জামাল হোসেন বলেন, কাঁচা পাট রপ্তানি স্বাভাবিক না হলে শুধু ব্যবসায়ীরাই নয়, কৃষক ও শ্রমিকরাও বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন। এতে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের একটি গুরুত্বপূর্ণ খাতও দুর্বল হয়ে পড়বে।

    সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়েছে শ্রমিকদের জীবনে। কাঁচা পাট রপ্তানি খাতের সঙ্গে যুক্ত খুলনা অঞ্চলের ১০ হাজারের বেশি শ্রমিকসহ সারা দেশে লক্ষাধিক শ্রমিক বর্তমানে কর্মহীন বলে দাবি সংশ্লিষ্টদের।

    দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেইলিং ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিঠু বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ৪০টি জুট প্রেসে কার্যক্রম প্রায় বন্ধ থাকায় বিপুলসংখ্যক শ্রমিক আয়-রোজগার হারিয়েছেন। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে পাটচাষি, শ্রমিক ও ব্যবসায়ী-সব পক্ষই আরও বড় সংকটে পড়বে।

    বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের পরিচালক মো. আলমগীর খান বলেন, দেশে বছরে গড়ে প্রায় ৮০ লাখ বেল পাট উৎপাদিত হয়। এর মধ্যে অভ্যন্তরীণ শিল্পের চাহিদা প্রায় ৬৫ লাখ বেল। ফলে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ পাট উদ্বৃত্ত থাকে। এই বাস্তবতায় উদ্বৃত্ত পাট রপ্তানির সুযোগ নিশ্চিত করার দাবি জানান তিনি।

    পাটসংশ্লিষ্ট ব্যবসায়ী, শ্রমিক ও কৃষকদের প্রত্যাশা-দ্রুত প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে কাঁচা পাট রপ্তানি স্বাভাবিক করা হবে। তাদের মতে, এতে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা আয় বাড়বে, অন্যদিকে কৃষক ন্যায্যমূল্য পাবেন এবং শ্রমিকদের কর্মসংস্থানও পুনরায় সচল হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    বঙ্গভবনের ইতিহাসে একই কালোছায়া; ৪৯ বছর পর ফিরে এলো সেই জিয়ার কুখ্যাত ‘সাইন ইট’

    July 25, 202635,905

    স্বপ্নের বাংলাদেশ, নাকি বিদায়ের বাংলাদেশ?

    July 30, 202626,964

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার আজ

    July 13, 202625,661

    “শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো”

    July 19, 202623,496
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ১০ শিক্ষকের শাস্তি প্রত্যাহারের দাবিতে সরব ঢাবি শিক্ষক সমিতি

    July 31, 2026796

    ‘আইন ও ন্যায্য প্রক্রিয়া লঙ্ঘন করে শিক্ষক শাস্তি দেওয়া হয়েছে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০ জন…

    ‘মেসি ফুটবলের দেবতা, তার পাশে খেলতেই মায়ামিতে এসেছি’: ক্যাসেমিরো

    July 31, 2026

    ১০ মাসেও স্বাভাবিক হয়নি কাঁচা পাট রপ্তানি; সংকটে লক্ষাধিক শ্রমিক-ব্যবসায়ী

    July 31, 2026

    ‘মবের’ আতঙ্কে এক বছর ধরে শ্রেণিকক্ষের বাইরে কক্সবাজার সরকারি কলেজের দুই শিক্ষক

    July 31, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?