Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sunday, August 2 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ৪০ মিলিয়ন ডলারের বকেয়া না মিটিয়েই বাংলাদেশে অর্ডার স্থগিত এলপিপির
    ব্রেকিং

    ৪০ মিলিয়ন ডলারের বকেয়া না মিটিয়েই বাংলাদেশে অর্ডার স্থগিত এলপিপির

    Desk ReportBy Desk ReportAugust 2, 2026No Comments439 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    পোল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড এলপিপি (LPP)-এর বিরুদ্ধে প্রায় ৪০ মিলিয়ন মার্কিন ডলারের বকেয়া পরিশোধ না করেই বাংলাদেশ থেকে নতুন ক্রয়াদেশ স্থগিত করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দেশের তৈরি পোশাক (আরএমজি) খাতে গভীর উদ্বেগ, অনিশ্চয়তা এবং ব্যবসায়িক নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    জানা গেছে, রাশিয়ার খুচরা বিক্রেতা এফইএস রিটেইল (FES Retail)-এর জন্য এলপিপির নিশ্চয়তায় পণ্য সরবরাহ করা প্রায় ৪০টি বাংলাদেশি পোশাক প্রস্তুতকারক ও বায়িং হাউস গত দেড় বছর ধরে তাদের পাওনা অর্থের জন্য অপেক্ষা করছে। বকেয়া অর্থ পরিশোধ না হওয়ায় অনেক প্রতিষ্ঠান আইনি পদক্ষেপ নিলে, সেই মামলা প্রত্যাহারের শর্তে আলোচনায় বসার প্রস্তাব দেয় এলপিপি। এরই মধ্যে প্রতিষ্ঠানটি বাংলাদেশে নতুন অর্ডার স্থগিতের ঘোষণা দিয়েছে।

    গত ৩০ জুলাই সরবরাহকারীদের পাঠানো এক চিঠিতে এলপিপি জানায়, ভবিষ্যৎ সোর্সিং কৌশল পুনর্বিবেচনার অংশ হিসেবে বাংলাদেশে নতুন ক্রয়াদেশ ও নতুন পণ্য উন্নয়ন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। একই সঙ্গে অন্যান্য দেশে উৎপাদনের সুযোগও যাচাই করা হবে বলে উল্লেখ করা হয়।

    এই সিদ্ধান্ত শুধু কয়েকটি প্রতিষ্ঠানের নয়, পুরো রপ্তানি খাতের জন্যই একটি অশনিসংকেত। কারণ, এলপিপি বাংলাদেশ থেকে বছরে ৭০ কোটি ডলারেরও বেশি মূল্যের পোশাক সংগ্রহ করত। এমন বড় ক্রেতার অর্ডার স্থগিত হওয়ায় ভবিষ্যৎ রপ্তানি, কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা আয়ে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

    বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বাংলাদেশি রপ্তানিকারকদের পাওনা দ্রুত পরিশোধ না করলে এলপিপিকে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিষয়টি ইউরোপীয় ইউনিয়ন, আন্তর্জাতিক ক্রেতা ফোরাম ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছেও তুলে ধরা হবে।

    অন্যদিকে, বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল হামিদ বলেন, দেশের অন্যতম বড় ক্রেতাকে হারানো যেমন কাম্য নয়, তেমনি ক্ষতিগ্রস্ত রপ্তানিকারকদের ন্যায্য পাওনা নিশ্চিত করাও জরুরি। তিনি জানান, এক পর্যায়ে এলপিপি বকেয়া অর্থের মাত্র ৫০ শতাংশ পরিশোধের প্রস্তাব দিলেও অধিকাংশ রপ্তানিকারক তা প্রত্যাখ্যান করেছেন।

    ইতোমধ্যে অনেক কারখানা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। হেজাজ সোয়েটার্স লিমিটেডসহ একাধিক প্রতিষ্ঠান জানায়, লাখ লাখ ডলারের পণ্য তৈরি বা পাঠানোর পরও অর্থ না পাওয়ায় তাদের গুদামে পণ্য আটকে আছে। কাঁচামাল, শ্রমিকের মজুরি ও উৎপাদন ব্যয় পরিশোধ করেও পাওনা না মেলায় প্রতিষ্ঠানগুলো চরম আর্থিক চাপে রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    বঙ্গভবনের ইতিহাসে একই কালোছায়া; ৪৯ বছর পর ফিরে এলো সেই জিয়ার কুখ্যাত ‘সাইন ইট’

    July 25, 202635,905

    স্বপ্নের বাংলাদেশ, নাকি বিদায়ের বাংলাদেশ?

    July 30, 202626,964

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার আজ

    July 13, 202625,661

    “শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো”

    July 19, 202623,496
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    নরসিংদীতে বাড়িতে ঢুকে গুলি করে যুবক হত্যা, আহত ৩

    August 2, 2026290

    নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামে বাড়িতে ঢুকে গুলি করে মোমেন মিয়া (৫৫) নামে…

    হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে পাওয়া মুসলিম শিশুকে নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দিলেন স্থানীয়রা

    August 2, 2026

    ঢাবির শহীদুল্লাহ হলে সমকামিতায় হাতেনাতে আটক শিবির নেতাকর্মী; এজিএসের সিট সাময়িক বাতিল

    August 2, 2026

    এনআইডি করে দেওয়ার প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ; ছাত্রদল নেতা গ্রেফতার

    August 2, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?