Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sunday, September 13 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » বিয়ের প্রলোভনে বিধবাকে ধর্ষণ, অন্তঃসত্ত্বা হওয়ার পর গর্ভের সন্তান নষ্ট; পলাতক জামায়াত নেতা
    ব্রেকিং

    বিয়ের প্রলোভনে বিধবাকে ধর্ষণ, অন্তঃসত্ত্বা হওয়ার পর গর্ভের সন্তান নষ্ট; পলাতক জামায়াত নেতা

    Desk ReportBy Desk ReportJuly 29, 2026No Comments699 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    পটুয়াখালীতে এক বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং পরবর্তীতে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় যুব জামায়াতের এক নেতার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত করা হয়েছে পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামকে। অভিযোগ দায়েরের পর থেকেই তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী।

    মঙ্গলবার (২৮ জুলাই) রাতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান, গত ২২ জুলাই পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই বিধবা নারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে ট্রাইব্যুনালের বিচারক শিরিন নিলা পটুয়াখালী সদর থানাকে এজাহার হিসেবে গ্রহণ করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

    মামলার একমাত্র আসামি মো. শহিদুল ইসলাম সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বানিয়াকাঠী গ্রামের বাসিন্দা। তিনি সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি এবং পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

    মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, প্রায় সাত বছর আগে তার স্বামী মারা যাওয়ার পর একমাত্র সন্তানকে নিয়ে তিনি বাবার বাড়িতে বসবাস শুরু করেন। সেই সময় থেকেই শহিদুল ইসলাম তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতে থাকেন। তিনি রাজি না হলে বিয়ের প্রস্তাব দেন এবং নিজের বোনের মাধ্যমে দেখাশোনার আশ্বাস দিয়ে তাকে বিশ্বাস করান।

    বাদীর অভিযোগ, গত ২৪ মার্চ সকালে শহিদুল ইসলাম তাকে পটুয়াখালী শহরের শেরে বাংলা সড়কে তার বোনের বাসায় নিয়ে যান। সেখানে একটি কক্ষে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর বিষয়টি প্রকাশ করলে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। এর ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

    মামলায় আরও অভিযোগ করা হয়েছে, অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানার পর অভিযুক্ত গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ সৃষ্টি করেন এবং একপর্যায়ে গর্ভের সন্তান নষ্ট করা হয়। বাদীর দাবি, পুরো ঘটনাটি ছিল পরিকল্পিত প্রতারণা, যৌন নির্যাতন এবং ভয়ভীতি প্রদর্শনের ধারাবাহিকতা।

    ঘটনার পর অভিযুক্ত শহিদুল ইসলাম আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছেন বাদীপক্ষ। পুলিশ আদালতের নির্দেশনা অনুযায়ী মামলার তদন্ত ও অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275

    ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, নেতাকর্মীদের প্রস্তুতি

    September 9, 202695,970

    নভেম্বরের মধ্যবর্তী ভোট কি ট্রাম্পের জন্য ‘জনতার রায়’-এ বিদায়!

    September 9, 202692,898

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,761
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    বাংলাদেশে ইলিশের ঘাটতি; ভারত থেকে আসছে ৫০০ টন

    September 13, 2026587

    গুজরাট ও পশ্চিমবঙ্গ থেকে আমদানি অব্যাহত, আগামী দুই সপ্তাহে আরও ২০০ টন আসার সম্ভাবনা বাংলাদেশে…

    চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা: ভিক্ষুকে জিম্মি করে লুটপাট

    September 13, 2026

    G7-কে টেক্কা দেওয়ার পথে ব্রিকস? বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে নতুন বার্তা ‘নয়াদিল্লি ঘোষণা ২০২৬’-এ

    September 13, 2026

    ডেঙ্গুর ভয়াল থাবা: চলে গেলেন অর্পিতা, বাঁচল না অনাগত সন্তানও

    September 13, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?