Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sunday, September 13 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি, সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
    ব্রেকিং

    বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি, সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

    Desk ReportBy Desk ReportJuly 29, 2026No Comments532 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌরসীমার মধ্যে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, অবস্থান কর্মসূচি ও জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

    বুধবার (২৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    জেলা প্রশাসনের আদেশে বলা হয়, বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিক্ষোভ সমাবেশ ও পথসভার কর্মসূচি ঘোষণা করে। একই সময়ে ও একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, হবিগঞ্জ পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়।

    প্রশাসনের মূল্যায়নে, একই স্থান ও সময়ে দুই রাজনৈতিক পক্ষের বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতির সম্ভাবনা থাকায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর ফলে যেকোনো মুহূর্তে সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি, জনশান্তি বিনষ্ট এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

    এমন পরিস্থিতিতে জনস্বার্থে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়। আদেশ অনুযায়ী, হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা তার অধিক ব্যক্তির একত্রিত হওয়া, সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি, মাইকিং, স্লোগান, পিকেটিং, উচ্চ শব্দ সৃষ্টি এবং আইন-শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে-এমন যেকোনো কর্মকাণ্ড পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

    এদিকে ১৪৪ ধারা জারির পর হবিগঞ্জে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা ও পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে প্রশাসন।

    জেলা প্রশাসন সকল রাজনৈতিক দল, নেতা-কর্মী ও সাধারণ নাগরিককে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275

    ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, নেতাকর্মীদের প্রস্তুতি

    September 9, 202695,970

    নভেম্বরের মধ্যবর্তী ভোট কি ট্রাম্পের জন্য ‘জনতার রায়’-এ বিদায়!

    September 9, 202692,898

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,761
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    বাংলাদেশে ইলিশের ঘাটতি; ভারত থেকে আসছে ৫০০ টন

    September 13, 2026587

    গুজরাট ও পশ্চিমবঙ্গ থেকে আমদানি অব্যাহত, আগামী দুই সপ্তাহে আরও ২০০ টন আসার সম্ভাবনা বাংলাদেশে…

    চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা: ভিক্ষুকে জিম্মি করে লুটপাট

    September 13, 2026

    G7-কে টেক্কা দেওয়ার পথে ব্রিকস? বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে নতুন বার্তা ‘নয়াদিল্লি ঘোষণা ২০২৬’-এ

    September 13, 2026

    ডেঙ্গুর ভয়াল থাবা: চলে গেলেন অর্পিতা, বাঁচল না অনাগত সন্তানও

    September 13, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?