Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sunday, September 13 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ভারতীয় গরুর ভাগবাটোয়ারার বিএনপি-জামায়াত নেতাকর্মীদের তুমুল সংঘর্ষ
    ব্রেকিং

    ভারতীয় গরুর ভাগবাটোয়ারার বিএনপি-জামায়াত নেতাকর্মীদের তুমুল সংঘর্ষ

    Desk ReportBy Desk ReportJuly 29, 2026No Comments864 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    কুড়িগ্রামের রৌমারীতে কাস্টমস কর্তৃপক্ষের আয়োজিত জব্দ করা ১০টি ভারতীয় গরুর নিলামকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। নিলামের লভ্যাংশের ভাগবাটোয়ারা নিয়ে মতবিরোধের জেরে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে। পরে উভয় দলের শীর্ষ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে নিলাম কার্যক্রম সম্পন্ন হয়।

    এ ঘটনায় বুধবার (২৯ জুলাই) দুপুর পর্যন্ত কোনো পক্ষই রৌমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি বলে জানিয়েছে পুলিশ।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কাস্টমস কার্যালয়ের তত্ত্বাবধানে জব্দ করা ১০টি ভারতীয় গরু নিলামে তোলার আয়োজন করা হয়। নিলামকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। অভিযোগ রয়েছে, উভয় পক্ষ সমঝোতার ভিত্তিতে নিলাম প্রক্রিয়ায় অংশ নিয়ে সম্ভাব্য লাভের ভাগবাটোয়ারা নিয়ে আলোচনা করছিল। এ সময় জামায়াতপন্থীরা ৫০ শতাংশ অংশ দাবি করলে বিএনপির পক্ষ থেকে ৩০ শতাংশ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় সমঝোতা ভেঙে যায় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

    পরিস্থিতি আরও জটিল হয় যখন ছাত্রশিবিরের সাবেক নেতা মাহাবুব আলম মোবাইল ফোনে ঘটনাটি ভিডিও ধারণের চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, এ সময় বিএনপির কয়েকজন নেতাকর্মী তাকে বাধা দিয়ে ধাক্কা দেন। এর জের ধরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। পরে উপজেলা পর্যায়ের নেতারা ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে শান্ত করেন এবং উত্তেজনা প্রশমিত করেন।

    পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নিলাম কার্যক্রম সম্পন্ন হয়। নিলামে যুবদলের কর্মী ও সাবেক ছাত্রনেতা ইসরাফিল সর্বোচ্চ দরদাতা হিসেবে ৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকায় ১০টি ভারতীয় গরু ক্রয় করেন।

    এ ঘটনায় উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে একটি পক্ষ নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে নামমাত্র মূল্যে নিলাম সম্পন্ন করে আসছে, যার ফলে রাষ্ট্র রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তাদের দাবি ছিল, উন্মুক্ত ও স্বচ্ছ নিলাম আয়োজন করা হলে সরকারের রাজস্ব আয় বাড়বে। কিন্তু এই দাবি তোলার পর বিএনপির লোকজন ক্ষিপ্ত হয়ে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275

    ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, নেতাকর্মীদের প্রস্তুতি

    September 9, 202695,970

    নভেম্বরের মধ্যবর্তী ভোট কি ট্রাম্পের জন্য ‘জনতার রায়’-এ বিদায়!

    September 9, 202692,898

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,761
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা: ভিক্ষুকে জিম্মি করে লুটপাট

    September 13, 2026590

    চট্টগ্রামের চন্দনাইশে ঐতিহ্যবাহী বিজয়া রামবিহারে সশস্ত্র হামলা চালিয়ে এক ভিক্ষুকে জিম্মি করে নগদ টাকা ও…

    G7-কে টেক্কা দেওয়ার পথে ব্রিকস? বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে নতুন বার্তা ‘নয়াদিল্লি ঘোষণা ২০২৬’-এ

    September 13, 2026

    ডেঙ্গুর ভয়াল থাবা: চলে গেলেন অর্পিতা, বাঁচল না অনাগত সন্তানও

    September 13, 2026

    লোডশেডিং নিয়ে ভিডিও পোস্ট: মুক্তাগাছায় যুবককে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা

    September 13, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?