Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Saturday, August 1 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুঃসাহসিক জলদস্যুর হানা; ১৮ দিনে তিন জাহাজে কোটি কোটি টাকার পণ্য লুট
    ব্রেকিং

    চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুঃসাহসিক জলদস্যুর হানা; ১৮ দিনে তিন জাহাজে কোটি কোটি টাকার পণ্য লুট

    Desk ReportBy Desk ReportAugust 1, 2026No Comments511 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে জলদস্যুতা। মাত্র ১৮ দিনের ব্যবধানে তিনটি জাহাজে দুঃসাহসিক হামলা চালিয়ে প্রায় ১০ কোটি টাকার জাহাজের সরঞ্জাম ও মূল্যবান মালামাল লুট করেছে জলদস্যুরা। ধারাবাহিক এসব ঘটনায় দেশের প্রধান সমুদ্রবন্দরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে চট্টগ্রাম বন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

    সর্বশেষ গত ১৬ জুলাই ভোরে চট্টগ্রাম বন্দরের চার্লি অ্যাঙ্করেজে নোঙর করা সিয়েরা লিওনের পতাকাবাহী ট্যাঙ্কার ‘তাই শুয়েন’-এ হামলা চালায় প্রায় ২০ জন সশস্ত্র জলদস্যু। পাঁচটি কাঠের নৌকায় করে এসে তারা জাহাজে উঠে নাবিকদের ব্যস্ত রেখে নোঙরের দড়ি, ব্যাটারি ও অন্যান্য মূল্যবান সরঞ্জাম লুট করে পালিয়ে যায়। শিপিং এজেন্ট বেন লাইনের মালিক মোশাররফ হোসেন জানান, জাহাজের ক্যাপ্টেন তাৎক্ষণিকভাবে বন্দর নিয়ন্ত্রণ কক্ষে বার্তা পাঠালেও কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দস্যুরা পালিয়ে যায়।

    এর আগে ২৯ জুন একই বহির্নোঙরে ডায়নামিক শিপ রিসাইক্লিংয়ের আমদানি করা ‘এমভি হাই জু’ জাহাজে ২০ থেকে ২৫ জন সশস্ত্র ডাকাত উঠে নাবিকদের জিম্মি করে প্রায় এক কোটি টাকার যন্ত্রাংশ লুট করে। পরদিন যমুনা শিপ ব্রেকার্সের ‘এমটি আইআরওএস’ জাহাজ থেকেও কয়েক কোটি টাকার সরঞ্জাম চুরি হয়। পরে নৌ পুলিশ রাজধানীর বাংলাবাজার এলাকা থেকে প্রায় দুই কোটি টাকার চোরাই মালামাল উদ্ধার করলেও অধিকাংশ লুট হওয়া পণ্য উদ্ধার করা সম্ভব হয়নি।

    ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিটি ঘটনায় বন্দর কর্তৃপক্ষ ও কোস্টগার্ডকে দ্রুত অবহিত করা হলেও সময়মতো প্রয়োজনীয় সহায়তা পাওয়া যায়নি। চট্টগ্রাম চেম্বারের পাঠানো চিঠিতেও এই বিষয়টি তুলে ধরা হয়েছে।

    আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তা সংস্থা রিক্যাপের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম বন্দরে কোনো জলদস্যুতা বা চুরির ঘটনা ঘটেনি। তবে অল্প সময়ের মধ্যে একের পর এক হামলার ঘটনায় শিপিং এজেন্ট, শিপ হ্যান্ডলিং অপারেটর এবং বন্দর ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

    চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, দেশের প্রায় ৯২ শতাংশ আমদানি-রপ্তানি চট্টগ্রাম বন্দর দিয়ে পরিচালিত হয়। বহির্নোঙরের নিরাপত্তা বিঘ্নিত হলে জাতীয় অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য ও বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি বিদেশি শিপিং কোম্পানির ঝুঁকি ও বীমা ব্যয় বাড়বে, যার প্রভাব পড়বে আমদানি-রপ্তানি ব্যয়ের ওপর।

    এদিকে পরিস্থিতি মোকাবিলায় বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ কোস্টগার্ড যৌথভাবে নতুন নিরাপত্তা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বহির্নোঙরে টহল জোরদার, প্রযুক্তিনির্ভর নজরদারি বৃদ্ধি, অনুমোদিত ওয়াচম্যান নিয়োগ এবং জাহাজ আগমনের তথ্য বাধ্যতামূলকভাবে সরবরাহ নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব রেফায়েত হামীম জানান, বহির্নোঙরে চুরি ও জলদস্যুতা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। কোস্টগার্ড নিয়মিত অভিযান চালাচ্ছে এবং ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বন্দর সংশ্লিষ্টদের মতে, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    বঙ্গভবনের ইতিহাসে একই কালোছায়া; ৪৯ বছর পর ফিরে এলো সেই জিয়ার কুখ্যাত ‘সাইন ইট’

    July 25, 202635,905

    স্বপ্নের বাংলাদেশ, নাকি বিদায়ের বাংলাদেশ?

    July 30, 202626,964

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার আজ

    July 13, 202625,661

    “শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো”

    July 19, 202623,496
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    সব অস্ত্র সমর্পণে সম্মত হামাস; গাজায় শান্তি প্রতিষ্ঠায় ‘ঐতিহাসিক অগ্রগতি’

    August 1, 2026290

    দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় শান্তি প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতির ইঙ্গিত মিলেছে। গাজার যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি…

    ভারতে টাকা তোলা ফ্রি, বাংলাদেশে হাজারে সাড়ে আঠারো টাকা; ডিজিটাল লেনদেনে বৈষম্য

    August 1, 2026

    কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনা: প্রাণ গেল তরুণ পর্যটকের

    August 1, 2026

    ‘কোন পথে যাচ্ছে বাংলাদেশ?’ তৃণমূল নেতা-কর্মীদের অংশগ্রহণে আজ রাতে প্রিয় স্বদেশের বিশেষ লাইভ আলোচনা

    August 1, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?