Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Monday, August 3 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » টেকনাফে দিনেদুপুরে দুর্ধর্ষ ডাকাতি; গুলি ছুড়ে বিকাশকর্মীর ৫৭ লাখ টাকা ছিনতাই
    ব্রেকিং

    টেকনাফে দিনেদুপুরে দুর্ধর্ষ ডাকাতি; গুলি ছুড়ে বিকাশকর্মীর ৫৭ লাখ টাকা ছিনতাই

    Desk ReportBy Desk ReportAugust 3, 2026No Comments511 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    কক্সবাজারের টেকনাফে দিনের আলোতেই কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে গুলি ও ছুরিকাঘাতের মাধ্যমে বিকাশের দুই কর্মীর কাছ থেকে প্রায় ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। রোমহর্ষক এ ঘটনায় দুজন আহত হয়েছেন।

    রোববার (৩ আগস্ট) দুপুরে টেকনাফ স্থলবন্দরের পাশে ১৪ নম্বর ব্রিজ এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে এ হামলার ঘটনা ঘটে।

    আহতদের মধ্যে মো. আরমান টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি হ্নীলা ও লেদা এলাকার বিকাশের এরিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন।

    প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, কক্সবাজারগামী পালকী পরিবহনের একটি বাসে করে বিকাশের দুই কর্মী বিপুল পরিমাণ নগদ অর্থ বহন করছিলেন। পথিমধ্যে ১৪ নম্বর ব্রিজ এলাকায় আগে থেকেই অবস্থান নেওয়া একদল অস্ত্রধারী দুর্বৃত্ত সড়কে ব্যারিকেড দিয়ে বাসটির গতিরোধ করে।

    এরপর তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। একপর্যায়ে বিকাশকর্মীদের লক্ষ্য করে হামলা চালিয়ে একজনকে ছুরিকাঘাত করে তাদের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পরে প্রায় ৫৭ লাখ টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

    আহত বিকাশকর্মী মো. আরমান অভিযোগ করে বলেন, নগদ অর্থ বহনের তথ্য কীভাবে ডাকাতদের কাছে পৌঁছালো, সেটি রহস্যজনক। তার দাবি, বাসচালক বা সংশ্লিষ্ট কারও সঙ্গে দুর্বৃত্তদের যোগসাজশ ছিল কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা উচিত। তিনি আরও প্রশ্ন তোলেন, গুলি ছোড়ার পরও বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ না করে কেন থেমে ছিল, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, কক্সবাজারগামী একটি বাস থামিয়ে বিকাশকর্মীদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ এবং কারও যোগসাজশ ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,640

    “ক্ষমতা নয়, মানুষের সেবাই আমার একমাত্র লক্ষ্য”: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    August 3, 202635,995

    বঙ্গভবনের ইতিহাসে একই কালোছায়া; ৪৯ বছর পর ফিরে এলো সেই জিয়ার কুখ্যাত ‘সাইন ইট’

    July 25, 202635,905

    দুই বছর পর শেখ হাসিনার প্রথম আন্তর্জাতিক সংবাদ সম্মেলন, একই প্যানেলে সজীব ওয়াজেদ জয় ও সাকিব আল হাসান

    August 3, 202632,560
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    পাকিস্তানে আবারও থানার সামনে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা; নিহত ১৪

    August 3, 2026347

    পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত উপত্যকায় একটি থানার সামনে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪…

    দুই বছর পর শেখ হাসিনার প্রথম আন্তর্জাতিক সংবাদ সম্মেলন, একই প্যানেলে সজীব ওয়াজেদ জয় ও সাকিব আল হাসান

    August 3, 2026

    দক্ষিণ এশিয়ায় অপরাধে চ্যাম্পিয়ন ঢাকা: বিএনপির অতীতের দুর্নীতির রেকর্ডের পর এবার নতুন রেকর্ড

    August 3, 2026

    “ক্ষমতা নয়, মানুষের সেবাই আমার একমাত্র লক্ষ্য”: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    August 3, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?