Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tuesday, August 4 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » দুর্যোগের চালেও দুর্নীতির পুকুরচুরি: পীরগঞ্জে ৪১০ কেজি চাল আত্মসৎ বিএনপি-পন্থী পৌর সচিবের
    ব্রেকিং

    দুর্যোগের চালেও দুর্নীতির পুকুরচুরি: পীরগঞ্জে ৪১০ কেজি চাল আত্মসৎ বিএনপি-পন্থী পৌর সচিবের

    Desk ReportBy Desk ReportAugust 4, 2026No Comments892 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    ২০ কেজির বদলে ১০ কেজি চাল পেলেন অসহায় মানুষ; বিএনপি-পন্থী পৌর সচিবের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

    প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র মানুষের জন্য সরকারি বরাদ্দের জি.আর. (গ্র্যাচুইটাস রিলিফ) চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও আত্মসাতের অভিযোগ উঠেছে রংপুরের পীরগঞ্জ পৌরসভার বিএনপি-পন্থী সচিব আব্দুর রহমান রহিমের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রত্যেক সুবিধাভোগীর ২০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও বাস্তবে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে মাত্র ১০ কেজি করে। ফলে বরাদ্দের বড় একটি অংশের চাল কোথায় গেছে, তা নিয়ে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

    সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য বিএনপি-পন্থী পৌরসভার সচিবের নামে ৬৮০ কেজি জি.আর. চালের ডিও অনুমোদন করা হয়। সেই হিসেবে ৩৪ জন সুবিধাভোগীর প্রত্যেকের ২০ কেজি করে চাল পাওয়ার কথা ছিল। কিন্তু অভিযোগ রয়েছে, ডিজিটাল স্কেলে নির্ধারিত পরিমাণ ওজন না করে ৩০ কেজির একটি বস্তা তিনজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়। ফলে প্রত্যেক ব্যক্তি পান মাত্র ১০ কেজি চাল।

    মোট ২৭ জনের মধ্যে বিতরণ করা হয়েছে মাত্র ২৭০ কেজি চাল। বাকি ৪১০ কেজি চালের কোনো হিসাব দিতে পারেননি সংশ্লিষ্টরা। এই চাল কোথায় গেছে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও ক্ষোভ তৈরি হয়েছে।

    ভুক্তভোগী ৮০ বছর বয়সী ছায়েরন বেগম বলেন, “২০ কেজি চাল পেলে কয়েক সপ্তাহের খাবারের নিশ্চয়তা হতো। কিন্তু আমাকে দেওয়া হয়েছে মাত্র ১০ কেজি।” আরেক ভুক্তভোগী শিখা বেগম জানান, প্রতিবন্ধী স্বামী ও দুই সন্তান নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছেন তিনি। সরকারি বরাদ্দের পুরো চাল না পাওয়ায় পরিবার নিয়ে আরও সংকটে পড়েছেন। দিনমজুর বেবি বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “গরিবের হক মারতে সবাই হা করে থাকে। আমাদের প্রাপ্যটুকুও ঠিকমতো দেয় না।”

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে পীরগঞ্জ পৌরসভার বিএনপি-পন্থী সচিব আব্দুর রহমান রহিম চাল বিতরণের বিষয়টি স্বীকার করলেও বাকি চালের বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে রাজি হননি। সরকারি ত্রাণের চাল নিয়ে এমন অনিয়মের অভিযোগে এলাকাবাসী ক্ষুব্ধ। তাদের দাবি, দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের খাদ্য সহায়তা আত্মসাৎকারীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে এবং আত্মসাৎ হওয়া চালের সুষ্ঠু হিসাব জনসম্মুখে প্রকাশ করতে হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,437

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,640

    “ক্ষমতা নয়, মানুষের সেবাই আমার একমাত্র লক্ষ্য”: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    August 3, 202635,995

    বঙ্গভবনের ইতিহাসে একই কালোছায়া; ৪৯ বছর পর ফিরে এলো সেই জিয়ার কুখ্যাত ‘সাইন ইট’

    July 25, 202635,905
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    পূর্বে চারবার বিয়ে, এবার পরনারীর ঘরে আটক জামায়াত নেতা

    August 4, 2026563

    পঞ্চগড়ের সদর উপজেলায় এক নারীর ঘর থেকে জামায়াত নেতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন…

    জামায়াতের উপজেলা আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষনের চেষ্টা; বিক্ষোভে স্কুলে ভাঙচুর-অগ্নিসংযোগ

    August 4, 2026

    ৫ আগস্ট : বাংলাদেশের পতন দিবস

    August 4, 2026

    দুর্যোগের চালেও দুর্নীতির পুকুরচুরি: পীরগঞ্জে ৪১০ কেজি চাল আত্মসৎ বিএনপি-পন্থী পৌর সচিবের

    August 4, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?