Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tuesday, September 8 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ভক্সওয়াগনের কারখানায় এবার তৈরি হবে প্রতিরক্ষা সরঞ্জাম; ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
    ব্রেকিং

    ভক্সওয়াগনের কারখানায় এবার তৈরি হবে প্রতিরক্ষা সরঞ্জাম; ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

    Desk ReportBy Desk ReportSeptember 8, 2026No Comments498 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    গাড়ি উৎপাদন বন্ধ হতে যাওয়া জার্মানির ভক্সওয়াগনের একটি কারখানা এবার প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কেন্দ্রে রূপ নেওয়ার পথে। ইউরোপজুড়ে সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগের মধ্যেই এ পরিকল্পনা সামনে এলো।

    সোমবার (৭ সেপ্টেম্বর) ভক্সওয়াগন জানায়, জার্মানির ওসনাব্রুক কারখানা বিক্রির বিষয়ে লোয়ার স্যাক্সনি রাজ্য সরকার ও তেল আবিবভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান অরেলিয়াস ক্যাপিটালের সঙ্গে চুক্তি হয়েছে। অরেলিয়াস কারখানাটির সংখ্যাগরিষ্ঠ মালিকানা নেবে।

    পরিকল্পনা অনুযায়ী, অরেলিয়াস ও লোয়ার স্যাক্সনি কর্তৃপক্ষ ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমসের সঙ্গে কাজ করবে। ‘আয়রন ডোম’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রাফায়েলের সহযোগিতায় কারখানাটিতে জার্মানি ও ইউরোপের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন সরঞ্জাম ও উপাদান তৈরির সম্ভাবনা রয়েছে।

    ওসনাব্রুক কারখানায় ১ হাজার ৮০০ কর্মী রয়েছেন। ওয়ার্কস কাউন্সিলের মতে, নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে প্রায় ১ হাজার ৪০০ কর্মীর চাকরি রক্ষা করা সম্ভব হতে পারে।

    ভক্সওয়াগন ২০২৪ সালে কারখানাটিতে গাড়ি উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের গ্রীষ্মে সেখানে গাড়ি উৎপাদন পুরোপুরি বন্ধ হওয়ার কথা ছিল। নতুন চুক্তির ফলে কারখানাটি বিকল্প শিল্প উৎপাদনে যাওয়ার সুযোগ পাচ্ছে।

    এদিকে চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের প্রতিযোগিতা, দুর্বল চাহিদা ও উৎপাদন ব্যয়ের চাপে ভক্সওয়াগন বড় ধরনের পুনর্গঠন পরিকল্পনা নিয়েছে। একই সময়ে ইউক্রেন যুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে জার্মানিসহ ইউরোপের দেশগুলো প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে।

    তবে ওসনাব্রুক কারখানা বিক্রির চুক্তি বাস্তবায়নে এখনো নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসহ কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,274

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,761

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,862

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    যুদ্ধের অর্থ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করতে চায় ইউক্রেন

    September 8, 2026389

    কর থেকে ২ কোটি ৫০ লাখ ডলার আয়ের আশা, কেনা হতে পারে ৩০ হাজার ড্রোন…

    বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

    September 8, 2026

    ভক্সওয়াগনের কারখানায় এবার তৈরি হবে প্রতিরক্ষা সরঞ্জাম; ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

    September 8, 2026

    ভারতের মানচিত্রে পাকিস্তানের দুই অঞ্চল; আফগানিস্তানের ভিডিও ঘিরে ক্ষুব্ধ ইসলামাবাদ

    September 8, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?