Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Monday, August 3 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের বহনকারী গাড়িতে গুলি, নিহত ১, আহত ৪
    আন্তর্জাতিক সাক্ষ্য

    যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের বহনকারী গাড়িতে গুলি, নিহত ১, আহত ৪

    Desk ReportBy Desk ReportJune 19, 2026No Comments3 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে ভয়াবহ ধারাবাহিক গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের বহনকারী এক উবার চালকও রয়েছেন। ঘটনার পর থেকে ২২ বছর বয়সী এক সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। তাকে সশস্ত্র ও অত্যন্ত বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

    পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে শহরের প্রায় পাঁচ মাইলজুড়ে অন্তত পাঁচটি গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর মধ্যে তিনটি হামলা হয় ইন্টারস্টেট-৭০ ও ইন্টারস্টেট-৬৭০ মহাসড়কে। ঘটনাস্থলগুলো আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচ অনুষ্ঠিত হওয়া অ্যারোহেড স্টেডিয়াম থেকে প্রায় চার মাইল দূরে অবস্থিত।

    আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন-কে দেওয়া সাক্ষাৎকারে দুই আর্জেন্টাইন সমর্থক জানান, তারা উবারে করে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি গাড়ি তাদের পাশে এসে হঠাৎ দুটি গুলি ছোড়ে। গুলিতে উবার চালকের পায়ে আঘাত লাগে। প্রথমে তারা মনে করেছিলেন গাড়ির টায়ার ফেটে গেছে, পরে চালককে আহত অবস্থায় দেখে ঘটনার ভয়াবহতা বুঝতে পারেন।

    ঘটনার পর পুলিশ তাদের নিরাপদে থানায় নিয়ে গিয়ে জবানবন্দি গ্রহণ করে। পরে পুলিশ সদস্যরাই টহল গাড়িতে করে তাদের স্টেডিয়ামে পৌঁছে দেন। কর্তৃপক্ষ জানিয়েছে, আহত উবার চালকের অবস্থা স্থিতিশীল এবং তিনি বর্তমানে শঙ্কামুক্ত।

    পুলিশের তথ্যমতে, মহাসড়কে সংঘটিত তিনটি গুলিবর্ষণের সময় সব গাড়িই পূর্বদিকে যাচ্ছিল। বাকি দুটি ঘটনা ঘটে শহরের প্রধান সড়ক ট্রুম্যান রোডে।

    এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন তিনজন প্রাপ্তবয়স্ক এবং একজন কিশোর। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

    সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রুম্যান রোডে একটি গাড়ি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আহত চালককে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তার শরীরে গুলির আঘাত শনাক্ত করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    কানসাস সিটি পুলিশের কর্মকর্তা জ্যাকব বেকিনা জানিয়েছেন, সব ভুক্তভোগীই দাবি করেছেন যে তারা গাড়ি চালানোর সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল। তদন্তকারীদের ধারণা, অল্প সময়ের ব্যবধানে সংঘটিত এসব হামলার পেছনে একই ব্যক্তি জড়িত থাকতে পারে।

    তদন্তের একপর্যায়ে পুলিশ সন্দেহভাজনকে শহরতলি ইনডিপেনডেন্সের একটি বাড়িতে শনাক্ত করে অভিযান চালায়। তবে বুধবার সকালে ওই বাড়িতে প্রবেশ করেও তাকে আটক করা সম্ভব হয়নি। তিনি এখনও পলাতক রয়েছেন।

    এদিকে, কানসাস সিটি (কানসাস) পুলিশ জানিয়েছে, ১১ জুনের একটি অবৈধ অস্ত্র ব্যবহারের মামলাতেও ওই সন্দেহভাজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

    বিশ্বকাপ ঘিরে হাজারো দর্শকের উপস্থিতির মধ্যেই এমন গুলিবর্ষণের ঘটনা উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে আর্জেন্টিনা সমর্থকদের বহনকারী গাড়িতে হামলার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পুলিশ হামলার প্রকৃত উদ্দেশ্য ও সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,640

    “ক্ষমতা নয়, মানুষের সেবাই আমার একমাত্র লক্ষ্য”: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    August 3, 202635,995

    বঙ্গভবনের ইতিহাসে একই কালোছায়া; ৪৯ বছর পর ফিরে এলো সেই জিয়ার কুখ্যাত ‘সাইন ইট’

    July 25, 202635,905

    দুই বছর পর শেখ হাসিনার প্রথম আন্তর্জাতিক সংবাদ সম্মেলন, একই প্যানেলে সজীব ওয়াজেদ জয় ও সাকিব আল হাসান

    August 3, 202632,560
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    পাকিস্তানে আবারও থানার সামনে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা; নিহত ১৪

    August 3, 2026347

    পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত উপত্যকায় একটি থানার সামনে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪…

    দুই বছর পর শেখ হাসিনার প্রথম আন্তর্জাতিক সংবাদ সম্মেলন, একই প্যানেলে সজীব ওয়াজেদ জয় ও সাকিব আল হাসান

    August 3, 2026

    দক্ষিণ এশিয়ায় অপরাধে চ্যাম্পিয়ন ঢাকা: বিএনপির অতীতের দুর্নীতির রেকর্ডের পর এবার নতুন রেকর্ড

    August 3, 2026

    “ক্ষমতা নয়, মানুষের সেবাই আমার একমাত্র লক্ষ্য”: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    August 3, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?