Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tuesday, July 21 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » আ.লীগ নেতার ২৪ লাখ টাকার সেগুন গাছ কেটে বিক্রি বিএনপি নেতার
    ব্রেকিং

    আ.লীগ নেতার ২৪ লাখ টাকার সেগুন গাছ কেটে বিক্রি বিএনপি নেতার

    Desk ReportBy Desk ReportJuly 20, 2026No Comments714 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    রাঙ্গামাটির লংগদু উপজেলায় আওয়ামী লীগ নেতার মালিকানাধীন প্রায় ২৪ লাখ টাকা মূল্যের সেগুন গাছ কেটে বিক্রির অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অভিযোগের জেরে উপজেলা বিএনপির সদস্য আব্দুর রাজ্জাককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি।

    ১৭ জুলাই উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের স্বাক্ষরে জারি করা নোটিশে রাজ্জাককে আগামী তিন কার্যদিবসের মধ্যে অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণসহ লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

    সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে রাজ্জাক দাবি করেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ নেতা ফয়েজুল আজীম ফয়েজের মালিকানাধীন একটি সেগুনবাগান থেকে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের গাছ কেটে বিক্রি করেছে উপজেলা বিএনপি। ভিডিওটি ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক বিতর্ক ও উত্তেজনা তৈরি হয়।

    শোকজ নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, অভিযোগের পক্ষে গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্থায়ী বহিষ্কারসহ প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জেলা বিএনপির নির্দেশনা অনুযায়ী আইনগত পদক্ষেপও গ্রহণ করা হতে পারে বলে জানানো হয়েছে।

    ঘটনাটি ঘিরে লংগদুতে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক কৌতূহল ও আলোচনা চলছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে এটি শুধু রাজনৈতিক নয়, মূল্যবান বনজ সম্পদ আত্মসাৎ ও আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ হিসেবেও বিবেচিত হতে পারে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার আজ

    July 13, 202625,658

    “শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো”

    July 19, 202623,494

    একটি মুখ, টোম্যাটোর সস আর জুলাইয়ের নির্মিত উপাখ্যান

    July 18, 202622,125

    রংপুর ঘিরে যুদ্ধের গুঞ্জন, সামাজিক মাধ্যমে ভাইরাল সেনাবাহিনীর প্রশিক্ষণ ভিডিও

    July 13, 202618,630
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    দুই বছরে কারাগারে ২২৭ জন আওয়ামী লীগ কর্মী হত্যা

    July 21, 2026870

    দেশের কারাগার ও আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মৃত্যুর ধারাবাহিক ঘটনা নিয়ে তীব্র উদ্বেগ…

    ফাইনালে হার, তবু দেশে ফিরেই বীরের সংবর্ধনা পেল আর্জেন্টিনা

    July 21, 2026

    বিএনপি নেতার মহেশখালী চ্যানেলে পরিবেশ ছাড়পত্র ছাড়াই বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা

    July 21, 2026

    ফাইনালের আগে ড্রেসিংরুমে কী বলেছিলেন মেসি?

    July 21, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?