Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Wednesday, July 22 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ‘দুই দিন ধরে ভাত খাইনি’; শেষ আর্তনাদের পর গণপিটুনিতে প্রাণ গেল যুবকের
    ব্রেকিং

    ‘দুই দিন ধরে ভাত খাইনি’; শেষ আর্তনাদের পর গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

    Desk ReportBy Desk ReportJuly 22, 2026No Comments221 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    রাজধানীর অদূরে সাভারে অটোরিকশা চুরির সন্দেহে গণপিটুনির শিকার হয়ে আবুল খায়ের পাটোয়ারী (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং দুই দিন ধরে না খেয়ে ঘুরছিলেন। ঘটনার পর পুলিশের অভিযানে অটোরিকশাচালক ও একটি গ্যারেজের মালিককে আটক করা হয়েছে।

    নিহত আবুল খায়ের পাটোয়ারী চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর দাসাদী গ্রামের বাসিন্দা এবং লোকমান পাটোয়ারীর ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সাভার পৌরসভার উলাইল এলাকার একটি অটোরিকশা গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে। অটোরিকশাচালক সবুজ ওরফে শুভ তার ছোট ছেলেকে একটি অটোরিকশা পাহারায় রেখে বাসায় খাবার খেতে যান। এ সময় আবুল খায়ের শিশুটির কাছে গিয়ে বলেন, “দুই দিন ধরে ভাত খাইনি, ভাত নিয়ে আসো।”

    শিশুটি বিষয়টি তার বাবাকে জানালে তিনি এসে আবুল খায়েরকে অটোরিকশার হ্যান্ডেল ধরে বসে থাকতে দেখেন। এরপর তাকে অটোরিকশা চুরির সন্দেহে অভিযুক্ত করা হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাকে বেধড়ক মারধর শুরু করে।

    পরে তাকে কাছের একটি অটোরিকশা গ্যারেজে নিয়ে গিয়ে আবারও মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে মরদেহ রেখে সঙ্গে থাকা ব্যক্তিরা সেখান থেকে চলে যান।

    সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামরুন্নাহার জানান, সোমবার দুপুরে দুই ব্যক্তি অটোরিকশায় করে একজন আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

    নিহতের প্রতিবেশী আব্দুল মোতালেব হোসেন বলেন, আবুল খায়ের দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। রোববার ভোরে তিনি গ্রামের বাড়ি থেকে বেরিয়ে যান। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। পরে সাভার মডেল থানা থেকে ফোন করে তার মৃত্যুর খবর জানানো হয়।

    এ ঘটনায় মঙ্গলবার দুপুরে অটোরিকশাচালক সবুজ ওরফে শুভ এবং গ্যারেজ মালিক নুরুজ্জামানকে আটক করেছে পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে সাভার মডেল থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।

    সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আলোচিত এই গণপিটুনির ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার আজ

    July 13, 202625,658

    “শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো”

    July 19, 202623,494

    একটি মুখ, টোম্যাটোর সস আর জুলাইয়ের নির্মিত উপাখ্যান

    July 18, 202622,125

    রংপুর ঘিরে যুদ্ধের গুঞ্জন, সামাজিক মাধ্যমে ভাইরাল সেনাবাহিনীর প্রশিক্ষণ ভিডিও

    July 13, 202618,630
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    হাম সংক্রমণে বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ছয় মাসে আক্রান্ত ৪২ হাজারের বেশি; শিশুমৃত্যু বেড়ে ৭৯৭

    July 22, 2026793

    চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্বে হাম সংক্রমণে সবচেয়ে বেশি আক্রান্তের দেশ হিসেবে উঠে এসেছে…

    সরকারি অর্থে বিএনপি সরকারের ইউপি চেয়ারম্যানের বাড়িমুখী সড়ক নির্মাণ ও খাল ভরাটের তীব্র অভিযোগ

    July 22, 2026

    হোটেলকান্ডের জামায়াত এমপি নজরুলের কাবিননামা সাজানো, গোমর ফাঁস করলেন নিবন্ধনকারী কাজী

    July 22, 2026

    ‘রেফারির সহায়তা না থাকলে আর্জেন্টিনাকে হারানো অসম্ভব ছিল’: ভিনিসিয়ুস

    July 22, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?