বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেম, আতিথেয়তা এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। একই সঙ্গে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যকার সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।বৃহস্পতিবার (১৮ জুন) সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, আর্জেন্টিনার ডেপুটি হেড অব মিশন প্যাট্রিসিও উরুয়েনিয়া প্যালাসিও, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ আমেরিকা অনুবিভাগের পরিচালক কাজী আনারকলী এবং উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ ও আর্জেন্টিনার দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধনের বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং আর্জেন্টিনার প্রখ্যাত সাহিত্যিক…
Author: Desk Report
বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী জোট জি-৭-এর সদস্য না হয়েও ধারাবাহিকভাবে শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ পাচ্ছে ভারত। ফ্রান্সে অনুষ্ঠিত সর্বশেষ জি-৭ সম্মেলনসহ এ পর্যন্ত মোট ১৩ বার এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছে দেশটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা সপ্তমবারের মতো জি-৭ সম্মেলনে যোগ দিয়ে ভারতের ক্রমবর্ধমান বৈশ্বিক প্রভাবেরই প্রতিফলন ঘটিয়েছেন। বিশ্লেষকদের মতে, বর্তমান বিশ্বব্যবস্থায় ভারত আর শুধু একটি আঞ্চলিক শক্তি নয়; বরং বৈশ্বিক অর্থনীতি, কূটনীতি ও জলবায়ু নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত হয়েছে। ফলে জি-৭-এর মতো প্রভাবশালী ফোরামেও ভারতের উপস্থিতি এখন প্রায় অপরিহার্য হয়ে উঠেছে। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ তুলে ধরার ক্ষেত্রে ভারত এখন অন্যতম শক্তিশালী কণ্ঠস্বর। উন্নত ও…
দেশের বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং পাপেট শিল্পের পথিকৃৎ মুস্তাফা মনোয়ার গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন। গত চারদিন ধরে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। শিল্পীর স্ত্রী মেরী মনোয়ার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৪ জুন হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে মুস্তাফা মনোয়ারকে হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তার রক্তচাপ এবং শরীরে অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছিল। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাকে আইসিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। মেরী মনোয়ার বলেন, “ওনার রক্তচাপ ও অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। চিকিৎসকদের পরামর্শেই আইসিইউতে রাখা হয়েছে। সবাই ওনার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।” পরিবার সূত্রে জানা…
বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে ফুটবল বিশ্বকে আবারও মুগ্ধ করেছেন লিওনেল মেসি। তবে এই হ্যাটট্রিক শুধু একটি জয়ের গল্প নয়, এটি ইতিহাসের দরজায় দাঁড়িয়ে থাকা এক কিংবদন্তির গল্পও। ৩৮ বছর বয়সেও একের পর এক রেকর্ড গড়ে চলা আর্জেন্টাইন অধিনায়কের সামনে এখন অপেক্ষা করছে আরও কয়েকটি অবিশ্বাস্য মাইলফলক। আলজেরিয়ার বিপক্ষে তিন গোল করার মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬তে। এর ফলে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করেছেন। এখন আর মাত্র একটি গোল করলেই ১৭ গোল নিয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে এককভাবে নিজের নাম লিখিয়ে ফেলবেন মেসি। শুধু গোলের রেকর্ডই নয়, বিশ্বকাপে সর্বোচ্চ গোলে সরাসরি অবদান রাখার রেকর্ডও…
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সিরিজে সমতা ফেরাতে এখন দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প দেখছে না স্বাগতিকরা। আগামীকাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক ও প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দেওয়া তাওহিদ হৃদয়। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতাকেই পরাজয়ের প্রধান কারণ হিসেবে দেখছেন হৃদয়। ম্যাচ শেষে তিনি বলেন, ব্যাটিং ইউনিট হিসেবে দল প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। তার মতে, উইকেটের অবস্থা বিবেচনায় বাংলাদেশের অন্তত ১৬০ থেকে ১৭০ রান করা উচিত ছিল। কিন্তু ইনিংসের মাঝপথে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর কারণে বড় কোনো জুটি গড়ে ওঠেনি, যা দলের সংগ্রহকে…
২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম শিরোপা প্রত্যাশী ফ্রান্স শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, খেলোয়াড়দের বাজারমূল্যেও অন্য সব দলকে ছাড়িয়ে গেছে। সেনেগালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল দিদিয়ের দেশমের দল, সেটিই বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে মূল্যবান শুরুর একাদশ হিসেবে নতুন রেকর্ড গড়েছে। গত ১৬ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে ফ্রান্স। দুর্দান্ত এই জয়ের পাশাপাশি আরেকটি অনন্য কীর্তিও গড়ে তারা। ফুটবলভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেট-এর তথ্য অনুযায়ী, সেনেগালের বিপক্ষে ফ্রান্সের শুরুর একাদশের সম্মিলিত বাজারমূল্য ছিল ৯০ কোটি ৮০ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ৭৭৪ কোটি ৬৫ লাখ টাকা। বিশ্বকাপের…
ফুটবল ইতিহাসে প্রতিদ্বন্দ্বিতা যতই তীব্র হোক, প্রকৃত মহানরা সবসময় মহানকেই সম্মান জানাতে জানেন। আর সেই কারণেই লিওনেল মেসিকে নিয়ে ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের এই মন্তব্য আজও ফুটবলপ্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। জিদান বলেন, “একজন ফুটবলপ্রেমী হিসেবে চোখের সামনে এমন নিখুঁত শ্রেষ্ঠত্ব দেখলে তাকে সম্মান জানানো ছাড়া আর কোনো উপায় থাকে না। তবে একজন বাবা হিসেবে নিজের সন্তানকে এমন একজনের বিপক্ষে লড়তে দেখা, যাকে থামানো প্রায় অসম্ভব- সত্যিই এক অদ্ভুত অনুভূতি।” এই কয়েকটি বাক্যই যেন মেসির ফুটবলীয় মহত্ত্বের সবচেয়ে বড় স্বীকৃতিগুলোর একটি। কারণ, এটি এসেছে এমন একজনের মুখ থেকে, যিনি নিজেই বিশ্বকাপজয়ী অধিনায়ক, ব্যালন ডি’অর বিজয়ী এবং ফুটবল ইতিহাসের…
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত বাস্তবায়নে ব্যর্থ হলে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, প্রয়োজন হলে তেহরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক অবরোধও পুনর্বহাল করা হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাসেলসে ন্যাটো সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন হেগসেথ। তিনি বলেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে, আলোচনার জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে ইরান যদি তার প্রতিশ্রুতি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে।” মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, “ইরান যদি চুক্তির শর্ত মেনে না চলে, তাহলে আমরা…
কক্সবাজারে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী এবং আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত ১ কোটি ৪০ লাখ ইউরো (প্রায় ২০০ কোটি টাকা) সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ সহায়তার ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই অর্থায়নের মাধ্যমে কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে। খাদ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সুরক্ষা এবং অন্যান্য জরুরি সেবাখাতে এ অর্থ ব্যয় করা হবে। ইইউ ও ইউএনএইচসিআর জানায়, ইইউর মানবিক ও উন্নয়ন সহায়তার ধারাবাহিকতায় এই অর্থায়নের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ছাড়াও প্রায় ৭০ হাজার…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক, বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতি ড. আবুল বারকাত কারামুক্ত হয়েছেন। আজ তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন। ড. আবুল বারকাত দীর্ঘদিন ধরে বাংলাদেশের অর্থনীতি, ভূমি-ব্যবস্থা, দারিদ্র্য, সাম্প্রদায়িকতা এবং ধর্মভিত্তিক রাজনীতির অর্থনৈতিক প্রভাব নিয়ে গবেষণা করে আসছেন। বিশেষ করে ধর্মভিত্তিক সংগঠনগুলোর অর্থনৈতিক কাঠামো, সম্পদের উৎস ও প্রভাব নিয়ে তাঁর গবেষণা দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এছাড়া সংখ্যালঘু জনগোষ্ঠীর ভূমি অধিকার এবং দেশত্যাগের প্রবণতা নিয়ে তাঁর গবেষণাও দীর্ঘদিন ধরে জনপরিসরে আলোচিত। একজন প্রবীণ গবেষক ও শিক্ষাবিদের মুক্তি হিসেবে স্বাগত জানিয়েছেন এবং তাঁর গবেষণা ও লেখালেখি আবারও সক্রিয়ভাবে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ…

