বিশ্বকাপ ২০২৬-এ মাঠের লড়াইয়ের পাশাপাশি নানা প্রতিকূলতার সঙ্গেও যুদ্ধ করে যাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে রাজনৈতিক উত্তেজনা, দীর্ঘ ভ্রমণ এবং কঠিন সূচির মধ্যেও দলটি দেখিয়ে যাচ্ছে অসাধারণ মানসিক দৃঢ়তা। যুক্তরাষ্ট্র ও ইরানের বৈরী সম্পর্কের কারণে এবারের বিশ্বকাপে বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়েছে ইরানি ফুটবলাররা। ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে প্রবেশ, এরপর আবার মেক্সিকোতে থাকা ক্যাম্পে ফিরে যাওয়া—এভাবেই চলছে তাদের বিশ্বকাপ অভিযান। কখনো সকালে ম্যাচ খেলে দুপুরে ক্যাম্পে ফিরতে হচ্ছে, আবার কখনো বিকেলে খেলে সন্ধ্যাতেই যুক্তরাষ্ট্র ছাড়তে হচ্ছে দলটিকে।এত প্রতিকূলতার পরও মাঠের পারফরম্যান্সে কোনো প্রভাব পড়তে দেয়নি ইরান। নিউজিল্যান্ড ও বেলজিয়ামের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ড্র করে এখনও নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে…
Author: Desk Report
ব্রাজিল জাতীয় দলের তারকা ফরোয়ার্ড নেইমারকে নিয়ে রসিকতা করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। চোটের কারণে মাঠের বাইরে থাকা এই ফুটবলারকে উদ্দেশ্য করে লুলা বলেছেন, “নেইমারই জাতীয় দলের প্রথম খেলোয়াড়, যে রিমোটলি কাজ করছে।” শুক্রবার ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর বেলো হরিজন্তের একটি হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন ৮০ বছর বয়সী প্রেসিডেন্ট লুলা। সেখানে এক শিশু নেইমারের প্রসঙ্গ তুললে তিনি হাস্যরসের সঙ্গে মন্তব্য করেন, “নেইমার? সে তো খেলছেই না! জাতীয় দলে ডাক পেয়েও সে রিমোটলি কাজ করছে।” চোট কাটিয়ে চলতি সপ্তাহে ব্রাজিল দলের অনুশীলনে ফিরেছেন ৩৪ বছর বয়সী নেইমার। তবে তিনি এখনো পুরোপুরি ম্যাচ ফিট নন। এ কারণে মরক্কোর বিপক্ষে…
২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব এখনও শেষ হয়নি। তবে এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে টুর্নামেন্টের প্রথম দুই দলের বিদায়। অবাক করা হলেও সত্য, প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে তুরস্ক ও হাইতি। গ্রুপ ‘ডি’-তে তুরস্ক প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের কাছেও ১-০ গোলে হেরে যায়। টানা দুই পরাজয়ে তাদের পয়েন্ট শূন্য থাকায় শেষ ম্যাচে জয় পেলেও পরবর্তী পর্বে ওঠার সুযোগ আর নেই। অন্যদিকে গ্রুপ ‘সি’-তে হাইতির অবস্থাও একই। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হারার পর দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের কাছে ৩-০ গোলে পরাজিত হয় তারা। ফলে দুই ম্যাচ শেষে কোনো পয়েন্ট অর্জন…
ফুটবল বিশ্ব যেন এখন গোলের জোয়ারে ভাসছে! যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ ইতোমধ্যেই ইতিহাসের পাতায় জায়গা করে নিতে শুরু করেছে। মাত্র ৩৩ ম্যাচেই টুর্নামেন্টে পূর্ণ হয়েছে ১০০ গোলের মাইলফলক—যা শেষবার দেখা গিয়েছিল ৬৮ বছর আগে! শনিবার সুইডেনের বিপক্ষে নেদারল্যান্ডসের ৫-১ গোলের দুর্দান্ত জয়ে বিশ্বকাপের শততম গোলটি করেন ডাচ তারকা কোডি গাকপো। আর সেই গোলের সঙ্গেই বিশ্বকাপ ২০২৬ স্পর্শ করে এক ঐতিহাসিক রেকর্ড। বিশ্বকাপ ইতিহাসে এত দ্রুত ১০০ গোলের দেখা সর্বশেষ মিলেছিল ১৯৫৮ সালের আসরে। তবে সবচেয়ে দ্রুত এই কীর্তি গড়া হয়েছিল ১৯৫৪ সালের সুইজারল্যান্ড বিশ্বকাপে, যেখানে মাত্র ২০ ম্যাচেই হয়েছিল ১০০ গোল। বর্তমান আসরে ম্যাচপ্রতি গোলের গড়…
হিমালয়ের নিস্তব্ধ তীরে একদিন যে জ্ঞানের বীজ রোপিত হয়েছিল, আজ তা ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তে। প্রাচীন ভারতের আধ্যাত্মিক সাধনা যোগ এখন আর শুধু ঋষি-মুনিদের ধ্যানচর্চার বিষয় নয়; এটি পরিণত হয়েছে আধুনিক বিশ্বের অন্যতম জনপ্রিয় জীবনধারা, স্বাস্থ্যচর্চা এবং বিলিয়ন ডলারের বৈশ্বিক শিল্পে। সিন্ধু সভ্যতার প্রত্ননিদর্শন থেকে শুরু করে আজকের ইনস্টাগ্রাম রিলস—যোগের এই দীর্ঘ যাত্রা যেন মানবসভ্যতার ইতিহাসেরই এক অনন্য অধ্যায়।ভারতীয় ঐতিহ্য অনুযায়ী, মহাদেব শিব ছিলেন বিশ্বের প্রথম যোগগুরু বা ‘আদিযোগী’। বিশ্বাস করা হয়, হিমালয়ের কান্তিসরোবর হ্রদের তীরে তিনি যোগের গভীরতম জ্ঞান প্রথম সাতজন ঋষি বা সপ্তর্ষির কাছে প্রদান করেন। এই সপ্তর্ষিরাই পরবর্তীতে এশিয়া, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং বিশ্বের বিভিন্ন…
ইরানের তরুণ সংগীতশিল্পী পারাস্তু আহমাদি হিজাব ছাড়া একটি দেশাত্মবোধক গান পরিবেশন করায় কঠোর শাস্তির মুখে পড়েছেন। দেশটির আদালত তাকে ৭৪টি বেত্রাঘাতের নির্দেশ দেওয়ার পাশাপাশি দুই বছরের জন্য সংগীত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছে। একই সঙ্গে তার বিদেশ ভ্রমণের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জানা গেছে, ২০২৪ সালের ডিসেম্বরে ইউটিউব লাইভে ‘আজ খুনে জাভানানে ওয়াতান’ শিরোনামের একটি দেশাত্মবোধক গান পরিবেশন করেন ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি। ওই পরিবেশনায় তিনি হিজাব পরিধান করেননি। অনুষ্ঠানটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং নানা মহলে আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে ইরানি কর্তৃপক্ষ পারফরম্যান্সটিকে ‘অশ্লীল ও অনৈতিক কনটেন্ট’ হিসেবে আখ্যা দেয়। গানটি প্রকাশের কয়েক দিনের…
বিশ্বকাপের গ্রুপ পর্বের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচগুলোর একটিতে আজ রাতে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের উদীয়মান শক্তি অস্ট্রিয়া। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে।ম্যাচটির আগে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টা তাদের সুপারকম্পিউটারের মাধ্যমে ২৫ হাজারবার সিমুলেশন চালিয়ে সম্ভাব্য ফলাফল প্রকাশ করেছে। সেই বিশ্লেষণে স্পষ্টভাবে এগিয়ে রাখা হয়েছে আর্জেন্টিনাকে। অপ্টার হিসাব অনুযায়ী, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬১.১ শতাংশ। অন্যদিকে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২১.৯ শতাংশ এবং অস্ট্রিয়ার জয়ের সম্ভাবনা মাত্র ১৭ শতাংশ। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে বিধ্বস্ত করে দুর্দান্তভাবে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। সেই ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অধিনায়ক লিওনেল মেসি।…
আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি, নাশকতা ও আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী ও পুলিশের ব্যাপক মোতায়েন করা হয়েছে। রাজধানীসহ একাধিক জেলায় অতিরিক্ত নিরাপত্তা চৌকি, টহল এবং নজরদারি কার্যক্রম শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো জানিয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যেকোনো ধরনের অননুমোদিত সমাবেশ, মিছিল বা সহিংসতা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এদিকে রাজধানীতে নিরাপত্তা জোরদার করতে হাজার হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক, মোড় ও সংবেদনশীল এলাকাগুলোতে বাড়ানো হয়েছে…
যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত ৮৯ জন আহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে বেডফোর্ডের দক্ষিণে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ পরিবহন পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় জড়িত ছিল ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি যাত্রীবাহী ট্রেন। সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে ব্যাপক উদ্ধার অভিযান শুরু করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি ট্রেনের সামনের অংশ অপর ট্রেনের পেছনের অংশের সঙ্গে সজোরে ধাক্কা লেগে জড়িয়ে গেছে। তবে সৌভাগ্যবশত ট্রেনের বগিগুলো পুরোপুরি লাইনচ্যুত না হয়ে রেললাইনের ওপরই সোজাভাবে দাঁড়িয়ে ছিল। দুর্ঘটনার পর পূর্ব ইংল্যান্ড…
বাংলাদেশ থেকে অর্থ পাচারের অভিযোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি প্রকাশিত Swiss National Bank (এসএনবি)-এর বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্রাঁ। ২০২৪ সালে এ পরিমাণ ছিল প্রায় ৫৯ কোটি সুইস ফ্রাঁ। অর্থাৎ এক বছরের ব্যবধানে আমানত বেড়েছে প্রায় ৪১ শতাংশ। বর্তমান বিনিময় হার অনুযায়ী, এই অর্থের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৬৭৮ কোটি টাকার সমান। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের পর এটিই সুইস…

