জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান-এর সঙ্গে ঘটে যাওয়া হেনস্তার ঘটনায় দেশের ক্রিকেটাঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শুক্রবার চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে ডিবি পরিচয়ে কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন এবং থানায় নিয়ে গিয়ে হেনস্তা করেন বলে অভিযোগ উঠেছে।ঘটনার সময় নাঈম জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি তামিম ইকবাল-এর সঙ্গে যোগাযোগ করেন। পরে এক ফেসবুক পোস্টে তামিম ইকবাল এ ঘটনাকে “কোনোভাবেই গ্রহণযোগ্য নয়” বলে মন্তব্য করেন।তামিম লিখেছেন, “রাতে নাঈম আমাকে ফোন করার পর থেকেই আমি এবং বোর্ডের অন্যান্য পরিচালকরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছি। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আমরা কথা বলছি এবং নাঈম ও তার পরিবারের…
Author: Desk Report
বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসবের মঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকা গর্বের সঙ্গে তুলে ধরলেন দেশের গর্ব সঞ্জয় দেব। কানাডায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬–এর দ্বিতীয় উদ্বোধনী আয়োজনে অংশ নিয়ে তিনি বিশ্বদরবারে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করেছেন। নিজের পরিবেশনার সময় সঞ্জয় দেব হাতে ধারণ করেছিলেন বাংলাদেশের জাতীয় পতাকা ও বাঘের প্রতিকৃতি। পুরো আয়োজনজুড়ে তিনি বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয়কে বিশ্বমঞ্চে তুলে ধরেন। তাঁর এই উপস্থিতি দেশ-বিদেশে থাকা কোটি বাংলাদেশির জন্য ছিল এক আবেগঘন ও গর্বের মুহূর্ত। আরও আনন্দের বিষয় হলো, সঞ্জয় দেব প্রথম বাংলাদেশি হিসেবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল সঙ্গীত সংকলনে নিজের গান অন্তর্ভুক্ত করার বিরল সম্মান অর্জন করেছেন। তাঁর গান “সীর সীর”…
১৯৭০ সালের ফিফা বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের পেছনে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরোক্ষ ভূমিকা থাকতে পারে বলে দাবি করেছেন ব্রিটিশ অনুসন্ধানী সাংবাদিক গ্যাব্রিয়েল গেটহাউজ। সম্প্রতি প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে তিনি এ দাবি তুলে ধরেন। তিন বছর ধরে পরিচালিত অনুসন্ধানে গেটহাউজের সঙ্গে কাজ করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলরক্ষক গর্ডন ব্যাঙ্কসের নাতি এড জার্ভিস। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭০ বিশ্বকাপ চলাকালে ইংল্যান্ড দলকে দুর্বল করার উদ্দেশ্যে কয়েকটি ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে, যার ফলে ব্রাজিল পরোক্ষভাবে সুবিধা পেয়েছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্বকাপ শুরুর আগে কলম্বিয়ায় একটি ব্রেসলেট চুরির অভিযোগে ইংল্যান্ড অধিনায়ক ববি মুরকে আটক করা হয়েছিল। যদিও পরবর্তীতে তার বিরুদ্ধে কোনো অভিযোগ…
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে পর্দা উঠছে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। ইতিহাসের প্রথম ৪৮ দলের বিশ্বকাপ এবার অনুষ্ঠিত হবে যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ১১ জুন থেকে শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে এই মহাযজ্ঞ। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম অংশ নিচ্ছে ৪৮টি দেশ এবং মোট ১,২৪৮ জন ফুটবলার। প্রতিটি দল সর্বোচ্চ ২৬ জন খেলোয়াড় নিয়ে তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ১ জুনের মধ্যে ফিফার কাছে স্কোয়াড জমা দেওয়ার পর ২ জুন আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হয়। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলে রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ, এমিলিয়ানো মার্তিনেজ ও এনজো…
ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। কিন্তু মাঠের প্রতিদ্বন্দ্বিতা কখনোই একজন মহান ফুটবলারের প্রতি সম্মানকে থামিয়ে রাখতে পারে না। সেই সত্যই আবারও তুলে ধরলেন ব্রাজিলের কিংবদন্তি লেফটব্যাক রবার্তো কার্লোস। তিনি অকপটে জানিয়ে দিয়েছেন, আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির খেলা দেখলে তাঁর ‘চোখ জুড়িয়ে যায়’। বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কার্লোস মেসির ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে ফ্রিকিক নেওয়ার দক্ষতায় মেসির অসাধারণ উন্নতির কথা তুলে ধরে তিনি বলেন, ‘সেটপিসে মেসি আগের চেয়ে অনেক বেশি উন্নতি করেছে। আর্জেন্টিনার হয়ে হোক কিংবা ইন্টার মিয়ামির হয়ে, এখন সে নিয়মিত ফ্রিকিক থেকে গোল করছে।’ নিজের সময়ের অন্যতম সেরা ফ্রিকিক বিশেষজ্ঞ…
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে ধর্ষণ এবং পরে জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান মিয়া প্রধানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় ভুক্তভোগী নিজেই চারজনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলার পর আত্মগোপনে থাকা অবস্থায় জিসান মিয়া প্রধানের ‘অপহরণ’ হওয়ার খবর ছড়িয়ে পড়ে। তবে পরে তাকে সুস্থ অবস্থায় পাওয়া গেলে ঘটনাটি নিয়ে নতুন প্রশ্নের জন্ম দেয়। অভিযোগ উঠেছে, মূল মামলার চাপ এড়াতে অপহরণের নাটক সাজানো হয়েছিল। এদিকে ভুক্তভোগী পক্ষ দাবি করেছে, ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের মতো গুরুতর অভিযোগ থেকে জনদৃষ্টি সরাতেই এই নাটক সাজানো হয়েছে। তবে অভিযুক্তের…
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন আর নেই। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক সংগ্রামের মধ্য দিয়ে তিনি দেশের স্বাধীনতা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং পরবর্তী রাষ্ট্রগঠনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। মুক্তিযুদ্ধের সময় আলী হোসেন ছিলেন মুজিব বাহিনীর অন্যতম প্রধান সংগঠক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি স্বাধীনতার সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন। পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, মুক্তিযোদ্ধাদের সংগঠিত করা এবং যুদ্ধকালীন বিভিন্ন কৌশলগত কর্মকাণ্ডে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। স্বাধীনতার জন্য আত্মত্যাগী অসংখ্য…
বাংলাদেশে ২০২৪-র জুলাই অগাস্টে জঙ্গী হামলার পরে রাজনৈতিক অস্থিরতার সময় পুলিশের অস্ত্র সাধারণ মানুষের হাতে চলে যাওয়ার ঘটনায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন। সাংবাদিক খালেদ মুহিউদ্দীন-এর অনুষ্ঠান ‘ঠিকানা’য় তিনি দাবি করেন জুলাই-আগস্টের সহিংস পরিস্থিতিতে পুলিশের রাইফেল ও অন্যান্য অস্ত্র কীভাবে বেসামরিক ব্যক্তিদের হাতে গেল, সেই বিষয়ে নিরপেক্ষ তদন্তের উদ্যোগ নেওয়াই শেষ পর্যন্ত তাঁর জন্য রাজনৈতিক মূল্য ডেকে আনে। সাখাওয়াত হোসেনের ভাষ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সময় বহু থানায় হামলা, লুটপাট ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশের বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ নিখোঁজ হওয়ার অভিযোগ ওঠে, তিন হাজারের অধিক পুলিশ…
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। তার স্বপ্নের মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্স নিউইয়র্কের প্রযুক্তিনির্ভর শেয়ারবাজার নাসডাকে রেকর্ডভাঙা প্রাথমিক শেয়ার ছাড়ের (আইপিও) মাধ্যমে তালিকাভুক্ত হওয়ার পর মাস্কের সম্পদে অভূতপূর্ব উল্লম্ফন ঘটেছে। স্পেসএক্স সর্বকালের সবচেয়ে বড় আইপিও সম্পন্ন করে ইতিহাস সৃষ্টি করেছে। প্রতিটি ১৩৫ ডলার মূল্যে ৫৫ কোটি ৫৬ লাখ শেয়ার বিক্রি করে প্রতিষ্ঠানটি ৭৫ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছে। এর আগে বিশ্বের সবচেয়ে বড় আইপিওর রেকর্ড ছিল সৌদি আরামকোর দখলে। ২০১৯ সালে প্রতিষ্ঠানটি ২৯ দশমিক ৪ বিলিয়ন ডলার সংগ্রহ করেছিল। স্পেসএক্স সেই রেকর্ডকে বহুদূরে পেছনে ফেলে নতুন মাইলফলক স্থাপন করেছে। বৃহস্পতিবার কোম্পানির ওয়েবসাইটে নাসডাকে তালিকাভুক্তির…
ভারতে ৩০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ব্যবসায়ী রবিন খুদা। এই বিশাল বিনিয়োগের খবর প্রকাশ্যে আসার পর বাংলাদেশের অর্থনীতি, বিনিয়োগ পরিবেশ এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন একজন বাংলাদেশি উদ্যোক্তা যদি প্রতিবেশী ভারতে কয়েক দশক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারেন, তাহলে সেই বিনিয়োগের বাংলাদেশে আসেনি কেন? অর্থনীতিবিদ ও ব্যবসায়ী মহলের দাবী, এর পেছনে রয়েছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তা, বিনিয়োগবান্ধব পরিবেশের চরম ঘাটতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির তীব্র অবনতি এবং দীর্ঘমেয়াদি নীতিগত স্থিতিশীলতার অভাব।বিশ্লেষকদের মতে, বিদেশি ও স্থানীয় বিনিয়োগকারীরা সাধারণত এমন দেশে বিনিয়োগ করতে চান, যেখানে রাজনৈতিক স্থিতিশীলতা, নিরাপত্তা, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, দ্রুত…

