বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর রাজনৈতিক নেতৃত্ব ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনায় পড়েছে। দেশের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে এবং গত ১০০ দিনে সংঘটিত হত্যাকাণ্ড, সহিংসতা ও অপরাধের ঘটনাগুলো নিয়ে জনগণের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পরে প্রথম ১০০ দিনে ৬০০ খুন রাজনৈতিক অস্থিরতা, দুর্বল আইন-শৃঙ্খলা ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে দেশে অপরাধ পরিস্থিতির অবনতির স্পষ্ট প্রমাণ। জনগণ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং অনেক ক্ষেত্রে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। রাজনৈতিক নেতৃত্বের প্রধান দায়িত্ব হলো জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সেই দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ ক্রমশ…
Author: Desk Report
আদিত্য প্রতাপ ঘোষের কলাম ইতিহাসের নারকীয় অধ্যায়কাল থাকে, সেগুলোর তপ্ততায় পুড়ে যায় শান্তি, শৃঙ্খলা আর সম-লোকাচার। যেগুলোর সম্যক দৃশ্য ভেসে উঠলেই মানুষের বুক কেঁপে ওঠে, রাগে,ক্ষোভে আর হতবিহবলতায়। ২০২৪ সালের জুলাই-আগস্ট বাংলাদেশের জন্য ঠিক তেমনই এক রোমহষর্ক নিষ্ঠুরতম অধ্যায়। এমন এক অধ্যায়, যার প্রতিটি অনুপ্রাস রক্তে লেখা, প্রতিটি অনুচ্ছেদ কান্নায় ভেজা, প্রতিটি স্মৃতি আতঙ্ক আর বেদনার রক্তাক্ততায়। ২০২৪ সালের ৫ আগস্ট দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরই বাংলাদেশ প্রবেশ করে এক ভয়াবহ অস্থিরতার সময়ের মধ্যে। আইনের শাসন ভেঙে পড়ে, নিরাপত্তাব্যবস্থা বিপর্যস্ত হয়ে যায়, শুরু হয় প্রতিশোধ, সহিংসতা এবং নৃশংসতার সর্বোচ্চ কালো অন্ধকার অধ্যায়। গত…
বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের পররাষ্ট্রনীতিতে সবচেয়ে আলোচিত বিষয় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের আরও গভীরতা নিয়ে বিএনপিরধারাবাহিক কাজ চালিয়ে যাওয়া। আওয়ামী লীগ সরকারের সময়ে যে টানাপোড়েন ছিল, ২০২৪ সালের দেশী বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে রাজনৈতিক পট পরিবর্তনের পর তা দ্রুত বদলে যায়। কথিত অন্তর্বর্তী সরকারের সময় শুরু হওয়া ঘনিষ্ঠতা বর্তমান সরকারও অব্যাহত রেখেছে। বাণিজ্য, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতায় দুই দেশের যোগাযোগ বেড়েছে। এতে করে যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হয়েছে, তা বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তি যা বাংলাদেশকে বাণিজ্যে স্পষ্ট আমেরিকার গোলামীর প্রমাণ মেলে। বোয়িং থেকে ১৪টি বিমান কেনার চুক্তি এবং বিভিন্ন পর্যায়ের মার্কিন কর্মকর্তাদের ঢাকা সফর দুই দেশের সম্পর্ককে উচ্চতায় নিয়ে গেছে। অন্যদিকে ভারতের…
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)-এর সর্বশেষ প্রতিবেদন। সংগঠনটির প্রকাশিত মে মাসের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনায় দেখা গেছে, গণপিটুনি, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন ধরনের সহিংস ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক প্রাণহানি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। প্রতিবেদন অনুযায়ী, মে মাসে গণপিটুনি ও বিভিন্ন সহিংস ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। একই সময়ে ধর্ষণ ও যৌন সহিংসতার শিকার হয়েছেন ৮৩ জন নারী ও শিশু। এসব ঘটনার মধ্যে ধর্ষণ, গণধর্ষণ, ধর্ষণের চেষ্টা এবং যৌন নিপীড়নের একাধিক অভিযোগ রয়েছে। এইচআরএসএস জানিয়েছে, সামাজিক অস্থিরতা, আইন প্রয়োগে দুর্বলতা এবং অপরাধীদের বিচারহীনতার সংস্কৃতি সহিংসতা বৃদ্ধির অন্যতম কারণ। বিশেষ করে…
আদিত্য প্রতাপ ঘোষের কলাম বাংলাদেশকে একসময় বলা হতো সম্ভাবনার দেশ। আরও পরে, বলা শুরু হয়েছিল সাফল্যের দেশ। দক্ষিণ এশিয়ায় দারিদ্র্য হ্রাস, খাদ্য উৎপাদন বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, রপ্তানি প্রবৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নের উদাহরণ হিসেবে বাংলাদেশের নাম উচ্চারিত হতো আন্তর্জাতিক অঙ্গনেও। বিদেশি গবেষণা প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা এবং অর্থনীতিবিদরা বাংলাদেশের অগ্রগতিকে “উন্নয়নের বিস্ময়” বলে অভিহিত করেছিলেন। মাত্র কয়েক বছর আগেও দেশের মানুষ ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ছিল। পদ্মা সেতুর মতো বৃহৎ অবকাঠামো প্রকল্প, বিদ্যুৎ উৎপাদনের সম্প্রসারণ, গ্রামে গ্রামে সড়ক উন্নয়ন, ডিজিটাল সেবার বিস্তার, কৃষি উৎপাদনের বৃদ্ধি সব মিলিয়ে বাংলাদেশ যেন আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যাচ্ছিল। যে দেশকে স্বাধীনতার পর অবজ্ঞাভরে “তলাবিহীন ঝুড়ি” বলা হয়েছিল,…
নিজেকে জনগণের প্রতিনিধি ও ‘আওয়ামী দোসর’ হিসেবে আখ্যায়িত করে সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগ কোনো ব্যক্তি বা পরিবারের সম্পত্তি নয়; এটি জনগণের দল, জনগণের আকাঙ্ক্ষা ও সংগ্রামের রাজনৈতিক প্রতীক। আর সেই অর্থে তিনি নিজেকে জনগণের দোসর বলেই মনে করেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের অতীত-বর্তমান এবং নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে খোলামেলা বক্তব্য দেন তিনি। আবদুল লতিফ সিদ্দিকী বলেন, “আমি স্পষ্ট করে বলি, আমি আওয়ামী দোসর, আওয়ামী মানে জনগণ, আমি জনগণের দোসর। জনগণের পক্ষে কথা বলা, জনগণের স্বার্থ রক্ষা…
বাংলাদেশে বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির জঘন্যতম অবনতি ঘটছে, তা নিয়ে দেশজুড়ে উদ্বেগ, আতঙ্ক ও ক্ষোভ ক্রমশ বাড়ছে। সাম্প্রতিক সময়ে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, সরকারের প্রথম ১০০ দিনেই দেশে ২৪৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিরপেক্ষ সূত্রে এই সংখ্যা আরো বেশি। শুধু তাই নয়, মাসভিত্তিক হিসাব বিশ্লেষণ করলে দেখা যায় প্রতিমাসেই হত্যার সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির ১৭-২৮ তারিখ পর্যন্ত সময়ে হত্যাকাণ্ডের সংখ্যা ছিল ১৩। মার্চে তা বেড়ে দাঁড়ায় ৪২-এ। এপ্রিলে আরও বৃদ্ধি পেয়ে হয় ৮৩, আর মে মাসে পৌঁছে যায় ভয়াবহ ৯৮-এ। অর্থাৎ মাত্র কয়েক মাসের ব্যবধানে হত্যাকাণ্ডের হার কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে, যা দেশের নিরাপত্তা ব্যবস্থার…
বাংলাদেশে ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে হাম। এখনো পর্যন্ত ছয়শোর অধিক শিশু মৃত্যুবরণ করেছে এবং প্রায় ষাট হাজার শিশু আক্রান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, একসময় হাম নির্মূলে যে বাংলাদেশ দৃষ্টান্তমূলক-উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল, (ইউনুসের অবৈধ ক্ষমতা দখলের পরে) গত দুইবছরে টিকার ঘাটতি ও নিয়মিত টিকাদান কর্মসূচির দুর্বলতার কারণে পরিস্থিতি ভয়াবহ সংকটজনক হয়ে উঠেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ শেখ হাসিনার হাত ধরে ২০০০ সালেই হাম নিয়ন্ত্রণে বড় ধরনের সাফল্য অর্জন করেছিল। সে সময় প্রথম ডোজ এমআর টিকার কভারেজ ছিল প্রায় ৮৯ শতাংশ। পরবর্তীতে ২০১৬ সালে শেখ হাসিনার দূরদর্শিতায় তা বেড়ে দাঁড়ায় ১১৮ শতাংশে। একইভাবে দ্বিতীয় ডোজ টিকার কভারেজও ২০১২…
জননেতা তোফায়েল আহমেদ মারা গেলেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তি হল। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, উনসত্তরের গণ-অভ্যুত্থান এবং পরবর্তী রাষ্ট্রগঠনের ইতিহাসের অন্যতম কিংবদন্তি রাজনৈতিক নেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে। দীর্ঘ ছয় দশকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান ঘটিয়ে সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতা, নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও প্যারালাইসিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই বর্ষীয়ান রাজনীতিক। গত বছরের সেপ্টেম্বর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং পরবর্তী আট মাসেরও বেশি সময় নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। তোফায়েল আহমেদের মৃত্যুতে…
এই লেখায় উপস্থাপিত সকল মতামত, বিশ্লেষণ ও বক্তব্য সম্পূর্ণরূপে লেখকের নিজস্ব এবং এর জন্য সংশ্লিষ্ট কোম্পানি কোনোভাবেই দায়বদ্ধ নয়। প্রকাশিত তথ্য বা মতের যথার্থতা, পরিণতি কিংবা প্রভাবের দায়ভার সম্পূর্ণরূপে লেখকের উপর বর্তায়।পাঠকদের অনুরোধ করা হচ্ছে, বিষয়বস্তুটি নিজস্ব বিবেচনা ও দায়িত্বে মূল্যায়ন করার জন্য। উগ্র মতাদর্শের উত্থান সাম্প্রতিক বাংলাদেশে ধর্মীয় রাজনীতি ও মানবাধিকারের সংকট! সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ধর্মীয় উগ্রতা ও জঙ্গীবাদের বেড়ে চলে একটি গর্ভী উদ্ধেগের বিষয় হয়েউঠেছে। আমাদে এই ফ্ল্যাটফর্মে নিয়মিত লেখকরা সাধারণত একক লেখা প্রকাশ করেন, কিন্তু এবার আমরা ১৪ জনের ছোট-দৈর্ঘ্যের অভিজ্ঞতা ও বিশ্লেষণ একত্র করেছি। যদিও এগুলো স্বতন্ত্র, এককভাবে প্রকাশ করলে হয়তো পুরো চিত্র ফুটে উঠত না, সামষ্টিক…

