Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sunday, September 27 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ছয় বছরের শিশুর গলাকাটা রক্তাক্ত মরদেহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার
    ব্রেকিং

    ছয় বছরের শিশুর গলাকাটা রক্তাক্ত মরদেহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার

    Desk ReportBy Desk ReportSeptember 27, 2026No Comments479 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    বাগেরহাটের মোল্লাহাটে নিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যেই মুসলিমা নামে ছয় বছরের এক শিশুর গলাকাটা মরদেহ পলিথিনে মোড়ানো বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই পরিবারের তিনজনকে আটক করা হয়েছে।

    শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া মধ্যপাড়া এলাকায় একটি পানের বরজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত মুসলিমা কচুড়িয়া গ্রামের ইসলাম শেখের মেয়ে।

    শনিবার বিকেলে বাড়ির আশপাশে সমবয়সী শিশুদের সঙ্গে খেলছিল মুসলিমা। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির আশপাশসহ বিভিন্ন এলাকায় সন্ধান চালিয়েও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

    এরপর সন্ধ্যার দিকে স্থানীয় কয়েকজন শেখ জাহাঙ্গীরের পানের বরজের পাশে পলিথিনে মোড়ানো একটি বস্তা পড়ে থাকতে দেখেন। বস্তাটি নিয়ে সন্দেহ সৃষ্টি হলে সেটি খুলে ভেতরে শিশুটির মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

    এ ঘটনায় পাওয়া অভিযোগের ভিত্তিতে শেখ জাহাঙ্গীর (৫৫) এবং তার দুই ছেলে রমজান শেখ (২৩) ও আব্দুর রহমান শেখকে (১৯) আটক করেছে পুলিশ। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আটক ব্যক্তিরাই হত্যাকাণ্ডে জড়িত কি না, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।

    শিশুটির মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা শেখ জাহাঙ্গীরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে শেখ জাহাঙ্গীর ও তার দুই ছেলেকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আটক ব্যক্তিদের সম্পৃক্ততা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

    তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও তদন্তে কাজ করছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং এর পেছনে আর কেউ রয়েছে কি না- সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে।

    পুলিশ সুপার আরও জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    এদিকে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    সোহরাওয়ার্দী উদ্যানে ফোয়ারা; পাকিস্তানের আত্মসমর্পণের কাপুরুষতা মুছে দিতে বিএনপির উদ্যোগ

    September 26, 2026160K

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    এআইয়ের অপব্যবহারে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটসের ভয়াবহ সতর্কবার্তা

    September 27, 2026833

    মানবজাতির অস্তিত্বের জন্য বড় হুমকি হতে পারে অতি-বুদ্ধিমান প্রযুক্তি, বিশ্বজুড়ে কঠোর নিয়ন্ত্রণের আহ্বান কৃত্রিম বুদ্ধিমত্তা…

    বাংলাদেশে প্রায় অর্ধেক গর্ভধারণ অনিচ্ছাকৃত; সন্তান নেওয়ার সিদ্ধান্তে স্বাধীন নন ৭৭% নারী

    September 27, 2026

    ১৮ হাজার ৫০৫ কোটি টাকার শিক্ষা প্রকল্প; ২ কোটি শিক্ষক-শিক্ষার্থীর জন্য স্মার্ট কার্ডেই ৬ হাজার কোটি!

    September 27, 2026

    ভয়ানক ডেঙ্গুতে প্রাণ হারালেন ৪২তম বিসিএস কর্মকর্তা ডা. আঁচল রায়

    September 27, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?