Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Saturday, September 5 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » রাউজানে যুবদল কর্মী হত্যার সাড়ে ৫ ঘণ্টা পর পিস্তল হাতে রায়হানের গুলি ছোড়ার ভিডিও ভাইরাল
    ব্রেকিং

    রাউজানে যুবদল কর্মী হত্যার সাড়ে ৫ ঘণ্টা পর পিস্তল হাতে রায়হানের গুলি ছোড়ার ভিডিও ভাইরাল

    Desk ReportBy Desk ReportSeptember 5, 2026No Comments551 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মী মুহাম্মদ করিমকে প্রকাশ্যে গুলি করে হত্যার সাড়ে পাঁচ ঘণ্টা পর পিস্তল হাতে গুলি ছোড়ার একটি ভিডিও নিজের ফেসবুক স্টোরিতে প্রকাশ করেছেন মো. রায়হান। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে প্রকাশিত ওই ভিডিওতে একটি নাইন এমএম পিস্তল দিয়ে পরপর তিনটি গুলি ছুড়তে দেখা যায় তাঁকে। তবে ভিডিওটি কখন ও কোথায় ধারণ করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    রায়হানকে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

    ৩৫ বছর বয়সী রায়হান তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। একসময় সিএনজিচালিত অটোরিকশা চালালেও পরে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, ছদ্মবেশে তিনি চোলাই মদও বিক্রি করতেন।

    একটি হত্যাচেষ্টা মামলায় কারাগারে থাকার সময় সাজ্জাদ হোসেনের সঙ্গে রায়হানের পরিচয় হয়। ২০২৪ সালের ৫ আগস্টে কথিত ছাত্র আন্দোলনে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি আরও বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। পুলিশের দাবি, সাজ্জাদ সম্প্রতি কারাগারে গেলেও তাঁর অস্ত্রভান্ডারের দেখভালের দায়িত্ব রায়হানই পালন করছেন।

    গত ২৯ জুলাই সাজ্জাদ-চক্রের আরেক সদস্য মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করা হয়। একই দিন নোয়াখালীতে রায়হানকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। তবে অভিযানের সময় তিনি পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।

    এর কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাউজানের উরকিরচর ইউনিয়নের কেরানীহাট এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় যুবদল কর্মী মুহাম্মদ করিমকে (৩৫)।

    প্রত্যক্ষদর্শীরা জানান, চার-পাঁচটি মোটরসাইকেলে করে একদল ব্যক্তি সেখানে এসে করিমকে ঘিরে ফেলেন। এ সময় তাঁদের একজন কিরিচ দিয়ে করিমের ঘাড় ও মাথায় আঘাত করেন। গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে গেলে কয়েকজন তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে হামলাকারীরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

    পুলিশ জানিয়েছে, নিহত করিমের বিরুদ্ধেও চুরি, মাদক, ডাকাতি, ছিনতাই ও অপহরণসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি একাধিকবার কারাগারেও ছিলেন।

    করিম হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই রায়হানের পিস্তল হাতে গুলি ছোড়ার ভিডিও প্রকাশের ঘটনায় ঘটনাটি নিয়ে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওটির উৎস, ধারণের সময় ও স্থান এবং হত্যাকাণ্ডে রায়হানের কোনো সংশ্লিষ্টতা ছিল কি না- এসব বিষয় তদন্ত করছে পুলিশ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,273

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,760

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,862

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ৫০ বছর পর সাক্ষাৎকারে ডালিম: একাত্তরেই বঙ্গবন্ধু হত্যার ছক, জিয়ার সম্পৃক্ততার দাবিও

    September 5, 202624,796

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের প্রায় পাঁচ দশক পর আত্মস্বীকৃত খুনি শরিফুল হক…

    নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে শেষ হলো উদ্ধার অভিযান

    September 5, 2026

    রাউজানে যুবদল কর্মী হত্যার সাড়ে ৫ ঘণ্টা পর পিস্তল হাতে রায়হানের গুলি ছোড়ার ভিডিও ভাইরাল

    September 5, 2026

    গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পুরো পরিবারের ২১ স্বজন; একে একে মরদেহ উদ্ধার

    September 5, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?