Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Monday, August 3 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; এক সপ্তাহেই বহিষ্কার ১২ হাজার ৬১৩ জন
    ব্রেকিং

    সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; এক সপ্তাহেই বহিষ্কার ১২ হাজার ৬১৩ জন

    Desk ReportBy Desk ReportAugust 3, 2026No Comments236 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহের অভিযানে ১৪ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। এর মধ্যে ১২ হাজার ৬১৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    শনিবার প্রকাশিত মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে যৌথ অভিযান পরিচালনা করে নিরাপত্তা বাহিনী। অভিযানে মোট ১৪ হাজার ১৫৪ জন প্রবাসীকে আটক করা হয়।

    গ্রেপ্তারদের মধ্যে ৭ হাজার ১০৩ জন আবাসন আইন, ৩ হাজার ৬৫৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৩৯৭ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হন।

    এদিকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৪১৮ জনকে আটক করা হয়েছে। একই সময় বেআইনিভাবে দেশত্যাগের চেষ্টা করায় ২৩ জনকে গ্রেপ্তার করা হয়।

    এছাড়া আবাসন ও কর্মসংস্থান সংক্রান্ত আইন লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়া, পরিবহন বা সহযোগিতা করার অভিযোগে সৌদিতে বসবাসরত ১৭ জনকেও গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৩০ হাজার ৬৭৯ জন ব্যক্তি আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছেন। তাদের মধ্যে ১৭ হাজার ৯০৩ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।

    এছাড়া ৫ হাজার ৪২৪ জনকে দেশে ফেরার আগে ভ্রমণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,640

    “ক্ষমতা নয়, মানুষের সেবাই আমার একমাত্র লক্ষ্য”: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    August 3, 202635,995

    বঙ্গভবনের ইতিহাসে একই কালোছায়া; ৪৯ বছর পর ফিরে এলো সেই জিয়ার কুখ্যাত ‘সাইন ইট’

    July 25, 202635,905

    দুই বছর পর শেখ হাসিনার প্রথম আন্তর্জাতিক সংবাদ সম্মেলন, একই প্যানেলে সজীব ওয়াজেদ জয় ও সাকিব আল হাসান

    August 3, 202632,560
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    পাকিস্তানে আবারও থানার সামনে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা; নিহত ১৪

    August 3, 2026347

    পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত উপত্যকায় একটি থানার সামনে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪…

    দুই বছর পর শেখ হাসিনার প্রথম আন্তর্জাতিক সংবাদ সম্মেলন, একই প্যানেলে সজীব ওয়াজেদ জয় ও সাকিব আল হাসান

    August 3, 2026

    দক্ষিণ এশিয়ায় অপরাধে চ্যাম্পিয়ন ঢাকা: বিএনপির অতীতের দুর্নীতির রেকর্ডের পর এবার নতুন রেকর্ড

    August 3, 2026

    “ক্ষমতা নয়, মানুষের সেবাই আমার একমাত্র লক্ষ্য”: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    August 3, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?