Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Wednesday, September 9 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » কাফরুলে যুবদল কর্মী গুলিতে নিহত, সদস্য সচিব গুলিবিদ্ধ; কদমতলীতে বিএনপি নেতা ছুরিকাহত
    ব্রেকিং

    কাফরুলে যুবদল কর্মী গুলিতে নিহত, সদস্য সচিব গুলিবিদ্ধ; কদমতলীতে বিএনপি নেতা ছুরিকাহত

    Desk ReportBy Desk ReportJuly 25, 2026No Comments463 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    রাজধানীর পৃথক দুটি এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কাফরুলে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে যুবদলের এক কর্মী নিহত এবং থানা যুবদলের সদস্য সচিব গুলিবিদ্ধ হয়েছেন। একই দিনে কদমতলীতে বিএনপির এক স্থানীয় নেতাকে প্রকাশ্যে ছুরিকাঘাত করা হয়েছে। দুটি ঘটনাই তদন্ত করছে পুলিশ।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর-১৩ নম্বর এলাকায় শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে এলোপাতাড়ি গুলি চালায় তিনজন অস্ত্রধারী দুর্বৃত্ত। সে সময় কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান, যুবদল কর্মী ইউসুফ বেপারী (৩২) ও আরও কয়েকজন সেখানে অবস্থান করছিলেন।

    হঠাৎ হামলাকারীরা তাঁদের লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ইউসুফ বেপারী ও হাফিজুর রহমান গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় ইউসুফকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাঁর বুকে গুলি লেগেছিল। গুলিবিদ্ধ হাফিজুর রহমানকে অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসা চলছে।

    ঘটনার সময় ছোড়া একটি গুলি অন্য একটি বস্তুর সঙ্গে লেগে ছিটকে পথচারী মনির হোসেনের শরীরে বিদ্ধ হয়। তাকেও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    কাফরুল থানার ডিউটি অফিসার এসআই সাইফুল ইসলাম জানান, গুলির খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। হামলার পেছনের কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় অস্ত্রধারী এক হামলাকারীকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

    ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১২টার দিকে ইউসুফ বেপারীকে মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

    নিহত ইউসুফ বেপারীর বাবার নাম শাহজাহান বেপারী। তাঁদের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়। পরিবার নিয়ে তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর মিরপুর এলাকায় বসবাস করতেন।

    এদিকে একই দিনে রাজধানীর কদমতলীতেও আরেকটি হামলার ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে মাতুয়াইল মেডিকেল রোডে জুমার নামাজে যাওয়ার পথে বিএনপির স্থানীয় নেতা শামসুদ্দিন খানকে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    শামসুদ্দিন খানের ভাই আজিমউদ্দিন খান দাবি করেন, তাঁর ভাই মাতুয়াইল মাতৃসদন ইউনিট বিএনপির সভাপতি এবং শামীমবাগ পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক। স্থানীয় রাজনৈতিক বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,274

    ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, নেতাকর্মীদের প্রস্তুতি

    September 9, 202695,968

    নভেম্বরের মধ্যবর্তী ভোট কি ট্রাম্পের জন্য ‘জনতার রায়’-এ বিদায়!

    September 9, 202692,894

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,761
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    নভেম্বরের মধ্যবর্তী ভোট কি ট্রাম্পের জন্য ‘জনতার রায়’-এ বিদায়!

    September 9, 202692,894

    আদিত্য প্রতাপ ঘোষের কলাম ক্ষমতার শীর্ষ থেকে কংগ্রেসের কাঠগড়ায় যাওয়ার পথে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাজনীতিতে…

    হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ভয়াবহ দুর্ঘটনা; নিহত ২ সেনাসদস্য

    September 9, 2026

    ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, নেতাকর্মীদের প্রস্তুতি

    September 9, 2026

    মেধার দরজা বন্ধ করে ‘ভাইভা-রাজনীতি’: সরকারি চাকরিতে নগ্ন দলীয়করণের পথে বিএনপি সরকার

    September 9, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?