Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, September 3 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ক্যানসার তহবিলের ৯২ হাজার পাউন্ড পুকুরচুরি: বিলাসবহুল বিয়ে করে কারাগারে ব্রিটিশ-বাংলাদেশি তামিম
    ব্রেকিং

    ক্যানসার তহবিলের ৯২ হাজার পাউন্ড পুকুরচুরি: বিলাসবহুল বিয়ে করে কারাগারে ব্রিটিশ-বাংলাদেশি তামিম

    Desk ReportBy Desk ReportSeptember 2, 2026No Comments787 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    ক্যানসার গবেষণার অর্থ চুরি করে দেনা পরিশোধ, বিলাসী কেনাকাটা, কাতার ভ্রমণ ও মধুচন্দ্রিমায় খরচ

    ক্যানসার গবেষণার জন্য বরাদ্দ প্রায় ৯২ হাজার পাউন্ড আত্মসাৎ করে নিজের বিলাসবহুল বিয়ে ও ব্যক্তিগত খরচ মেটানোর দায়ে ব্রিটিশ-বাংলাদেশি তামিম চৌধুরীকে (২৯) আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। আত্মসাৎ করা অর্থের একটি অংশ দিয়ে ব্যক্তিগত ঋণ পরিশোধ, বিদেশ ভ্রমণ, বিলাসী কেনাকাটা এবং বিয়ের আয়োজন ও মধুচন্দ্রিমার খরচও মেটান তিনি।

    মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লন্ডনের রয়্যাল কোর্টস অব জাস্টিসে অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগ স্বীকার করার পর তামিমকে এই সাজা দেওয়া হয়। পূর্ব লন্ডনের হ্যাকনির স্টোক নিউইংটন চার্চ স্ট্রিটের বাসিন্দা তামিম সে সময় ক্যানসারবিষয়ক দাতব্য প্রতিষ্ঠান ব্রেস্ট ক্যানসার নাও-এর অর্থ বিভাগে কর্মরত ছিলেন।

    আদালতের নথি ও শুনানি অনুযায়ী, ২০২৩ সালে ক্যানসার গবেষণার অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান দ্য রয়্যাল মার্সডেন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট প্রশাসনিক অনুদান বাবদ ব্রেস্ট ক্যানসার নাওকে ৯১ হাজার ৯৬৬ দশমিক ৭২ পাউন্ড ফেরত দেওয়ার কথা ছিল।

    এই অর্থ হাতিয়ে নিতে তামিম প্রতিষ্ঠানটির অফিসিয়াল প্যাড ব্যবহার করে ২০২৩ সালের ১১ আগস্ট রয়্যাল মার্সডেনকে একটি ই-মেইল পাঠান। সেখানে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের পরিবর্তে কৌশলে নিজের স্যানটান্ডার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেন। প্রায় এক বছর পর, ২০২৪ সালের ১৬ আগস্ট পুরো অর্থ তার ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা হয়।

    তদন্তে উঠে আসে, সে সময় তামিম গুরুতর আর্থিক সংকটে ছিলেন এবং বিভিন্ন পাওনাদারের চাপের মুখে পড়েছিলেন। ব্যক্তিগত হিসাবে বিপুল অর্থ ঢোকার পর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে তিনি প্রায় ৪৯ হাজার ১০০ পাউন্ড খরচ করে ফেলেন।

    আত্মসাৎ করা অর্থের ওই অংশ দিয়ে তিনি ব্যক্তিগত দেনা পরিশোধের পাশাপাশি কাতার ভ্রমণের টিকিট কেনেন, বিলাসী পণ্য কেনাকাটা করেন, আত্মীয়দের অর্থ পাঠান এবং নিজের বিয়ে ও বিদেশে মধুচন্দ্রিমার খরচ বহন করেন।

    বিপুল অঙ্কের অস্বাভাবিক লেনদেন নজরে আসার পর স্যানটান্ডার ব্যাংক তামিমের হিসাব স্থগিত করে। একই সঙ্গে অবশিষ্ট ৪২ হাজার ৮৬৬ দশমিক ২৫ পাউন্ড জব্দ করা হয়। পরে ব্রেস্ট ক্যানসার নাওয়ের অভিযোগের ভিত্তিতে সিটি অব লন্ডন পুলিশের বিশেষায়িত তদন্ত দল বিষয়টি তদন্ত শুরু করে।

    দীর্ঘ তদন্তের পর ২০২৫ সালের জুনে তামিমকে পূর্ব লন্ডনের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তদন্ত কর্মকর্তা ইউসুফ মির্জা বলেন, ক্যানসার রোগীদের জীবন রক্ষায় ব্যবহারের জন্য নির্ধারিত অর্থ আত্মসাৎ করে তামিম প্রতিষ্ঠানের প্রতি চরম বিশ্বাসঘাতকতা করেছেন।

    তবে ব্যাংকের দ্রুত পদক্ষেপের কারণে আত্মসাৎ করা পুরো অর্থই শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ব্রেস্ট ক্যানসার নাও। ফলে প্রতিষ্ঠানটির কোনো আর্থিক ক্ষতি হয়নি। ভবিষ্যতে এ ধরনের জালিয়াতি প্রতিরোধে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার কথাও জানিয়েছে দাতব্য প্রতিষ্ঠানটি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,760

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,862

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,439
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ব্যাংকের খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল

    September 3, 2026697

    ব্যাংক খাতের সংকট আরও গভীর হচ্ছে। দেশে ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ আবারও ৬ লাখ কোটি…

    টার্গেট পাক-চিন-বাংলাদেশ সীমান্ত! ৩৬ হাজার কিমি ওপরে ভারতের ‘আকাশচোখ’ EOS-05

    September 3, 2026

    চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: ৮ মাসে আক্রান্ত ২১৮৬

    September 3, 2026

    দুই বছরেও উদ্ধার হয়নি লুটের ১৩ শতাধিক অস্ত্র; অধরা ৬৯০ পলাতক বন্দি

    September 3, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?