Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tuesday, September 8 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » যুদ্ধের অর্থ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করতে চায় ইউক্রেন
    ব্রেকিং

    যুদ্ধের অর্থ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করতে চায় ইউক্রেন

    Desk ReportBy Desk ReportSeptember 8, 2026No Comments389 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    কর থেকে ২ কোটি ৫০ লাখ ডলার আয়ের আশা, কেনা হতে পারে ৩০ হাজার ড্রোন

    রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের ব্যয় মেটাতে নতুন রাজস্বের উৎস খুঁজছে ইউক্রেন। এর অংশ হিসেবে দেশটিতে পর্নোগ্রাফি বা প্রাপ্তবয়স্ক বিনোদনশিল্পকে বৈধ অর্থনীতির আওতায় আনার প্রস্তাব উঠেছে।

    আইনপ্রণেতা ইয়ারোস্লাভ জেলেজনিয়াকের হিসাব অনুযায়ী, এ শিল্প বৈধ করা হলে সরকার বছরে প্রায় ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কর আদায় করতে পারে। এই অর্থ দিয়ে প্রায় ৩০ হাজার ড্রোন কেনা সম্ভব বলে দাবি তাঁর।

    বর্তমানে ইউক্রেনে পর্নোগ্রাফি তৈরি, সংরক্ষণ ও বিতরণ নিষিদ্ধ এবং এর জন্য সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। তবে শিল্পটি বাস্তবে ক্রমেই বিস্তৃত হচ্ছে।

    ফলে আয় ঘোষণা করে কর পরিশোধ করা কনটেন্ট নির্মাতারাও একই কর্মকাণ্ডের জন্য আইনি ঝুঁকিতে পড়ছেন। এই আইনি জটিলতা দূর করতেই আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

    জেলেজনিয়াকের বিলটি গত জুলাইয়ে পার্লামেন্টে প্রথম দফার পাঠে অনুমোদন পেয়েছে। এখন দ্বিতীয় দফার পাঠের অপেক্ষায় রয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও জানিয়েছেন, পার্লামেন্টে প্রস্তাবটি বিবেচনা করা হবে।

    যুদ্ধের বিপুল ব্যয়ের মধ্যে বিতর্কিত এই শিল্পকে বৈধ ও করযোগ্য করে রাষ্ট্রীয় রাজস্ব বাড়ানোর উদ্যোগ ইউক্রেনের অর্থনৈতিক কৌশলে নতুন মাত্রা যোগ করেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,274

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,761

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,862

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    যুদ্ধের অর্থ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করতে চায় ইউক্রেন

    September 8, 2026389

    কর থেকে ২ কোটি ৫০ লাখ ডলার আয়ের আশা, কেনা হতে পারে ৩০ হাজার ড্রোন…

    বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

    September 8, 2026

    ভক্সওয়াগনের কারখানায় এবার তৈরি হবে প্রতিরক্ষা সরঞ্জাম; ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

    September 8, 2026

    ভারতের মানচিত্রে পাকিস্তানের দুই অঞ্চল; আফগানিস্তানের ভিডিও ঘিরে ক্ষুব্ধ ইসলামাবাদ

    September 8, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?