Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, September 3 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » হামের ছোবলে আরও ৬ মৃত্যু, দেশে প্রাণহানি ৯৭৯
    ব্রেকিং

    হামের ছোবলে আরও ৬ মৃত্যু, দেশে প্রাণহানি ৯৭৯

    Desk ReportBy Desk ReportSeptember 2, 2026No Comments883 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    হামের ভয়াবহতা যেন কিছুতেই থামছে না। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭৯ জনে।

    মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা, সিলেট ও বরিশাল বিভাগে দুজন করে মারা গেছেন।

    তবে মৃত্যুর সবচেয়ে উদ্বেগজনক দিক হলো- মৃতদের বড় একটি অংশের ক্ষেত্রে হাম নিশ্চিত না হলেও হামের উপসর্গ ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৮০ জনের মৃত্যু হয়েছে।

    গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৮৪ জনে। একই সময়ে আরও ১ হাজার ১৫৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৫০ জনে।

    স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে উঠেছে, তার আরেকটি বড় প্রমাণ হাসপাতালগুলোতে রোগীর চাপ। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশের হাসপাতালে ১ লাখ ৩৯ হাজার ৫১৯ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

    একদিকে হাজার হাজার মানুষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, অন্যদিকে প্রতিদিনই ঝরছে প্রাণ। এমন পরিস্থিতিতে হাম প্রতিরোধ, টিকাদান কার্যক্রম, দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা নিশ্চিত করতে সরকারের নেওয়া পদক্ষেপ কতটা কার্যকর-তা নিয়েই এখন বড় প্রশ্ন উঠছে।

    হাম প্রতিরোধযোগ্য একটি রোগ। অথচ বিপুলসংখ্যক মানুষের আক্রান্ত হওয়া এবং শত শত মৃত্যুর ঘটনা জনস্বাস্থ্য ব্যবস্থাপনার দুর্বলতা ও প্রতিরোধমূলক কার্যক্রমে ঘাটতির বিষয়টি সামনে নিয়ে এসেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,760

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,862

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,439
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ব্যাংকের খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল

    September 3, 2026697

    ব্যাংক খাতের সংকট আরও গভীর হচ্ছে। দেশে ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ আবারও ৬ লাখ কোটি…

    টার্গেট পাক-চিন-বাংলাদেশ সীমান্ত! ৩৬ হাজার কিমি ওপরে ভারতের ‘আকাশচোখ’ EOS-05

    September 3, 2026

    চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: ৮ মাসে আক্রান্ত ২১৮৬

    September 3, 2026

    দুই বছরেও উদ্ধার হয়নি লুটের ১৩ শতাধিক অস্ত্র; অধরা ৬৯০ পলাতক বন্দি

    September 3, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?