Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tuesday, September 29 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের গুলিতে ২ সন্ত্রাসী আহত, গ্রেপ্তার ১০
    ব্রেকিং

    আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের গুলিতে ২ সন্ত্রাসী আহত, গ্রেপ্তার ১০

    Desk ReportBy Desk ReportSeptember 29, 2026No Comments459 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    রাজধানীর আদাবরে বাড়িতে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির মামলার আসামিদের ধরতে পুলিশের অভিযানে গুলিবিদ্ধ হয়েছেন দুই ব্যক্তি। এ ঘটনায় অস্ত্রসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

    সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে আদাবরের নবোদয় হাউজিং এলাকার কাঁচাবাজারসংলগ্ন মেলার মাঠের পেছনে খালপাড়ে এ অভিযান চালানো হয়।

    আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ৬ নম্বর শেখেরটেক এলাকায় একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির মামলার কয়েকজন আসামি নবোদয় হাউজিং এলাকায় অবস্থান করছেন। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত সেখানে অভিযান চালায়।

    পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছে ৭ থেকে ৮ জনকে দেখতে পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের ঘেরাও করে গ্রেপ্তারের চেষ্টা করা হলে তারা ধারালো চাপাতি নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে কনস্টেবল মোশরেকুল ইসলামের সঙ্গে থাকা শটগান থেকে দুই রাউন্ড গুলি ছোড়া হয়।

    পুলিশ জানায়, গুলিতে দুজনের পায়ে আঘাত লাগে। পরে আহত দুজনসহ চারজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় কয়েকজন পালিয়ে যায়। পরবর্তী অভিযানে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হলে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় ১০ জনে।

    গুলিবিদ্ধ রাজিব ও সাগরকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রাজিব হাওলাদার মোহাম্মদপুরের আলোচিত বাবু হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি। আর সাগর ওরফে ছোট বিগারের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় আটটি মামলা রয়েছে। এছাড়া শাকিব ও রাশেদের বিরুদ্ধে পাঁচটি করে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযান শেষে ঘটনাস্থল থেকে স্টিলের ধারালো চাপাতি, সামুরাই ও কিরিচ উদ্ধার করা হয়েছে।

    পুলিশ বলছে, বাড়িতে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নতুন করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থাকা আগের মামলাগুলোও যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    সোহরাওয়ার্দী উদ্যানে ফোয়ারা; পাকিস্তানের আত্মসমর্পণের কাপুরুষতা মুছে দিতে বিএনপির উদ্যোগ

    September 26, 2026160K

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

    September 29, 2026822

    হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশের ক্রেতাদের নির্ধারিত সময় অনুযায়ী তরলীকৃত…

    দীর্ঘদিন পর শেওলা স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্য

    September 29, 2026

    অর্থায়ন সংকটে ভয়াবহ ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী-বাস্তুচ্যুত মানুষ: ইউএনএইচসিআর

    September 29, 2026

    মেসির বিদায়ী মুহূর্তে অনন্য শ্রদ্ধা: ‘১০’ নম্বর জার্সি গায়ে অনুশীলনে লেওয়ানডস্কি

    September 29, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?