Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Saturday, September 5 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » কলেজ শিক্ষককে তুলে মারধর; মামলা করায় ওসিকে ‘পেটানোর’ হুমকি ‘সন্ত্রাসী বগার’
    ব্রেকিং

    কলেজ শিক্ষককে তুলে মারধর; মামলা করায় ওসিকে ‘পেটানোর’ হুমকি ‘সন্ত্রাসী বগার’

    Desk ReportBy Desk ReportSeptember 5, 2026No Comments788 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    চট্টগ্রাম নগরের খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুর রহিমকে ‘পেটানোর’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা ওয়াকিল হোসেন ওরফে ‘বগা’র বিরুদ্ধে। কলেজ শিক্ষককে তুলে নিয়ে মারধরের ঘটনায় মামলা হওয়ার পর থানার এক কর্মকর্তাকে ফোন করে অশ্রাব্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ।

    গত ২৯ আগস্ট নগরের পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের অভিযোগ ওঠে ওয়াকিলের অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার খুলশী থানায় মামলা করেন ওই শিক্ষক। মামলায় ওয়াকিল হোসেনকেও আসামি করা হয়েছে।

    মামলার পর শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে ওয়াকিলকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। এ সময় তার অনুসারীরা সড়কে ব্যারিকেড দিয়ে পুলিশের গতিরোধের চেষ্টা করে বলে অভিযোগ পুলিশের। একপর্যায়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল, বোতল ও ককটেলসদৃশ বিস্ফোরক নিক্ষেপ করা হয়। এতে ওসি, তাঁর বডিগার্ডসহ ছয় পুলিশ সদস্য আহত হন। ভাঙচুর করা হয় পুলিশের একটি সরকারি গাড়িও।

    অভিযানের একপর্যায়ে ওয়াকিল তাঁর বাসার ভেতরের একটি গোপন সুড়ঙ্গপথ দিয়ে পরিবারের সদস্যদের সহযোগিতায় পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

    পুলিশ জানিয়েছে, ওয়াকিল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে ১৭টি মামলা রয়েছে। পাহাড়তলী, আকবর শাহ ও খুলশী এলাকার বাসিন্দাদের অভিযোগ, তাঁর বাহিনীর চাঁদাবাজি, জমি দখল ও অস্ত্রবাজিতে দীর্ঘদিন ধরে তারা আতঙ্কে রয়েছেন।

    সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে গোলাগুলির ঘটনার পর গত ৮ জুন ওয়াকিলকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।

    কলেজ শিক্ষককে মারধরের মামলা থেকে শুরু করে পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং থানার কর্মকর্তাকে হুমকির অভিযোগ- সব মিলিয়ে ওয়াকিল হোসেনকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে চট্টগ্রামে। পুলিশ বলছে, এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,273

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,760

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,862

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    আশুলিয়ায় তালাবদ্ধ বাসা থেকে নবজাতকসহ স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

    September 5, 2026487

    ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে অর্ধগলিত অবস্থায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে…

    কলেজ শিক্ষককে তুলে মারধর; মামলা করায় ওসিকে ‘পেটানোর’ হুমকি ‘সন্ত্রাসী বগার’

    September 5, 2026

    কক্সবাজারে প্রায় দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

    September 5, 2026

    ছয় মাস ধরে মাদরাসায় শিশুকে যৌন নির্যাতন: অভিযুক্ত শিক্ষক-শিক্ষার্থী পলাতক

    September 5, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?