Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tuesday, August 4 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ক্ষমতার দাপটে ব্যাংক কর্মকর্তা অপহরণ ও নির্যাতন; কাঠগড়ায় এনসিপি নেতা
    ব্রেকিং

    ক্ষমতার দাপটে ব্যাংক কর্মকর্তা অপহরণ ও নির্যাতন; কাঠগড়ায় এনসিপি নেতা

    Desk ReportBy Desk ReportAugust 4, 2026No Comments591 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    বগুড়ায় রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র এক নেতার বিরুদ্ধে। দলের জেলা সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের বিরুদ্ধে এক ব্যাংক কর্মকর্তাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে নির্যাতন, নগদ অর্থ, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে।

    ভুক্তভোগী আশরাফুল ইসলাম (৩০), যিনি ইসলামী ব্যাংক পিএলসি-এর নওগাঁ শাখায় কর্মরত, শনিবার রাতে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

    অভিযোগে বলা হয়েছে, শনিবার দুপুরে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের দক্ষিণ গেটসংলগ্ন ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে বেতন উত্তোলন করে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন আশরাফুল। পথিমধ্যে তিনমাথা রেলগেট ফ্লাইওভারের নিচে পৌঁছালে দুটি মোটরসাইকেলে এসে শওকত ইমরান ও তার সঙ্গে থাকা আরও চার ব্যক্তি অটোরিকশার গতিরোধ করেন। এরপর তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নগরের পুরান বগুড়ার একটি ছাত্রাবাসে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    সেখানে তাকে চড়-থাপ্পড়, কিল-ঘুষি ও লাথি মেরে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এমনকি চাকু দেখিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে তার কাছ থেকে ৮২ হাজার টাকা, একটি রিয়েলমি ১৫ মডেলের মোবাইল ফোন, একটি হুয়াওয়ে জিআর-৫ মিনি ফোন, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র, ইসলামী ব্যাংকের এটিএম কার্ড এবং তিনটি মোবাইল সিম ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।

    ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, নির্যাতনের একপর্যায়ে অভিযুক্তরা তাদের ইচ্ছামতো একটি ভিডিও জবানবন্দি ধারণ করেন। পরে তাকে ২৪ ঘণ্টার মধ্যে একটি বিকাশ নম্বরে আরও ২০ হাজার টাকা পাঠানোর জন্য চাপ দেওয়া হয়। টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    এদিকে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন জানান, ভুক্তভোগীর অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,437

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,640

    “ক্ষমতা নয়, মানুষের সেবাই আমার একমাত্র লক্ষ্য”: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    August 3, 202635,995

    বঙ্গভবনের ইতিহাসে একই কালোছায়া; ৪৯ বছর পর ফিরে এলো সেই জিয়ার কুখ্যাত ‘সাইন ইট’

    July 25, 202635,905
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    পূর্বে চারবার বিয়ে, এবার পরনারীর ঘরে আটক জামায়াত নেতা

    August 4, 2026563

    পঞ্চগড়ের সদর উপজেলায় এক নারীর ঘর থেকে জামায়াত নেতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন…

    জামায়াতের উপজেলা আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষনের চেষ্টা; বিক্ষোভে স্কুলে ভাঙচুর-অগ্নিসংযোগ

    August 4, 2026

    ৫ আগস্ট : বাংলাদেশের পতন দিবস

    August 4, 2026

    দুর্যোগের চালেও দুর্নীতির পুকুরচুরি: পীরগঞ্জে ৪১০ কেজি চাল আত্মসৎ বিএনপি-পন্থী পৌর সচিবের

    August 4, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?