Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Saturday, September 5 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » জাবির মেডিকেল সেন্টারে ওষুধ লুটের মহোৎসব; ২১ দিনেই উধাও ১৯ হাজার ৫৬৭ ওষুধ, গায়েব ৭৩ হাজার টাকার
    ব্রেকিং

    জাবির মেডিকেল সেন্টারে ওষুধ লুটের মহোৎসব; ২১ দিনেই উধাও ১৯ হাজার ৫৬৭ ওষুধ, গায়েব ৭৩ হাজার টাকার

    Desk ReportBy Desk ReportJuly 22, 2026No Comments540 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিকেল সেন্টারে ওষুধ ব্যবস্থাপনায় ভয়াবহ অনিয়মের চিত্র সামনে এসেছে। মাত্র ২১ দিনের ব্যবধানে স্টোর থেকে ১৯ হাজার ৫৬৭টি ওষুধের কোনো হিসাব মিলছে না। গায়েব হওয়া এসব ওষুধের বাজারমূল্য প্রায় ৭৩ হাজার ১১০ টাকা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, স্টোর ব্যবস্থাপনা এবং প্রশাসনিক নজরদারি নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে।

    গত ১ জুলাই মেডিকেল সেন্টারের জন্য নতুন করে বিপুল পরিমাণ ওষুধ কেনা হয়। এর মধ্যে শুধু অ্যালাট্রলই কেনা হয়েছিল ৯ হাজার পিস। কিন্তু কয়েক দিনের মধ্যেই সেই মজুদ শেষ হয়ে যাওয়ার তথ্য দেখে সন্দেহ তৈরি হয়। পরে শিক্ষার্থীদের অভিযোগের পর স্টোরে আকস্মিক অভিযান চালিয়ে বেরিয়ে আসে বিস্ময়কর চিত্র।

    উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলামের নির্দেশে ওষুধ ক্রয় কমিটির সদস্যরা পূর্বঘোষণা ছাড়াই স্টোর পরিদর্শনে যান। রেজিস্টারের হিসাবের সঙ্গে বাস্তব মজুদ মিলিয়ে তারা দেখতে পান হাজার হাজার ওষুধের কোনো অস্তিত্ব নেই। খাতায় ওষুধ আছে, কিন্তু স্টোরে নেই- এমন অসংখ্য অসঙ্গতি ধরা পড়ে।

    পরিদর্শনে দেখা যায়, এলাট্রল ৪ হাজার ৬৪৫টি, প্যারাসিটামল ৫ হাজার, ডমপেরিডন ৪ হাজার ২০০টি, ফ্যামোটিডিন ২ হাজার ৫০০টি, এজিথ্রোমাইসিন ৯১২টি, ন্যাপ্রো ৯৯০টি, টাইমোনিয়াম ৭০০টি, সিপ্রোসিন ৪২০টিসহ মোট ১৯ হাজার ৫৬৭টি ওষুধের কোনো হিসাব পাওয়া যায়নি। ওষুধ ক্রয় কমিটির হিসাবে এসব ওষুধের বাজারমূল্য প্রায় ৭৩ হাজার টাকা।

    মেডিকেল সেন্টারে ওষুধের হিসাব নিয়ে দীর্ঘদিন ধরেই অনিয়ম চলছিল। অভিযোগ থাকলেও কার্যকর নজরদারি ও জবাবদিহির অভাবে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।

    ডেপুটি রেজিস্ট্রার (স্টোর) নূর-এ-কামাল ওষুধের ঘাটতির বিষয়টি স্বীকার করে বলেন, স্টোরের চাবি তার কাছেই থাকে এবং তিনিই ওষুধ বিতরণ করেন। তবে কীভাবে এত বিপুল পরিমাণ ওষুধের গরমিল হলো, তার ব্যাখ্যা দিতে পারেননি। তিনি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার পরামর্শ দেন।

    অন্যদিকে প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. শামছুর রহমান বলেন, স্টোরের চাবি তার কাছে থাকে না। ওষুধ কোথায় গেছে, সে বিষয়ে ডেপুটি রেজিস্ট্রারই ভালো বলতে পারবেন।

    ওষুধ ক্রয় কমিটির সদস্য অধ্যাপক মো. সালেকুল ইসলাম বলেন, আগেও ওষুধ বিতরণে অনিয়মের অভিযোগ পেয়েছিলেন। আকস্মিক পরিদর্শনে সেই অভিযোগের বাস্তবতা মিলেছে। তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।

    বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, মেডিকেল সেন্টারে ওষুধ না থাকার অভিযোগ নিয়মিত আসছিল। তাই আকস্মিক পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেখানে বড় ধরনের হিসাব গরমিল ধরা পড়ে।

    ঘটনাটি এখন শুধু ওষুধের হিসাব গরমিলের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় তদারকি, স্বচ্ছতা ও জবাবদিহির সংকটকেও সামনে এনে দিয়েছে। তদন্তে যদি ওষুধ আত্মসাৎ বা দুর্নীতির প্রমাণ মেলে, তবে দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,273

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,760

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,862

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ৫০ বছর পর সাক্ষাৎকারে ডালিম: একাত্তরেই বঙ্গবন্ধু হত্যার ছক, জিয়ার সম্পৃক্ততার দাবিও

    September 5, 202624,796

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের প্রায় পাঁচ দশক পর আত্মস্বীকৃত খুনি শরিফুল হক…

    নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে শেষ হলো উদ্ধার অভিযান

    September 5, 2026

    রাউজানে যুবদল কর্মী হত্যার সাড়ে ৫ ঘণ্টা পর পিস্তল হাতে রায়হানের গুলি ছোড়ার ভিডিও ভাইরাল

    September 5, 2026

    গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পুরো পরিবারের ২১ স্বজন; একে একে মরদেহ উদ্ধার

    September 5, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?