Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, September 10 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ত্রিশাল এলজিইডিতে ঘুষের রাজত্ব: টাকা ছাড়া নড়ে না ফাইল, ফাঁস হলো ঘুষ লেনদেনের ভিডিও
    ব্রেকিং

    ত্রিশাল এলজিইডিতে ঘুষের রাজত্ব: টাকা ছাড়া নড়ে না ফাইল, ফাঁস হলো ঘুষ লেনদেনের ভিডিও

    Desk ReportBy Desk ReportJuly 26, 2026No Comments209 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    চুক্তি থেকে বিল-প্রতিটি ধাপে ১ শতাংশ কমিশনের অভিযোগ, ঘুষ না দিলে আটকে রাখা হয় কাজ ও বিল; ক্ষুব্ধ ঠিকাদাররা।

    ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যেন ঘুষের এক অঘোষিত কেন্দ্র হয়ে উঠেছে- এমন অভিযোগ তুলেছেন একাধিক ঠিকাদার। অভিযোগ রয়েছে, দরপত্রে বৈধভাবে কাজ পাওয়ার পরও চুক্তি, কার্যাদেশ, বিল, জামানত উত্তোলনসহ প্রতিটি ধাপে দিতে হয় মোটা অঙ্কের ঘুষ। ঘুষ না দিলে দিনের পর দিন ফাইল আটকে রাখা, কাজে বাধা সৃষ্টি এবং বিলে স্বাক্ষর না করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে।

    সম্প্রতি প্রকৌশলী যুবায়েত হোসেনের জন্য অফিসের হিসাব সহকারী কর্মকর্তা এনামুল হকের ঘুষ নেওয়ার একটি ভিডিও প্রকাশ্যে আসার পর নতুন করে আলোচনায় এসেছে ত্রিশাল এলজিইডির অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। গোপনে ধারণ করা প্রায় দুই মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, এক ঠিকাদারের কাছ থেকে ঘুষ আদায়ের বিষয়ে এনামুল হক বিভিন্ন মন্তব্য করছেন। ভিডিওটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    ঠিকাদারদের অভিযোগ, সাবেক উপজেলা প্রকৌশলী মুহাম্মদ শফিউল্লাহ খন্দকারের সময় বরাদ্দের ২ শতাংশ কমিশন ছাড়া বিল পাওয়া যেত না। তাঁর বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর বদলি হলেও বর্তমান উপজেলা প্রকৌশলী যুবায়েত হোসেনের সময়ও একই সংস্কৃতি বহাল রয়েছে। তবে এখন বরাদ্দের ১ শতাংশ করে কমিশন নেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের।

    বর্তমানে ত্রিশালে নতুন স্কুল ভবন নির্মাণ, সড়ক সংস্কার, এডিপি ও রাজস্বসহ ৩২টি প্যাকেজের উন্নয়নকাজ চলমান। অভিযোগ অনুযায়ী, প্রতিটি প্রকল্পে চুক্তি, কার্যাদেশ, বিল-ভাউচার ও জামানত উত্তোলনের প্রতিটি ধাপেই ঘুষ দিতে বাধ্য হচ্ছেন ঠিকাদাররা। এমনকি ৬ লাখ টাকার জামানত তুলতেও ২০ হাজার টাকা দিতে হয়েছে বলে অভিযোগ রয়েছে।

    ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, এক ঠিকাদার পাঁচ হাজার টাকা দিতে চাইলে হিসাব সহকারী এনামুল হক বলেন, এত কম টাকায় ফাইল ছাড়বে না এবং ‘স্যারের’ নির্দেশ অনুযায়ী আরও বেশি টাকা লাগবে। কথোপকথনের একপর্যায়ে তিনি ইঙ্গিত দেন, নির্ধারিত টাকা না দিলে ফাইল আটকে যাবে।

    একাধিক ঠিকাদার জানান, উপজেলা প্রকৌশলীর পাশাপাশি সহকারী প্রকৌশলীদেরও কমিশন দিতে হয়। অন্যথায় ভালো কাজেও অযথা ত্রুটি দেখিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয় অথবা বিল আটকে রাখা হয়। ফলে হয়রানি এড়াতে বাধ্য হয়ে ঘুষ দিতে হচ্ছে। এই পরিস্থিতির অবসান না হলে মানববন্ধনসহ কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

    ঠিকাদার এমদাদুল হকের অভিযোগ, মোক্ষপুর ইউনিয়নের একটি সড়ক সংস্কারকাজ চলাকালে টাকা না দেওয়ায় কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পরে ৫০ হাজার টাকা দেওয়ার পর কাজ শুরু করতে দেওয়া হয়। বিল তুলতে গিয়ে আবারও ৫০ হাজার টাকা এবং জামানতের টাকা তুলতে আরও ৮০ হাজার টাকা দিতে হয়েছে বলে দাবি করেন তিনি।

    আরেক ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে জানান, তাঁর পাঁচটি প্রকল্পে বিভিন্ন সময়ে দুই লাখ টাকারও বেশি ঘুষ দিতে হয়েছে। একই ধরনের অভিযোগ করেছেন আরও অনেক ঠিকাদার।

    এ বিষয়ে এলজিইডি ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবীর বলেছেন, ঠিকাদারদের কাছ থেকে বরাদ্দের ১ শতাংশ কমিশন নেওয়ার কোনো বৈধ নিয়ম নেই।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275

    ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, নেতাকর্মীদের প্রস্তুতি

    September 9, 202695,970

    নভেম্বরের মধ্যবর্তী ভোট কি ট্রাম্পের জন্য ‘জনতার রায়’-এ বিদায়!

    September 9, 202692,894

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,761
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    আর্থিক ঝুঁকিতে দেশের ১৫ ব্যাংক

    September 10, 2026871

    ২ লাখ ২৯ হাজার কোটি টাকার প্রভিশন ঘাটতি, খেলাপি ঋণ ৬ লাখ কোটি ছাড়িয়েছে ব্যাংক…

    পরিবার কার্ড দেওয়ার নামে পুকুরচুরি: নেত্রকোনায় এনসিপি নেত্রী কারাগারে

    September 10, 2026

    ছেলেকে একনজর দেখার আকাঙ্ক্ষা অপূর্ণ রেখেই চলে গেলেন চিন্ময় প্রভুর মা

    September 10, 2026

    নারীর ওপর ৭৩০টি মব হামলা দুই বছরে; মোল্লার হাতে যখন আইনের মৃত্যু

    September 10, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?