Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Friday, September 11 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » দিল্লিবিরোধী কর্মকাণ্ডে কলম্বোর মাটি নিষিদ্ধ: শ্রীলঙ্কান প্রেসিডেন্ট
    ব্রেকিং

    দিল্লিবিরোধী কর্মকাণ্ডে কলম্বোর মাটি নিষিদ্ধ: শ্রীলঙ্কান প্রেসিডেন্ট

    Desk ReportBy Desk ReportSeptember 11, 2026No Comments498 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    ভারতবিরোধী কোনো কর্মকাণ্ডে শ্রীলঙ্কার ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না- নয়াদিল্লিকে এমন স্পষ্ট আশ্বাস দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে। বুধবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে তিনি এ অবস্থান জানান। কূটনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিতে, শ্রীলঙ্কার এই ঘোষণা শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের বার্তা নয়; বরং ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও ভূরাজনৈতিক ভারসাম্য নিয়ে নয়াদিল্লির অবস্থানের তাৎপর্যও নতুন করে সামনে এনেছে।

    তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার কলম্বোয় পৌঁছান রাজনাথ সিং। সফরের দ্বিতীয় দিনে প্রেসিডেন্ট দিসানায়েকের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং দুই দেশের পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা হয়।

    বৈঠকের পর ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এর আওতায় শ্রীলঙ্কার বিমানবাহিনীর ব্যবহৃত এল৭০ আকাশ প্রতিরক্ষা কামান আধুনিকায়ন করা হবে। পাশাপাশি দুই দেশের ন্যাশনাল ক্যাডেট কর্পস (এনসিসি) এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) মধ্যে সহযোগিতা আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

    শ্রীলঙ্কার সঙ্গে ভারতের এই ঘনিষ্ঠতা বিশেষ তাৎপর্য বহন করছে ভারত মহাসাগরীয় ভূরাজনীতির প্রেক্ষাপটে। চীনা অর্থায়নে বড় অবকাঠামো প্রকল্প ও কৌশলগত বন্দর ব্যবহারের বিষয়টি দীর্ঘদিন ধরেই নয়াদিল্লির উদ্বেগের অন্যতম কারণ।

    এর সবচেয়ে আলোচিত উদাহরণ হাম্বানটোটো বন্দর। ঋণ পরিশোধে ব্যর্থতার পর ২০১৭ সালে ৯৯ বছরের ইজারায় বন্দরটির নিয়ন্ত্রণ চীনের হাতে তুলে দেয় শ্রীলঙ্কা। বন্দরের আশপাশের বিপুল জমিও চীনা নিয়ন্ত্রণে যায়। ফলে ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে ভারতের নিরাপত্তা উদ্বেগ আরও তীব্র হয়।

    এই বাস্তবতায় কলম্বোর পক্ষ থেকে ‘ভারতবিরোধী কর্মকাণ্ডে শ্রীলঙ্কার মাটি ব্যবহার করতে না দেওয়ার’ ঘোষণা নয়াদিল্লির জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে ভারত মহাসাগরের সামুদ্রিক যোগাযোগপথ ও নিরাপত্তার ক্ষেত্রে শ্রীলঙ্কার ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    ভারতের অবস্থান শ্রীলঙ্কার মধ্যেই সীমাবদ্ধ নয়। দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য প্রতিবেশী দেশগুলোর জন্যও এটি একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক বার্তা। একদিকে ভারত তার প্রতিবেশীদের সঙ্গে প্রতিরক্ষা ও উন্নয়ন সহযোগিতা বাড়াচ্ছে, অন্যদিকে কোনো দেশের ভূখণ্ড যেন ভারতের নিরাপত্তার বিরুদ্ধে ব্যবহার না হয়- সেই অবস্থানও স্পষ্ট করছে।

    ভারতের দৃষ্টিতে, প্রতিবেশী দেশগুলোর স্থিতিশীলতা ও নিরাপত্তা সরাসরি ভারতের নিজস্ব নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। ফলে শ্রীলঙ্কার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিকে শুধু সামরিক সহায়তা হিসেবে দেখার সুযোগ নেই; এর সঙ্গে ভারত মহাসাগরে দীর্ঘমেয়াদি নিরাপত্তা কাঠামো এবং আঞ্চলিক প্রভাবের প্রশ্নও জড়িত।

    বৈঠকে সাম্প্রতিক ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’র পর ‘অপারেশন সাগর বন্ধু’র আওতায় ভারতীয় সহায়তার জন্য রাজনাথ সিংয়ের মাধ্যমে ভারতের প্রতি কৃতজ্ঞতা জানান দিসানায়েকে। শ্রীলঙ্কার পুনর্গঠন ও পুনর্বাসন কার্যক্রমে নয়াদিল্লির সহায়তা প্যাকেজেরও প্রশংসা করেন তিনি।

    অন্যদিকে রাজনাথ সিং বলেন, ঘনিষ্ঠ প্রতিবেশী ও সামুদ্রিক অংশীদার হিসেবে দুই দেশ নিজেদের উন্নয়ন, জনগণের কল্যাণ এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

    একই দিনে ভারতীয় সামরিক বাহিনীর নির্মাণ করা শ্রীলঙ্কার তিনটি বেইলি সেতুর উদ্বোধনও করেন দুই নেতা।

    সব মিলিয়ে, কলম্বোর সাম্প্রতিক অবস্থান দেখিয়ে দিচ্ছে- ভারত মহাসাগরের কৌশলগত সমীকরণে নয়াদিল্লির নিরাপত্তা উদ্বেগকে উপেক্ষা করার সুযোগ ক্রমেই কমছে। শ্রীলঙ্কার প্রকাশ্য আশ্বাস একই সঙ্গে ভারতকে একটি কৌশলগত বার্তা দিচ্ছে এবং দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর কাছেও স্পষ্ট করছে, আঞ্চলিক নিরাপত্তা ও ভূরাজনীতিতে ভারতের অবস্থান এখন কতটা গুরুত্বপূর্ণ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275

    ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, নেতাকর্মীদের প্রস্তুতি

    September 9, 202695,970

    নভেম্বরের মধ্যবর্তী ভোট কি ট্রাম্পের জন্য ‘জনতার রায়’-এ বিদায়!

    September 9, 202692,895

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,761
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    কারিগরি ত্রুটিতে আদানির এক ইউনিট বন্ধ; সরবরাহ নেমেছে ৮০০ মেগাওয়াটের নিচে

    September 11, 2026789

    কারিগরি ত্রুটির কারণে ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে।…

    ৬৬৬ কোটি টাকার কর: ইউনূসের প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনবিআরের দাবি বহাল

    September 11, 2026

    দুর্গাপূজা সামনে রেখে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চায় ১৮ প্রতিষ্ঠান

    September 11, 2026

    লুডুর ‘ভুল চাল’ নিয়ে তর্ক; কিলঘুষিতে যুবকের মৃত্যু

    September 11, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?