Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Friday, September 11 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » নিখোঁজের ৩ দিন পর বন্ধুর অফিসে ব্যবসায়ীর বালুচাপা মরদেহ উদ্ধার
    ব্রেকিং

    নিখোঁজের ৩ দিন পর বন্ধুর অফিসে ব্যবসায়ীর বালুচাপা মরদেহ উদ্ধার

    Desk ReportBy Desk ReportSeptember 11, 2026No Comments447 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    পুরান ঢাকার লালবাগে নিখোঁজের তিন দিন পর একটি অফিসের পেছনের করিডোর থেকে হাত-পা বাঁধা অবস্থায় শেখ ওয়াসিম রনি (৪৩) নামে এক ব্যবসায়ীর বালুচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার বন্ধু মাসুম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

    বৃহস্পতিবার গভীর রাতে অভিযান শুরু করে পুলিশ। পরে শুক্রবার ভোরে লালবাগের ৯ নম্বর বিসি দাস স্ট্রিটের একটি ভবনের নিচতলার অফিসের পেছন থেকে বালুচাপা দেওয়া অবস্থায় রনির মরদেহ উদ্ধার করা হয়।

    পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন ওয়াসিম রনি। তার কাছ থেকে প্রায় আট মাস আগে তিন লাখ টাকা নিয়েছিলেন বন্ধু মাসুম চৌধুরী। ওই টাকা ফেরত দেওয়া নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ জানিয়েছে।

    লালবাগ থানার ওসি জামিল হোসেন বলেন, মাসুমের দেওয়া তথ্য অনুযায়ী রনির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে মাসুম দাবি করেন, ৮ সেপ্টেম্বর টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে রনি তার অফিসে যান। সেখানে দুজনের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে মাসুম রনিকে ঘুষি মারেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন।

    মাসুমের ভাষ্য অনুযায়ী, এরপর রনির হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে অফিসের পেছনের একটি করিডোরে নিয়ে বালু দিয়ে মরদেহটি চাপা দিয়ে রাখা হয়।

    এদিকে রনি নিখোঁজ হওয়ার পর তার স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে তারা লালবাগ থানায় নিখোঁজের অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে মাসুমকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে।

    নিহতের স্ত্রীর ভাই মুরাদ হোসেন জানান, ৮ সেপ্টেম্বর পাওনা তিন লাখ টাকা ফেরত দেওয়ার কথা ছিল। ওই দিন রনি টাকা নিতে মাসুমের অফিসে যান। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।

    মুরাদ আরও জানান, তারা একপর্যায়ে মাসুমের বাড়িতে গিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা বলেন। তখন মাসুমের স্ত্রী দাবি করেন, রনি বাসায় এসেছিলেন এবং কথা বলে চলে গেছেন। পরে কোনো উপায় না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজের অভিযোগ করা হয়।

    স্বজনদের অভিযোগ, মাসুম তিন লাখ টাকা নেওয়ার পর প্রতিমাসে ৩৫ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও নিয়মিত তা পরিশোধ করেননি। এ কারণে রনি মূল টাকা ফেরত চাইছিলেন।

    তবে মাসুমের স্বজনদের দাবি, তিনি ইমিটেশন জুয়েলারির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং যে ভবন থেকে রনির মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই ভবনের নিচতলায় তার কারখানা ছিল। প্রায় আট মাস আগে রনির কাছ থেকে তিন লাখ টাকা নেওয়া হয়েছিল। ওই টাকার বিপরীতে প্রতি মাসে ৩৫ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও পরে মূল টাকা পরিশোধ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়।

    পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275

    ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, নেতাকর্মীদের প্রস্তুতি

    September 9, 202695,970

    নভেম্বরের মধ্যবর্তী ভোট কি ট্রাম্পের জন্য ‘জনতার রায়’-এ বিদায়!

    September 9, 202692,895

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,761
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ব্রিকস সম্মেলনে ব্যস্ত মোদি; তিন দিনে একাধিক শীর্ষ বৈঠকের সূচি

    September 11, 2026751

    ১১ থেকে ১৩ সেপ্টেম্বর-রাশিয়া, ইরান, চীনসহ একাধিক দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী…

    গুলশানে আওয়ামী লীগ-ছাত্রলীগের বিশাল মিছিল, ককটেল বিস্ফোরণ

    September 11, 2026

    নিখোঁজের ৩ দিন পর বন্ধুর অফিসে ব্যবসায়ীর বালুচাপা মরদেহ উদ্ধার

    September 11, 2026

    কম্পিউটিংয়ে নতুন বিপ্লব: এবার সার্কিট হবে জীবন্ত ব্যাকটেরিয়ায়

    September 11, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?