Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, July 30 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » নিয়ন্ত্রণহীন বাজারে দিশেহারা মানুষ; শতকের ঘরে সবজি, কাঁচামরিচ ৪০০ টাকা
    ব্রেকিং

    নিয়ন্ত্রণহীন বাজারে দিশেহারা মানুষ; শতকের ঘরে সবজি, কাঁচামরিচ ৪০০ টাকা

    Desk ReportBy Desk ReportJuly 30, 2026No Comments436 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    শ্রাবণের টানা বর্ষণকে অজুহাত করে রাজধানীর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে আবারও অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। গত দুই সপ্তাহে প্রায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। অধিকাংশ সবজির দাম এখন ১০০ টাকার ওপরে, আর কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৪০০ টাকায়। একই সঙ্গে ডিমের দামও বেড়ে প্রতি ডজন ১৩৫ থেকে ১৪৫ টাকায় পৌঁছেছে।

    রাজধানীর আগারগাঁও, কারওয়ান বাজার, মগবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। বাজারে গিয়ে ক্রেতারা চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন। তাদের অভিযোগ, সরকারের কার্যকর বাজার তদারকি ও মনিটরিং না থাকায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী সামান্য অজুহাত পেলেই সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কাটছে।

    বর্তমানে গোল বেগুনের কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা, করলা, বরবটি ও কাঁকরোল ১০০ থেকে ১২০ টাকা, কচুর লতি ৯০ থেকে ১০০ টাকা। ধুন্দুল, ঝিঙে, চিচিঙ্গা, পটোল ও ঢ্যাঁড়শের কেজি ৬০ থেকে ৮০ টাকা এবং প্রতিটি লাউ ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। কিছুদিন আগেও এসব সবজি ২০ থেকে ৪০ টাকা কম দামে পাওয়া গেলেও এখন প্রায় সবই সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে।

    সবজির মধ্যে কেবল পেঁপের দাম কিছুটা সহনীয় রয়েছে। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।

    সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি হয়েছে কাঁচামরিচে। বাজারভেদে প্রতি কেজি মরিচের দাম ৩৪০ থেকে ৪০০ টাকা পর্যন্ত উঠেছে। মাত্র ২৫০ গ্রাম মরিচ কিনতে গুনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। অথচ মাত্র দুই সপ্তাহ আগেও একই মরিচের কেজি ছিল ১৪০ থেকে ১৬০ টাকার মধ্যে।

    শুধু সবজি নয়, ডিমের বাজারেও বেড়েছে অস্থিরতা। ফার্মের সাদা ডিমের ডজন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা এবং বাদামি ডিম ১৩৫ থেকে ১৪৫ টাকায়। পাশাপাশি ব্রয়লার মুরগির কেজি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে।

    ক্রেতাদের অভিযোগ, প্রতি বছর বর্ষা এলেই একই অজুহাতে বাজার অস্থিতিশীল হয়ে পড়ে। কিন্তু বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ভূমিকা চোখে পড়ে না। নিয়মিত অভিযান, কঠোর নজরদারি ও সিন্ডিকেট ভাঙার উদ্যোগের অভাবেই ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়িয়ে চলেছেন।

    সরকারি চাকরিজীবী হায়দার মঈনুল আহসান বলেন, “পেঁপে ছাড়া ১০০ টাকার নিচে কোনো সবজি নেই। ২৫০ গ্রাম কাঁচামরিচ কিনতেই ১০০ টাকা দিতে হচ্ছে। বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই বলেই ব্যবসায়ীরা যা খুশি তাই করছে।”

    রিকশাচালক হোসেন উদ্দিন বলেন, “আগেই মাছ-মাংস কেনা ছেড়ে দিয়েছি। এখন সবজিও কিনতে পারছি না। মানুষ বাঁচবে কীভাবে?”

    শুধুমাত্র বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগকে দায়ী করে বাজারের এই লাগামহীন মূল্যবৃদ্ধিকে স্বাভাবিক বলা যায় না। সময়মতো বাজার তদারকি, মজুতদারি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ না থাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার বারবার অস্থিতিশীল হয়ে উঠছে। এর সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষ, যাদের সংসারের ব্যয় প্রতিদিনই অসহনীয় হয়ে উঠছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    বঙ্গভবনের ইতিহাসে একই কালোছায়া; ৪৯ বছর পর ফিরে এলো সেই জিয়ার কুখ্যাত ‘সাইন ইট’

    July 25, 202635,905

    স্বপ্নের বাংলাদেশ, নাকি বিদায়ের বাংলাদেশ?

    July 30, 202626,964

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার আজ

    July 13, 202625,661

    “শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো”

    July 19, 202623,496
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    শাপলা চত্বর মামলা ‘উদ্দেশ্যপ্রণোদিত ও অচল’:- কাদের সিদ্দিকী

    July 30, 2026684

    বানোয়াট মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা ‘শাপলা চত্বর’ মামলায় সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ…

    সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা; ভাঙচুরের পর সার্কিট হাউসে আশ্রয় নেতাকর্মীদের

    July 30, 2026

    চুয়াডাঙ্গায় এনসিপির প্রতিবাদ সমাবেশে উপস্থিতির অংশ মাত্র ৭ জন

    July 30, 2026

    ‘ফাঁসি দিয়ে দেন, আমি মৃত্যুর জন্য প্রস্তুত’: আদালতে লতিফ সিদ্দিকী

    July 30, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?