Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Wednesday, July 22 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » নির্মাণের মাত্র ৭ দিনেই ধসে পড়ল ১০ লাখ টাকার ড্রেন
    ব্রেকিং

    নির্মাণের মাত্র ৭ দিনেই ধসে পড়ল ১০ লাখ টাকার ড্রেন

    Desk ReportBy Desk ReportJuly 22, 2026Updated:July 22, 2026No Comments488 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাউরিয়া, বসুপাড়া ও ধেরওয়িল গ্রামের জলাবদ্ধতা নিরসনে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি ড্রেন নির্মাণের মাত্র সাত দিনের মাথায় ধসে পড়ায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারি উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, দায়সারা কাজ এবং অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকরা। তাদের দাবি, জনগণের করের অর্থে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পে যদি এমন নিম্নমানের কাজ হয়, তবে সেটি জনস্বার্থের চরম অবহেলা এবং সরকারি অর্থের অপচয়ের শামিল।

    ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের ২০২৫-২০২৬ অর্থবছরের বিবিজি (BBG) বিশেষ কিস্তির আওতায় প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে ড্রেনটি নির্মাণ করা হয়। দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করে তিন গ্রামের প্রায় ৫০০ বিঘা কৃষিজমির পানি নিষ্কাশনের উদ্দেশ্যেই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছিল। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই ড্রেনের একাধিক অংশ ধসে পড়ে।

    কোথাও ড্রেনের দেয়াল ভেঙে পাশের অংশের ওপর হেলে পড়েছে, কোথাও বড় বড় ফাটল দেখা দিয়েছে। এছাড়া পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই আবারও মাঠ ও ফসলি জমিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন কৃষকরা।

    নির্মাণকাজে নিম্নমানের ইট, বালু ও সিমেন্ট ব্যবহার করা হয়েছে। প্রয়োজনীয় রড ও পিলার ছাড়াই তড়িঘড়ি করে কাজ শেষ করায় অল্প পানির চাপেই ড্রেনটি ধসে পড়ে। তাদের ভাষ্য, এমন নিম্নমানের নির্মাণ কোনোভাবেই স্বাভাবিক নয়; বিষয়টি তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনা উচিত।

    কৃষক মিজানুর রহমান বলেন, ড্রেন নির্মাণ হওয়ায় তারা স্থায়ী সমাধানের আশা করেছিলেন। কিন্তু মাত্র সাত দিনের মধ্যেই সেটি ভেঙে যাওয়ায় আবারও জমিতে পানি জমছে এবং চাষাবাদ অনিশ্চয়তার মুখে পড়েছে।

    আরেক কৃষক মোজাহার হোসেন জানান, এই ড্রেনের ওপর নির্ভর করেই কয়েকশ বিঘা জমির পানি নিষ্কাশনের পরিকল্পনা ছিল। কিন্তু নিম্নমানের নির্মাণের কারণে কৃষকদের সেই আশা ভেঙে গেছে।

    স্থানীয় বাসিন্দা আজাদ রহমানের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং প্রকৌশলগত মান না মেনেই কাজ করায় ড্রেনটি অল্প সময়েই ধসে পড়েছে।

    দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের আশায় থাকা কাউরিয়া, বসুপাড়া ও ধেরওয়িল গ্রামের মানুষের কাছে নতুন ড্রেনটি ছিল স্বস্তির প্রতীক। কিন্তু নির্মাণের মাত্র সাত দিনের মাথায় সেটি ধসে পড়ায় উন্নয়নকাজের মান, তদারকি ও সরকারি অর্থ ব্যবহারের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এখন এলাকাবাসীর একটাই দাবি-ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা এবং টেকসইভাবে ড্রেন পুনর্নির্মাণ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার আজ

    July 13, 202625,658

    “শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো”

    July 19, 202623,494

    একটি মুখ, টোম্যাটোর সস আর জুলাইয়ের নির্মিত উপাখ্যান

    July 18, 202622,125

    রংপুর ঘিরে যুদ্ধের গুঞ্জন, সামাজিক মাধ্যমে ভাইরাল সেনাবাহিনীর প্রশিক্ষণ ভিডিও

    July 13, 202618,630
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল, এক প্রজ্ঞাপনে ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্ব পুনর্বিন্যাস

    July 22, 2026704

    ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়ন; প্রশাসনিক পুনর্বিন্যাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের…

    ভিডিওকাণ্ডের জেরে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষিত জামায়াত এমপি নজরুল, কুশপুত্তলিকায় থুথু নিক্ষেপ ও দাহ

    July 22, 2026

    নির্মাণের মাত্র ৭ দিনেই ধসে পড়ল ১০ লাখ টাকার ড্রেন

    July 22, 2026

    হাম সংক্রমণে বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ছয় মাসে আক্রান্ত ৪২ হাজারের বেশি; শিশুমৃত্যু বেড়ে ৭৯৭

    July 22, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?