Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tuesday, July 21 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » পরীক্ষা ছাড়াই নির্বাচন অফিসে ১৪৩ জনের নিয়োগ, জনপ্রতি ৮০ হাজার টাকা ঘুষ
    ব্রেকিং

    পরীক্ষা ছাড়াই নির্বাচন অফিসে ১৪৩ জনের নিয়োগ, জনপ্রতি ৮০ হাজার টাকা ঘুষ

    Desk ReportBy Desk ReportJuly 20, 2026No Comments848 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ১৪৩ জন আউটসোর্সিং কর্মী নিয়োগকে ঘিরে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। লিখিত পরীক্ষা নেই, মৌখিক পরীক্ষা নেই, এমনকি নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়নি। অথচ একের পর এক নিয়োগপত্র দেওয়া হয়েছে। এরই মধ্যে নিয়োগপ্রাপ্তদের একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন, চাকরি নিশ্চিত করতে জনপ্রতি ৭০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে বাধ্য হয়েছেন।

    অভিযোগ অনুযায়ী, পুরো নিয়োগ প্রক্রিয়াই ছিল অস্বচ্ছ ও বিতর্কিত। সাধারণ চাকরিপ্রার্থীদের আবেদন করার সুযোগ না দিয়ে আগেই তালিকা চূড়ান্ত করা হয়। এরপর সরকারি ক্রয়ব্যবস্থার ব্যতিক্রমধর্মী ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড (ডিপিএম) ব্যবহার করে কেএসএফ ট্রেডার্স লিমিটেডকে জনবল সরবরাহের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এত বড় নিয়োগে কেন উন্মুক্ত দরপত্র বা প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, সেই প্রশ্নের সন্তোষজনক ব্যাখ্যা মেলেনি।

    নিয়োগপ্রাপ্তদের দাবি, চাকরি বহাল থাকবে- এমন আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেওয়া হয়েছে। জনপ্রতি গড়ে ৭৫ হাজার টাকা হিসেবে ১৪৩ জনের কাছ থেকে প্রায় ১ কোটি ৭ লাখ ২৫ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, টাকা না দিলে চাকরি পাওয়ার কোনো সুযোগ ছিল না।

    গত ৬ জুলাই ঢাকার শ্যামলীতে কেএসএফ ট্রেডার্সের কার্যালয়ে নিয়োগপত্র নিতে গিয়ে অর্থ দাবির অভিযোগে বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করতে হয়। ঘটনাটি নিয়োগ প্রক্রিয়া নিয়ে জনমনে আরও গভীর সন্দেহ তৈরি করেছে।

    এ ঘটনায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানে এমন অভিযোগ অত্যন্ত গুরুতর। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

    এত বড় নিয়োগে পরীক্ষা, বিজ্ঞপ্তি ও উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়াই কর্মী নিয়োগ এবং কোটি টাকার ঘুষের অভিযোগ নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার আজ

    July 13, 202625,658

    “শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো”

    July 19, 202623,494

    একটি মুখ, টোম্যাটোর সস আর জুলাইয়ের নির্মিত উপাখ্যান

    July 18, 202622,124

    রংপুর ঘিরে যুদ্ধের গুঞ্জন, সামাজিক মাধ্যমে ভাইরাল সেনাবাহিনীর প্রশিক্ষণ ভিডিও

    July 13, 202618,630
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    আজ সেই ভয়াল ২০ জুলাই: পুলিশ গণহত্যার সূচনা

    July 20, 20261,240

    ৫ই অগাষ্ট, ২০২৪-কে কেন্দ্র করে বাংলাদেশের ওপর দিয়ে যে গণহত্যার সূচনা হয়, সেসব মর্মান্তিক ঘটনাগুলোর…

    ‘ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে’: স্পেনের শ্রেষ্ঠত্ব স্বীকার করলেন মেসি

    July 20, 2026

    পরীক্ষা না দিয়েই সরকারি চাকরি, যোগদান করতে এসেই ধরা পড়ল ৪ ভুয়া নিয়োগপ্রাপ্ত

    July 20, 2026

    আ.লীগ নেতার ২৪ লাখ টাকার সেগুন গাছ কেটে বিক্রি বিএনপি নেতার

    July 20, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?