Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sunday, July 26 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » বার্লিনে প্রাইড উৎসবে ইসলামী জঙ্গী হামলায় নিহত অন্তত এক
    ব্রেকিং

    বার্লিনে প্রাইড উৎসবে ইসলামী জঙ্গী হামলায় নিহত অন্তত এক

    Desk ReportBy Desk ReportJuly 26, 2026Updated:July 26, 2026No Comments4,392 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    জার্মানির রাজধানী বার্লিনে ‘ক্রিস্টোফার স্ট্রিট ডে’ (সিএসডি) প্রাইড উৎসব চলাকালে ভিড়ের মধ্যে একটি গাড়ি তুলে দেওয়ার ঘটনায় একজন নিহত এবং অন্তত ১৭ জন আহত হয়েছেন। এ ঘটনার পর সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে বার্লিন পুলিশ।

    পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ২১ বছর বয়সী আবদুল বিল্লাল। তার গড়ন হালকা-পাতলা, চুল কালো এবং ঘটনার সময় তার পরনে ছিল কালো হুডি ও সাদা প্যান্ট। প্রায় ১.৯ মিটার উচ্চতার এই তরুণ ঘটনাস্থলে গাড়ি ফেলে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী, সে অস্ত্রধারী ও বিপজ্জনক হতে পারে। তাই তাকে দেখলে নিজেরা আটকানোর চেষ্টা না করে দ্রুত পুলিশকে খবর দিতে জনসাধারণকে সতর্ক করা হয়েছে।

    শনিবার রাত আনুমানিক ১০টার দিকে ব্রান্ডেনবুর্গ গেটসংলগ্ন টিয়ারগার্টেন পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি দ্রুতগতির গাড়ি হঠাৎ উৎসবের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে এবং একাধিক মানুষকে চাপা দেয়। পরে গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আহত হন অন্তত ১৭ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    ঘটনার পরপরই বার্লিনজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সন্দেহভাজনকে ধরতে হেলিকপ্টার, ড্রোন এবং অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে উৎসবস্থলের চারপাশে থাকা ২৫০টিরও বেশি নিরাপত্তা প্রতিবন্ধক থাকা সত্ত্বেও কীভাবে গাড়িটি ভিড়ের মধ্যে প্রবেশ করতে সক্ষম হলো, সেটিও গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। ঘটনার ভিডিও বা ছবি থাকলে তা তদন্তকারীদের কাছে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

    হামলার পর আয়োজকরা বড় পর্দায় ‘এলাকা খালি করুন’ বার্তা প্রচার করে অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেন। এতে উৎসবস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হাজারো মানুষ নিরাপদ স্থানে সরে যান।

    জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ঘটনাটিকে ‘ভয়াবহ ও মর্মান্তিক’ বলে অভিহিত করেছেন। তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে তিনি ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্টের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    বঙ্গভবনের ইতিহাসে একই কালোছায়া; ৪৯ বছর পর ফিরে এলো সেই জিয়ার কুখ্যাত ‘সাইন ইট’

    July 25, 202635,898

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার আজ

    July 13, 202625,659

    “শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো”

    July 19, 202623,495

    একটি মুখ, টোম্যাটোর সস আর জুলাইয়ের নির্মিত উপাখ্যান

    July 18, 202622,125
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শীর্ষ পদে একসঙ্গে ১২ বিএনপি নেতা, দলীয়করণ রাষ্ট্র বানাতে তৎপর বিএনপি

    July 26, 202615,805

    বাংলাদেশের প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজস্ব দলীয়করণে করছে বিএনপি। কোনো আমলাতান্ত্রিক আড়াল…

    একাধিক নারীর সঙ্গে সম্পর্ক; যৌতুক ও নির্যাতনের অভিযোগ অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে

    July 26, 2026

    কঙ্গোতে ভয়াবহ ইবোলা থাবা: প্রাণ গেল ১৩৫৪ জনের

    July 26, 2026

    বার্লিনে প্রাইড উৎসবে ইসলামী জঙ্গী হামলায় নিহত অন্তত এক

    July 26, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?