Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Friday, September 18 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ব্রহ্মপুত্রের তলদেশে গ্যাস পাইপ কেটে চুরির চেষ্টা; দেড় মাস ধরে উদগিরণ
    ব্রেকিং

    ব্রহ্মপুত্রের তলদেশে গ্যাস পাইপ কেটে চুরির চেষ্টা; দেড় মাস ধরে উদগিরণ

    Desk ReportBy Desk ReportAugust 3, 2026No Comments453 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ব্রহ্মপুত্র নদের তলদেশে থাকা তিতাস গ্যাসের ৮ ইঞ্চি ব্যাসের সঞ্চালন পাইপলাইন কেটে অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টার ঘটনায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রায় দেড় মাস ধরে পাইপের ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে অবিরাম গ্যাস বের হওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, সময়মতো মেরামত করা না গেলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

    ঘটনাটি ঘটেছে কটিয়াদী উপজেলার কাজীরচর বাজারসংলগ্ন ব্রহ্মপুত্র নদে। জানা গেছে, চুনের কারখানার আড়ালে অবৈধভাবে গ্যাস নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা নদীর তলদেশে থাকা গ্যাস পাইপলাইন কেটে সংযোগ দেওয়ার চেষ্টা করে। পরে কাজ অসমাপ্ত রেখেই তারা সরে যায়। কিন্তু পাইপলাইনের কাটা অংশ দিয়ে উচ্চচাপে গ্যাস বের হতে থাকায় নদীর পানি পর্যন্ত ফোয়ারার মতো ওপরে উঠতে থাকে এবং চারপাশে ছড়িয়ে পড়ে তীব্র গ্যাসের গন্ধ।

    এদিকে, গত দুই সপ্তাহ ধরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের চেষ্টা চালালেও বর্ষার পানি ও নদীর তলদেশের বালুর কারণে কাজ ব্যাহত হচ্ছে। তিতাসের ভালুকা জোনের ডিজিএম সুমেধ মনি চাকমার তত্ত্বাবধানে মেরামত কার্যক্রম চলমান রয়েছে।

    স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে একাধিক গাড়ির আনাগোনা ছিল এবং পরিকল্পিতভাবেই গ্যাস চুরির এই চেষ্টা চালানো হয়। কেউ কেউ দাবি করেছেন, চোরাই গ্যাস সংগ্রহ করে ব্যারেলে ভরে পাচারের পরিকল্পনাও ছিল।

    কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ জানান, প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মেরামতকাজে সর্বাত্মক সহযোগিতা করছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। পাইপলাইন মেরামতের পর নিয়মিত মামলাও করা হবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275

    ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, নেতাকর্মীদের প্রস্তুতি

    September 9, 202695,970
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ট্রফি অর্জনে ক্লাবগুলোকেও ছাড়িয়ে মেসি, ৪৯তম শিরোপায় নতুন ইতিহাস

    September 18, 2026934

    সর্বকালের সেরা ফুটবলার হিসেবে নিজের কিংবদন্তিকে আরও সমৃদ্ধ করলেন লিওনেল মেসি ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা…

    কারখানা ভবন দাঁড়িয়ে, নেই শুধু কর্মসংস্থান

    September 18, 2026

    যুক্তরাষ্ট্রের গম আমদানিতে বাড়তি ব্যয় ৬৭২ কোটি টাকা

    September 18, 2026

    সাত মাসে ৪০০ নারী ধর্ষণের শিকার; শিশুদের বিরুদ্ধে সহিংসতা ঘটনা ৬০৬

    September 17, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?