Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Monday, September 14 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » মসজিদের কোরআন রাখার তাক থেকে মিলল কথিত গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া পিস্তল-গুলি
    ব্রেকিং

    মসজিদের কোরআন রাখার তাক থেকে মিলল কথিত গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া পিস্তল-গুলি

    Desk ReportBy Desk ReportSeptember 14, 2026No Comments882 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    নারায়ণগঞ্জের আড়াইহাজারে থানায় হামলার প্রায় দুই বছর পর উদ্ধার একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি

    নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২০২৪ সালের কথিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি একটি মসজিদ থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে আড়াইহাজার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলার কোরআন শরিফ রাখার একটি তাক থেকে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।

    আড়াইহাজার থানার পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি যাচাই করে সেগুলো ২০২৪ সালের ৫ আগস্ট কথিত ছাত্র আন্দোলনে থানায় হামলা ও লুটপাটের সময় খোয়া যাওয়া অস্ত্রের সঙ্গে মিলে গেছে।

    আড়াইহাজার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো. নাসির উদ্দিন জানান, শুক্রবার মাগরিবের নামাজের পর স্থানীয় এক যুবক তাকে মসজিদের দ্বিতীয় তলায় কোরআন শরিফ রাখার তাকে পিস্তল ও গুলি পড়ে থাকার কথা জানান। পরে সেখানে গিয়ে তিনি অস্ত্র ও গুলিগুলো দেখতে পান।

    ইমাম বলেন, বিষয়টি জানাতে শুক্রবার রাতেই থানায় যাওয়ার চেষ্টা করেন তিনি। তবে সে সময় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) না পেয়ে ফিরে আসেন। পরদিন শনিবার দুপুরে পুলিশ এসে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করে নিয়ে যায়।

    ইমাম নাসির উদ্দিন বলেন, ২০২৪ সালে কথিত আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র, গুলি ও হ্যান্ডকাফ এর আগেও অনেকে মসজিদে এসে জমা দিয়ে গিয়েছিলেন। সেসময় মসজিদের পক্ষ থেকে মাইকিং করে লুট হওয়া জিনিসপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। পরে জমা পড়া সামগ্রী সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। তবে সর্বশেষ উদ্ধার হওয়া পিস্তল, ম্যাগাজিন ও গুলি ঠিক কখন এবং কারা মসজিদে রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, মসজিদের ইমাম তাকের ওপর পিস্তল, ম্যাগাজিন ও গুলি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে। থানায় সংরক্ষিত অস্ত্রের সঙ্গে মিলিয়ে যাচাইয়ের পর এগুলো ২০২৪ সালের ৫ আগস্ট কথিত ছাত্র আন্দোলনে লুট হওয়া অস্ত্র বলে শনাক্ত করা হয়েছে।

    পুলিশের প্রাথমিক ধারণা, শুক্রবার জুমার নামাজের সময় কেউ এসব অস্ত্র ও গুলি মসজিদের দ্বিতীয় তলায় রেখে যেতে পারে। তবে মসজিদে সিসিটিভি ক্যামেরা না থাকায় কে বা কারা সেগুলো রেখে গেছে, তা শনাক্ত করা সম্ভব হয়নি।

    অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট কথিত ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর আড়াইহাজার থানায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি লুট হয়েছিল। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে তদন্ত চলছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275

    ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, নেতাকর্মীদের প্রস্তুতি

    September 9, 202695,970

    নভেম্বরের মধ্যবর্তী ভোট কি ট্রাম্পের জন্য ‘জনতার রায়’-এ বিদায়!

    September 9, 202692,898

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,761
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল; অনিশ্চয়তায় প্রবাসীরা

    September 14, 2026687

    নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভিসা বাতিলের দাবি- পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের; দেশে আটকা পড়ে ব্যবসা-জীবিকা হারানোর শঙ্কা…

    পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, শোকজ আরও ১০০টিকে

    September 14, 2026

    ১৯৭১: আহাজারি ও রক্তের স্রোত দেখে জ্ঞান হারিয়েছিলেন বুলবুল রানী

    September 14, 2026

    তিন মাসেও উদ্ধার হয়নি অপহৃত শিশু, মায়ের আর্তনাদে নীরব পুলিশ!

    September 14, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?