Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tuesday, September 8 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » রাজনৈতিক চাপে রাষ্ট্রপতির পদত্যাগ
    ব্রেকিং

    রাজনৈতিক চাপে রাষ্ট্রপতির পদত্যাগ

    Desk ReportBy Desk ReportJuly 24, 2026No Comments994 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হল। পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি।

    বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু রাজনৈতিক চাপের মুখে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির কার্যালয় থেকে জাতীয় সংসদের স্পিকার বরাবর পাঠানো একটি পদত্যাগপত্রের চিঠি প্রকাশ্যে এসেছে।

    পদত্যাগপত্রে রাষ্ট্রপতি উল্লেখ করেছেন, তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক ও সাংবিধানিক পরিস্থিতি এবং শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।

    পদত্যাগপত্রে ব্যক্তিগত শারীরিক অসুস্থতার বিষয়টিও উল্লেখ করেছেন রাষ্ট্রপতি। তিনি জানান, গুরুতর অসুস্থতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন তিনি। এছাড়া স্বাস্থ্য পরীক্ষায় Autonomic Neuropathy নামক রোগ শনাক্ত হয়েছে বলেও পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে। এ রোগের কারণে তিনি মাঝে মাঝে ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন তিনি জানান।

    রাষ্ট্রপতি আরও লিখেছেন, এসব রোগের কারণে সৃষ্ট শারীরিক ও মানসিক অসামর্থ্যের ফলে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন তিনি। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রের নিচে তার স্বাক্ষর ও তারিখও রয়েছে।

    রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গত কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন চলছিল। রাজনৈতিক চাপের মুখে তাকে পদত্যাগে বাধ্য করা হতে পারে এমন আলোচনা ক্রমেই জোরালো হচ্ছিল। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই স্পষ্ট বক্তব্য দেয়নি।

    অবশেষে রাষ্ট্রপতির স্বাক্ষরিত পদত্যাগপত্রের ছবি প্রকাশ্যে আসায় সেই গুঞ্জন নতুন মাত্রা পেয়েছে। এতে রাষ্ট্রপতির পদত্যাগকে শুধুমাত্র শারীরিক অসুস্থতার কারণ হিসেবে দেখানো হলেও রাজনৈতিক মহলে পরিস্কার হয়েছে- পদত্যাগের পেছনে রাজনৈতিক চাপ ভূমিকা রেখেছে।

    রাষ্ট্রপতির পদত্যাগের পর এখন সাংবিধানিকভাবে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সেই প্রশ্নও সামনে এসেছে। দেশের রাজনৈতিক পরিস্থিতিতে এই পদত্যাগ নতুন করে সাংবিধানিক ও রাজনৈতিক শূণ্যতার সৃষ্টি করেছে। রাজনৈতিক চাপ দিয়ে মহামান্য রাষ্ট্রপতির পদত্যাগে বাধ্য করানো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি কদর্য ঘটনা হয়ে রইলো।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,274

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,761

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,862

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ভারতের মানচিত্রে পাকিস্তানের দুই অঞ্চল; আফগানিস্তানের ভিডিও ঘিরে ক্ষুব্ধ ইসলামাবাদ

    September 8, 2026369

    ভারতের মানচিত্রে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর (পিওকে) ও গিলগিট-বালতিস্তানকে দেখিয়ে প্রচারমূলক ভিডিও প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড…

    দিনে হিসাবরক্ষক, রাতে নক্ষত্রের সন্ধানী: স্বশিক্ষিত বাঙালি জ্যোতির্বিদ রাধাগোবিন্দ চন্দ্র

    September 8, 2026

    ইয়াবা পাচারের ভয়ংকর অভিনব কৌশল: দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ ইয়াবা উদ্ধার

    September 8, 2026

    মাদারীপুরের কন্যা ইলা ঘোষ: বাংলার প্রথম নারী প্রকৌশলী থেকে নারী কারিগরি শিক্ষার অগ্রদূত

    September 8, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?