Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sunday, July 26 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » রামগতি-চেওয়াখালী সড়ক সংস্কারে পুকুরচুরি; কোটি টাকা আত্মসাৎ বিএনপি নেতার
    ব্রেকিং

    রামগতি-চেওয়াখালী সড়ক সংস্কারে পুকুরচুরি; কোটি টাকা আত্মসাৎ বিএনপি নেতার

    Desk ReportBy Desk ReportJuly 26, 2026No Comments535 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    লক্ষ্মীপুরের রামগতি-চেওয়াখালী আঞ্চলিক সড়ক সংস্কারে ব্যয় হয়েছে ৫ কোটি ১১ লাখ টাকা। কিন্তু সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই সড়কের বিভিন্ন স্থানে উঠে গেছে কার্পেটিং, সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এই সড়কে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজারো যাত্রী, চালক ও স্থানীয় বাসিন্দা।

    স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণকাজ, যথাযথ তদারকির অভাব এবং ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি ওজনের ট্রাক চলাচলের কারণে কোটি টাকার এই প্রকল্প কার্যত ব্যর্থ হয়েছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

    সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, রামগতি কলেজ রোড, মনু মার্কেট, মুন্সিরহাট, বান্দেরহাট, গুচ্ছগ্রাম বাজার ও আজাদনগর সেতুসংলগ্ন এলাকাসহ অন্তত ১৫ থেকে ২০টি স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে যান চলাচল এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

    সড়কের বেহাল অবস্থার কারণে রামগতি থেকে নোয়াখালীর সোনাপুর যেতে আগে যেখানে প্রায় ৪০ মিনিট সময় লাগত, এখন বিকল্প পথে যেতে দেড় ঘণ্টা পর্যন্ত সময় লাগছে। একই সঙ্গে বেড়েছে যাতায়াত খরচ ও দুর্ভোগ।

    রামগতি বাজারের ব্যবসায়ী বিজয় মাহমুদ মামুন বলেন, “কোটি কোটি টাকা ব্যয়ে সংস্কারের কয়েক মাসের মধ্যেই সড়কের এই অবস্থা অত্যন্ত হতাশাজনক। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো সড়কই নষ্ট হয়ে যাবে।”

    বড়খেরী ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমানের অভিযোগ, সড়কের ধারণক্ষমতার কয়েকগুণ বেশি ওজনের ইটবোঝাই ট্রাক চলাচল করায় নতুন কার্পেটিং দ্রুত নষ্ট হয়ে গেছে।

    চর আফজল এলাকার বাসিন্দা মো. সাবিদ জানান, ১৪-১৫ টনের বেশি ওজনের যান চলাচলের উপযোগী না হলেও প্রতিদিন ৩৫ থেকে ৪০ টন ওজনের অসংখ্য ইটবোঝাই ট্রাক এই সড়ক ব্যবহার করছে। ফলে নতুন সড়কও অল্প সময়েই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    সিএনজি অটোরিকশাচালক মো. রাসেল বলেন, বড় বড় গর্তের কারণে বাধ্য হয়ে ৬ থেকে ৭ কিলোমিটার ঘুরে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে। এতে সময়ের পাশাপাশি জ্বালানি খরচও বেড়ে গেছে।

    স্থানীয়দের দাবি, কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্পের পরও যদি কয়েক মাসের মধ্যেই সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, তাহলে প্রকল্প বাস্তবায়নে কোনো গাফিলতি বা অনিয়ম ছিল কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। অন্যথায় সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    বঙ্গভবনের ইতিহাসে একই কালোছায়া; ৪৯ বছর পর ফিরে এলো সেই জিয়ার কুখ্যাত ‘সাইন ইট’

    July 25, 202635,898

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার আজ

    July 13, 202625,659

    “শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো”

    July 19, 202623,495

    একটি মুখ, টোম্যাটোর সস আর জুলাইয়ের নির্মিত উপাখ্যান

    July 18, 202622,125
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শীর্ষ পদে একসঙ্গে ১২ বিএনপি নেতা, দলীয়করণ রাষ্ট্র বানাতে তৎপর বিএনপি

    July 26, 202615,805

    বাংলাদেশের প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজস্ব দলীয়করণে করছে বিএনপি। কোনো আমলাতান্ত্রিক আড়াল…

    একাধিক নারীর সঙ্গে সম্পর্ক; যৌতুক ও নির্যাতনের অভিযোগ অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে

    July 26, 2026

    কঙ্গোতে ভয়াবহ ইবোলা থাবা: প্রাণ গেল ১৩৫৪ জনের

    July 26, 2026

    বার্লিনে প্রাইড উৎসবে ইসলামী জঙ্গী হামলায় নিহত অন্তত এক

    July 26, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?