Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Friday, July 24 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » রাষ্ট্রপতির পদত্যাগ আজই?
    ব্রেকিং

    রাষ্ট্রপতির পদত্যাগ আজই?

    Desk ReportBy Desk ReportJuly 24, 2026No Comments781 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজই পদত্যাগ করতে পারেন-এমন জোরালো গুঞ্জনে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও রাষ্ট্রপতির কার্যালয়, সরকার বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে বঙ্গভবনের একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি যেকোনো সময় পদত্যাগপত্র জমা দিতে পারেন।

    রাষ্ট্রপতির পদত্যাগপত্র ইতোমধ্যে প্রস্তুত রয়েছে এবং আজ শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকারের কাছে তা জমা দেওয়া হতে পারে। একই সময়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদও নির্ধারিত সময়ের দুই দিন আগেই থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন, যা রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।

    রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের খবরে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে ক্ষমতাসীন বিএনপির উচ্চপর্যায়ে আলোচনা শুরু হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দল ও সরকারের কাছে গ্রহণযোগ্য এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে তাঁকেই সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে একাধিক সূত্রের দাবি। তিনি নির্বাচিত হলে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হবেন।

    তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “রাষ্ট্রপতির পদত্যাগ সম্পর্কে আমার কিছুই জানা নেই। এগুলো সব গুজব।”

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার আজ

    July 13, 202625,659

    “শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো”

    July 19, 202623,495

    একটি মুখ, টোম্যাটোর সস আর জুলাইয়ের নির্মিত উপাখ্যান

    July 18, 202622,125

    রংপুর ঘিরে যুদ্ধের গুঞ্জন, সামাজিক মাধ্যমে ভাইরাল সেনাবাহিনীর প্রশিক্ষণ ভিডিও

    July 13, 202618,630
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    রাজনৈতিক চাপে রাষ্ট্রপতির পদত্যাগ

    July 24, 2026994

    গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হল। পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু রাজনৈতিক…

    গ্যাসহীন বাংলাদেশ: কারখানায় উৎপাদন থমকে, চুলায় আগুন নেই, সিএনজি পাম্পে দীর্ঘ অপেক্ষা- চরম দুর্ভোগে কোটি মানুষ

    July 24, 2026

    ‘আইসিসি উন্মাদদের দ্বারা পরিচালিত বোকা সংস্থা’: মার্কো রুবিও

    July 24, 2026

    লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যুর পর্দা উন্মোচন: তদন্তে চাঞ্চল্যকর তথ্য

    July 24, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?