Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, September 10 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শীর্ষ পদে একসঙ্গে ১২ বিএনপি নেতা, দলীয়করণ রাষ্ট্র বানাতে তৎপর বিএনপি
    ব্রেকিং

    রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শীর্ষ পদে একসঙ্গে ১২ বিএনপি নেতা, দলীয়করণ রাষ্ট্র বানাতে তৎপর বিএনপি

    Desk ReportBy Desk ReportJuly 26, 2026No Comments15,809 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    বাংলাদেশের প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজস্ব দলীয়করণে করছে বিএনপি। কোনো আমলাতান্ত্রিক আড়াল না রেখে সরাসরি বিএনপি নিজের দলের সক্রিয় ও পদধারী নেতাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা, বোর্ড ও করপোরেশনের শীর্ষ পদে বসানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা পৃথক ১২টি প্রজ্ঞাপনের মাধ্যমে একযোগে এসব নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

    রাষ্ট্র সংস্কার, প্রশাসনকে দলীয়করণমুক্ত করা এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবের বাইরে রাখার প্রতিশ্রুতির সঙ্গে এই নিয়োগ সরাসরি সাংঘর্ষিক।

    একসঙ্গে ১২টি গুরুত্বপূর্ণ পদে বিএনপি-সংশ্লিষ্টদের নিয়োগ। নিয়োগপ্রাপ্তদের তালিকায় রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান শীর্ষ পদধারীরা।

    ১. মো. সামসুল আলম
    নির্বাচন কমিশনের সাবেক উপ-সচিব ও বিএনপির নির্বাচনবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত সামসুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে অতিরিক্ত সচিব পদমর্যাদায় নির্বাচন কমিশন সচিবালয়ে। ১২ জনের তালিকায় তিনিই একমাত্র ব্যক্তি, যিনি সরাসরি কোনো রাজনৈতিক অঙ্গসংগঠনের ফ্রন্টলাইন পদধারী নেতা নন।

    ২. মো. সালাহ্উদ্দিন সরকার
    জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি। তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক পদে।

    ৩. মোহাম্মদ রাশেদুল হক
    বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তিনি পেয়েছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড-বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব।

    ৪. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল
    বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র। তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে।

    ৫. এ টি এম আবদুল বারী ড্যানী
    বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক। তিনি এখন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান।

    ৬. মো. কামরুজ্জামান দুলাল
    জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি। তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব পদে।

    ৭. আবদুল খালেক
    বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি এখন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন বিএসইসির চেয়ারম্যান।

    ৮. শামসুজ্জামান সুরূজ
    বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান হিসেবে।

    ৯. কাজী রওনাকুল ইসলাম টিপু
    বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। তিনি বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন।

    ১০. মো. জাকির হোসেন সিদ্দিকী
    জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি। তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান হিসেবে।

    ১১. বেনজীর আহমেদ টিটো
    বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি এখন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিকের চেয়ারম্যান।

    ১২. মামুন হাসান
    বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান হিসেবে।

    আওয়ামী লীগের আমলে দলীয়করণের ধরন ছিল তুলনামূলকভাবে পরোক্ষ। সাধারণত অবসরপ্রাপ্ত সচিব, অতিরিক্ত সচিব বা দীর্ঘদিনের প্রশাসনিক কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে রাষ্ট্রীয় সংস্থা, করপোরেশন ও কর্তৃপক্ষের শীর্ষ পদে বসানো হতো। তাঁদের রাজনৈতিক আনুগত্য নিয়ে প্রশ্ন থাকলেও তাঁরা সরাসরি রাজপথের সক্রিয় দলীয় নেতা হিসেবে পরিচিত ছিলেন না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অভিযোগ উঠেছে, সেই রাজনৈতিক আড়ালটুকুও আর রাখা হচ্ছে না। সরাসরি বিএনপির কেন্দ্রীয় নেতা, বিভাগীয় নেতা এবং দলটির অঙ্গসংগঠনের সাবেক শীর্ষ নেতাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পদে বসানো হচ্ছে।

    বিএনপির এই সরাসরি রাজনৈতিক নিয়োগ সেই অপ সংস্কৃতির আরও প্রকাশ্য ও নগ্ন সংস্করণ।

    বাংলাদেশে ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব বদলে যাওয়ার সংস্কৃতি নতুন নয়। তবে এবার যদি সরাসরি ক্ষমতাসীন দলের সক্রিয় নেতাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শীর্ষ পদে বসানোর নজির প্রতিষ্ঠিত হয়, তাহলে ভবিষ্যতে প্রতিটি সরকারই একই পথ অনুসরণ করতে পারে।

    আজ বিএনপির নেতারা নিয়োগ পেলেন, আগামী দিনে অন্য কোনো দল ক্ষমতায় এলে তারাও নিজেদের নেতাদের একইভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা ব্যবস্থাপনা পরিচালক করতে পারে।

    তাহলে প্রশ্ন থেকেই যায় এটাই কোন বাংলাদেশ, যেখানে দলীয়করণ বন্ধ হওয়ার কথা ছিল। বদলায়নি রাষ্ট্র দখলের দলীয়করণের পুরোনো সংস্কৃতি।

    রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কোনো দলের পুরস্কার বিতরণের জায়গা নয়। রাষ্ট্রের চেয়ার দলীয় আনুগত্যের বিনিময়ে নয়, যোগ্যতা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূরণ হওয়াই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের স্বাভাবিক নীতি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275

    ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, নেতাকর্মীদের প্রস্তুতি

    September 9, 202695,970

    নভেম্বরের মধ্যবর্তী ভোট কি ট্রাম্পের জন্য ‘জনতার রায়’-এ বিদায়!

    September 9, 202692,894

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,761
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    আর্থিক ঝুঁকিতে দেশের ১৫ ব্যাংক

    September 10, 2026871

    ২ লাখ ২৯ হাজার কোটি টাকার প্রভিশন ঘাটতি, খেলাপি ঋণ ৬ লাখ কোটি ছাড়িয়েছে ব্যাংক…

    পরিবার কার্ড দেওয়ার নামে পুকুরচুরি: নেত্রকোনায় এনসিপি নেত্রী কারাগারে

    September 10, 2026

    ছেলেকে একনজর দেখার আকাঙ্ক্ষা অপূর্ণ রেখেই চলে গেলেন চিন্ময় প্রভুর মা

    September 10, 2026

    নারীর ওপর ৭৩০টি মব হামলা দুই বছরে; মোল্লার হাতে যখন আইনের মৃত্যু

    September 10, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?