Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tuesday, September 8 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » সনাতন ধর্মাবলম্বীর ছদ্মবেশে কালীবাড়ী মন্দিরে চুরির অভিযোগ; দুই নারীকে আটক
    ব্রেকিং

    সনাতন ধর্মাবলম্বীর ছদ্মবেশে কালীবাড়ী মন্দিরে চুরির অভিযোগ; দুই নারীকে আটক

    Desk ReportBy Desk ReportJuly 24, 2026No Comments113 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    মানিকগঞ্জ পৌরসভার ঐতিহ্যবাহী শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীর ছদ্মবেশে প্রবেশ করে এক নারী ভক্তের স্বর্ণের চেইন চুরির চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ। আটকের আগে উত্তেজিত জনতা তাদের মারধর করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

    আটক দুই নারী হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হালুয়াপাড়া গ্রামের জুনাইদ হোসেনের স্ত্রী বিলকিস আক্তার (২০) এবং লাখাই উপজেলার মৌশাদিয়া গ্রামের শাকির হোসেনের স্ত্রী মিনা আক্তার (১৯)।

    বুধবার মন্দিরে আয়োজিত মহানামযজ্ঞ উপলক্ষে শত শত ভক্তের সমাগম ঘটে। অভিযোগ রয়েছে, ওই দুই নারী হাতে শাঁখা, কপালে সিঁদুর পরে সনাতন ধর্মাবলম্বীর পরিচয়ে অনুষ্ঠানে অংশ নেন। একপর্যায়ে প্রসাদ বিতরণের সময় এক নারী ভক্তের গলা থেকে স্বর্ণের চেইন চুরি করার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

    উপস্থিত ভক্তরা বিষয়টি টের পেয়ে তাদের হাতেনাতে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র সরকার বলেন, মহানামযজ্ঞ চলাকালে বিপুলসংখ্যক ভক্তের উপস্থিতিতে এক নারী ভক্তের স্বর্ণের চেইন চুরির চেষ্টার সময় দুই নারীকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেননি। এ কারণে আটক দুই নারীকে ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে চুরির ঘটনায় ব্যবহৃত কোনো আলামত বা চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা যায়নি বলেও জানান তিনি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,274

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,761

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,862

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ভারতের মানচিত্রে পাকিস্তানের দুই অঞ্চল; আফগানিস্তানের ভিডিও ঘিরে ক্ষুব্ধ ইসলামাবাদ

    September 8, 2026369

    ভারতের মানচিত্রে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর (পিওকে) ও গিলগিট-বালতিস্তানকে দেখিয়ে প্রচারমূলক ভিডিও প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড…

    দিনে হিসাবরক্ষক, রাতে নক্ষত্রের সন্ধানী: স্বশিক্ষিত বাঙালি জ্যোতির্বিদ রাধাগোবিন্দ চন্দ্র

    September 8, 2026

    ইয়াবা পাচারের ভয়ংকর অভিনব কৌশল: দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ ইয়াবা উদ্ধার

    September 8, 2026

    মাদারীপুরের কন্যা ইলা ঘোষ: বাংলার প্রথম নারী প্রকৌশলী থেকে নারী কারিগরি শিক্ষার অগ্রদূত

    September 8, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?